1. admin@timesofpabna.com : admin :
  2. ceo@timesofpabna.com : Pabna T : Pabna T
শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ০১:৪৬ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ:
পাবনায় দণ্ডপ্রাপ্ত আসামিকে বিএনপির পদ প্রদান, বিক্ষোভ, ঝাড়ু মিছিল পাবনায় শিশুদের জন্য ইনডোর প্লে গ্রাউন্ড‘পিএস ডিজনিল্যান্ডে’ অভিভাবকদের প্রবেশ মূল্য সম্পূর্ণ ফ্রি পাবনা পৌরসভার উদ্যোগে কুকুরের এন্টি রেবিস টিকা প্রদান কার্যক্রম উদ্বোধন পাবনায় আহ্বানের আয়োজনে সুকান্ত জন্মশতবর্ষ উদ্‌যাপন পাবনা’র ঈশ্বরদীতে ৭৫০ গ্রাম গাঁজাসহ গ্রেফতার-২ ভাঙ্গুড়া পৌর শ্রমিক দলের পার্টি অফিসের শুভ উদ্বোধন জুমার ইমামতী নিয়ে দ্বন্দের জেরে ছাত্রদল নেতাকে কুপিয়ে জখম, এনসিপি ও জামায়াত নেতাসহ ১৫ জনের নামে মামলা সাঁথিয়ায় ধর্ষিতার পরিবারকে মামলা তুলে নেওয়ার হুমকি পাবনায় পাগলা কুকুরের কামড়ে শিশুসহ ১১ জন হাসপাতালে ভর্তি সাঁথিয়ায় মসজিদে ইমামতি নিয়ে সংঘাত: জামায়াত এমপির বিরুদ্ধে পরিকল্পিত নৈরাজ্যে সৃষ্টির অভিযোগ বিএনপির
শিরোনাম:
পাবনায় দণ্ডপ্রাপ্ত আসামিকে বিএনপির পদ প্রদান, বিক্ষোভ, ঝাড়ু মিছিল পাবনায় শিশুদের জন্য ইনডোর প্লে গ্রাউন্ড‘পিএস ডিজনিল্যান্ডে’ অভিভাবকদের প্রবেশ মূল্য সম্পূর্ণ ফ্রি পাবনা পৌরসভার উদ্যোগে কুকুরের এন্টি রেবিস টিকা প্রদান কার্যক্রম উদ্বোধন পাবনায় আহ্বানের আয়োজনে সুকান্ত জন্মশতবর্ষ উদ্‌যাপন পাবনা’র ঈশ্বরদীতে ৭৫০ গ্রাম গাঁজাসহ গ্রেফতার-২ ভাঙ্গুড়া পৌর শ্রমিক দলের পার্টি অফিসের শুভ উদ্বোধন জুমার ইমামতী নিয়ে দ্বন্দের জেরে ছাত্রদল নেতাকে কুপিয়ে জখম, এনসিপি ও জামায়াত নেতাসহ ১৫ জনের নামে মামলা সাঁথিয়ায় ধর্ষিতার পরিবারকে মামলা তুলে নেওয়ার হুমকি পাবনায় পাগলা কুকুরের কামড়ে শিশুসহ ১১ জন হাসপাতালে ভর্তি সাঁথিয়ায় মসজিদে ইমামতি নিয়ে সংঘাত: জামায়াত এমপির বিরুদ্ধে পরিকল্পিত নৈরাজ্যে সৃষ্টির অভিযোগ বিএনপির

একযোগে ৮ জেলায় বিএনপির নতুন কমিটি ঘোষণা

  • প্রকাশিত : সোমবার, ৩ ফেব্রুয়ারী, ২০২৫
  • ২০৫ বার পড়া হয়েছে

বিশেষ প্রতিনিধিঃ দেশের আট জেলায় একযোগে নতুন কমিটি ঘোষণা করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। এর মধ্যে একটি জেলায় পূর্ণাঙ্গ কমিটি এবং আরেকটি জেলায় সম্মেলন প্রস্তুত কমিটি করা হয়েছে। এছাড়া বাকিগুলো আংশিক কমিটি ঘোষণা করা হয়েছে।রোববার (২ ফেব্রুয়ারি) দলের জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়। জেলাগুলো হলো- মেহেরপুর, নাটোর, বান্দরবান, চট্টগ্রাম দক্ষিণ, মানিকগঞ্জ, মুন্সিগঞ্জ, নারায়ণগঞ্জ এবং গাজীপুর। এর মধ্যে মেহেরপুরে পূর্ণাঙ্গ কমিটি এবং সিরাজগঞ্জে সম্মেলন প্রস্তুত কমিটি করা হয়েছে। বাকিগুলো আংশিক কমিটি।

মেহেরপুর জেলা বিএনপিতে জাভেদ মাসুদ মিল্টনকে আহ্বায়ক ও অ্যাড. কামরুল হাসানকে সদস্য সচিব করে মেহেরপুর ৩০ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়েছে। এতে মো. আমিরুল ইসলাম, জাহাঙ্গীর বিশ্বাস ও অধ্যাপক ফয়েজ মোহাম্মদ যুগ্ম আহ্বায়ক হয়েছেন।এছাড়া মাসুদ অরুণ, আমজাদ হোসেন, মো. ইলিয়াছ হোসেন, মো. আলমগীর খান ছাতু, মো. আনছারুল হক, মো. আব্দুল্লাহ, মো. হাফিজুর রহমান, মো. রেজাউল হক, মারুফ আহম্মদ বিজন, মো. জাকির হোসেন, মো. আব্দুল হামিদ, মো. খাইরুল বাশার, মো. ওমর ফারুক লিটন, মীর ফারুক হোসেন, মো. আব্দুল আওয়াল, মো. ইনছারুল হক, মো. আলফাজ উদ্দিন কালু, মোছা. রোমানা আহম্মদ, মো. আব্দুর রশিদ, মো. সাইফুল ইসলাম, মো. আসাদুজ্জামান বাবলু, মো. মকবুল হোসেন মেঘলা, মো. আখেরুজ্জামান, আবু সালেহ মোহাম্মদ নাসিম, মো. মশিউর রহমানকে সদস্য করা হয়েছে।

সিরাজগঞ্জ জেলা বিএনপিতে আমিরুল ইসলাম খান আলীমকে সম্মেলন প্রস্তুতি কমিটির আহ্বায়ক করা হয়েছে। এ ছাড়াও, আব্দুল মান্নান তালুকদার, আকবর আলী, এ্যাড. সিমকী ইমাম, মজিবর রহমান লেবু, মোগবুল হোসেন চৌধুরি, আজিজুর রহমান দুলাল, নাজমুল হাসান তালুকদার রানা, অমর কৃষ্ণ দাশ, আব্দুল আজিজ সরকার, ভিপি শামীম, আবু সাঈদ সুইট, নুর কায়েম সবুজ, ডা. এম এ মুহিত, গোলাম সারোয়ার, রকিবুল করিম পাপ্পু, অধ্যাপক আবু শামীম এবং কনক চাঁপাকে সদস্য করা হয়েছে।নাটোর জেলা বিএনপিতে রহিম নেওয়াজকে আহ্বায়ক এবং আসাদুজ্জামান আসাদকে সদস্য সচিব করে নাটোর জেলায় ১৬ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। যুগ্ম আহ্বায়কের পদ পেয়েছেন আব্দুল আজিজ, জিল্লুর রহমান চৌধুরী বাবুল, মিজানুর রহমান ডিউক, মোস্তাফিজুর রহমান শাহীন, সাইফুল ইসলাম আফতাব, দাউদার মাহমুদ। এছাড়া কমিটিতে সদস্য পদ পেয়েছেন শহিদুল ইসলাম রাজু, সাবিনা ইয়াসমিন, আবুল কাশেম, তারিকুল ইসলাম টিটু, ব্যারিস্টার আবু হেনা মোস্তফা, সুফিয়া হক এবং রঞ্জিত কুমার সরকার।

বান্দরবান জেলা বিএনপিতে স্বাচিন প্রু জেরীকে আহ্বায়ক ও জাবেদ রেজাকে সদস্য সচিব করে ৫ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়েছে। এতে  অধ্যাপক উসমান গণিকে সিনিয়র যুগ্ম আহ্বায়ক, মজিবুর রশিদকে যুগ্ম আহ্বায়ক এবং মামাচিংকে সদস্য করা হয়েছে।চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপিতে ইদ্রিস মিয়াকে আহ্বায়ক, আলী আব্বাসকে সিনিয়র যুগ্ম আহ্বায়ক, লিয়াকত হোসেন ও মিশকাতুল ইসলাম চৌধুরী পাপ্পাকে যুগ্ম আহ্বায়ক এবং লায়ন হেলাল উদ্দিনকে সদস্য সচিব করে কমিটি গঠন করা হয়েছে।মানিকগঞ্জ জেলা বিএনপিতে আফরোজা খান রিতাকে আহ্বায়ক করে আংশিক কমিটি গঠন করা হয়েছে। এতে এস এ জিন্নাহ কবির, অ্যাড. আজাদ হোসেন খান, আতাউর রহমান আতা, অ্যাড. আফম নুরতাজ আলম বাহার, সত্যেন কান্ত পণ্ডিত ভজন এবং গোলাম আবেদিন কায়সারকে সদস্য করা হয়েছে।

মুন্সিগঞ্জ জেলা বিএনপিতে মিজানুর রহমান সিনহাকে আহ্বায়ক এবং মহিউদ্দিন আহমেদকে সদস্য সচিব করে কমিটি গঠন করা হয়েছে। এতে মো. আব্দুল্লাহ, শহীদুল ইসলাম মৃধা, আব্দুল বাতেন শামীম, সৈয়দ সিদ্দিক উল্লাহ ফরিদ এবং আমিরুল হোসেন দোলনকে সদস্য করা হয়েছে।নারায়ণগঞ্জ জেলা বিএনপিতে মো. মামুন মাহমুদকে আহ্বায়ক করে কমিটি গঠন করা হয়েছে। এতে ১ নং যুগ্ম আহ্বায়ক মুস্তাফিজুর রহমান দীপু ভূঁইয়া, যুগ্ম আহ্বায়ক মাশেকুল ইসলাম রাজীব, শরীফ আহম্মেদ টুটুল এবং সদস্যের পদে আছেন মো. গিয়াস উদ্দিন।গাজীপুর জেলা বিএনপিতে ফজলুল হক মিলনকে আহ্বায়ক করে ৩ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়েছে। এতে শাহ রিয়াজুল হান্নানকে ১ নং যুগ্ম আহ্বায়ক এবং চৌধুরী ইশরাক আহমেদ সিদ্দিকীকে যুগ্ম আহ্বায়ক করা হয়েছে।

 

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
Theme Designed By FriliX Group