1. admin@timesofpabna.com : admin :
  2. ceo@timesofpabna.com : Pabna T : Pabna T
শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ০৩:০৪ অপরাহ্ন
ব্রেকিং নিউজ:
পাবনায় দণ্ডপ্রাপ্ত আসামিকে বিএনপির পদ প্রদান, বিক্ষোভ, ঝাড়ু মিছিল পাবনায় শিশুদের জন্য ইনডোর প্লে গ্রাউন্ড‘পিএস ডিজনিল্যান্ডে’ অভিভাবকদের প্রবেশ মূল্য সম্পূর্ণ ফ্রি পাবনা পৌরসভার উদ্যোগে কুকুরের এন্টি রেবিস টিকা প্রদান কার্যক্রম উদ্বোধন পাবনায় আহ্বানের আয়োজনে সুকান্ত জন্মশতবর্ষ উদ্‌যাপন পাবনা’র ঈশ্বরদীতে ৭৫০ গ্রাম গাঁজাসহ গ্রেফতার-২ ভাঙ্গুড়া পৌর শ্রমিক দলের পার্টি অফিসের শুভ উদ্বোধন জুমার ইমামতী নিয়ে দ্বন্দের জেরে ছাত্রদল নেতাকে কুপিয়ে জখম, এনসিপি ও জামায়াত নেতাসহ ১৫ জনের নামে মামলা সাঁথিয়ায় ধর্ষিতার পরিবারকে মামলা তুলে নেওয়ার হুমকি পাবনায় পাগলা কুকুরের কামড়ে শিশুসহ ১১ জন হাসপাতালে ভর্তি সাঁথিয়ায় মসজিদে ইমামতি নিয়ে সংঘাত: জামায়াত এমপির বিরুদ্ধে পরিকল্পিত নৈরাজ্যে সৃষ্টির অভিযোগ বিএনপির
শিরোনাম:

যে কারণে বিমানবন্দরে আটক হন অভিনেতা

  • প্রকাশিত : সোমবার, ৩ ফেব্রুয়ারী, ২০২৫
  • ১৭৩ বার পড়া হয়েছে

বিশেষ প্রতিনিধিঃ বলিউডে অল্প কিছু সিনেমায় অভিনয় করেই পরিচিতি পান অভিনেতা নীল নিতিন মুকেশের। ক্যারিয়ারে সেভাবে বক্সঅফিসে হিট সিনেমা না থাকলেও কিছু চরিত্রের কারণে দর্শকের মনে জায়গা করে নিয়েছেন তিনি। তার আরেকটি পরিচয় হলো, বলি ইন্ডাস্ট্রির কিংবদন্তি গায়ক মুকেশের ছেলে তিনি। এবার জানা গেল, একবার নাকি বিমানবন্দরে আটক হয়েছিলেন অভিনেতা।জানা গেছে, ইমিগ্রেশন অফিসার আটক করেছিলেন নীলকে। মূলত অভিনেতার ভারতীয় পাসপোর্ট ঘিরেই তৈরি হয় নানান প্রশ্ন। অভিনেতা যে ভারতীয় নাগরিক সেটাই মেনে নিতে পারছিল না নিউ ইয়র্ক বিমানবন্দরের ইমিগ্রেশন অফিসার।     সম্প্রতি ভারতীয় গণমাধ্যমের এক সাক্ষাৎকারে বিমানবন্দরের সেই ঘটনা নিয়ে নীল বলেন, আমি যখন ‘নিউইয়র্ক’ সিনেমাটি করছিলাম। সেসময় নিউইয়র্ক বিমানবন্দরে আটক করা হয়েছিল আমাকে। তারা কোনোভাবেই বিশ্বাস করতে পারছিলেন না আমি ভারতীয়। আমার কাছে ভারতীয় পাসপোর্ট ছিল তারপরেও নানান বিতর্ক হয়। তিনি আরও বলেন, সেসময়ে আমাকে আটক করা বেশ বড় খবর হয়ে দাঁড়িয়েছিল। এমনকি তারা আমাকে উত্তর দিতে বা নিজের স্বপক্ষে কিছু বলতেও দেয়নি। জিজ্ঞাসাবাদ পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে ওঠে। এমনকি নীল তার পরিচয় স্পষ্ট করার অনুমতি দেওয়ার আগে প্রায় চার ঘণ্টা আটকে রাখা হয়েছিল আমাকে।নীল বলেন, চার ঘণ্টা পর তারা এসে জিজ্ঞেস করল, তোমার কী বলার আছে? তখন আমি শুধু বললাম, আমাকে গুগল করুন। তখন তারা এতটাই বিব্রত হয় যে তারা আমাকে আমার উত্তরাধিকার, আমার দাদা এবং বাবা সম্পর্কে জিজ্ঞাসাবাদ শুরু করে। প্রসঙ্গত, সম্প্রতি ‘হিসাব বারাবার’ সিনেমায় অভিনয় করেছেন নীল। এটি নির্মাণ করেছেন অশ্বিনী ধীর। সিনেমায় নীল ছাড়া আরও অভিনয় করেছেন, আর মাধবন, কীর্তি কুলহারি, রেশমি দেশাই এবং ফয়জল রশিদ।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
Theme Designed By FriliX Group