1. admin@timesofpabna.com : admin :
  2. ceo@timesofpabna.com : Pabna T : Pabna T
সোমবার, ৩১ অগাস্ট ২০২৬, ০৫:৩৩ অপরাহ্ন
ব্রেকিং নিউজ:
পাবনায় দণ্ডপ্রাপ্ত আসামিকে বিএনপির পদ প্রদান, বিক্ষোভ, ঝাড়ু মিছিল পাবনায় শিশুদের জন্য ইনডোর প্লে গ্রাউন্ড‘পিএস ডিজনিল্যান্ডে’ অভিভাবকদের প্রবেশ মূল্য সম্পূর্ণ ফ্রি পাবনা পৌরসভার উদ্যোগে কুকুরের এন্টি রেবিস টিকা প্রদান কার্যক্রম উদ্বোধন পাবনায় আহ্বানের আয়োজনে সুকান্ত জন্মশতবর্ষ উদ্‌যাপন পাবনা’র ঈশ্বরদীতে ৭৫০ গ্রাম গাঁজাসহ গ্রেফতার-২ ভাঙ্গুড়া পৌর শ্রমিক দলের পার্টি অফিসের শুভ উদ্বোধন জুমার ইমামতী নিয়ে দ্বন্দের জেরে ছাত্রদল নেতাকে কুপিয়ে জখম, এনসিপি ও জামায়াত নেতাসহ ১৫ জনের নামে মামলা সাঁথিয়ায় ধর্ষিতার পরিবারকে মামলা তুলে নেওয়ার হুমকি পাবনায় পাগলা কুকুরের কামড়ে শিশুসহ ১১ জন হাসপাতালে ভর্তি সাঁথিয়ায় মসজিদে ইমামতি নিয়ে সংঘাত: জামায়াত এমপির বিরুদ্ধে পরিকল্পিত নৈরাজ্যে সৃষ্টির অভিযোগ বিএনপির
শিরোনাম:

ভোটার হালনাগাদ: তালিকা থেকে বাদ যাবে সাড়ে ১০ লাখ ভোটার

  • প্রকাশিত : মঙ্গলবার, ৪ ফেব্রুয়ারী, ২০২৫
  • ২১০ বার পড়া হয়েছে

বিশেষ প্রতিনিধি:নির্বাচন কমিশন (ইসি) বাড়ি বাড়ি গিয়ে ভোটার হালনাগাদের তথ্য সংগ্রহ করেছে। তথ্য সংগ্রহের এই কাজ শেষ হয়েছে সোমবার (৩ ফেব্রুয়ারি)। এবার মোট ৪৭ লাখের বেশি নাগরিকের তথ্য সংগ্রহ করা হয়েছে। ভোটার তালিকা হালনাগাদ কার্যক্রমে ১০ লাখ মৃত ভোটারের তথ্য মিলেছে, যারা বিদ্যমান তালিকা থেকে বাদ পড়বেন।সোমবার রাতে ইসির অতিরিক্ত সচিব কে এম আলী নেওয়াজ বলেন, রোববার (২ ফেব্রুয়ারি) পর্যন্ত তথ্য পাওয়া গেছে ২.৫% থেকে ৩% পরিমাণ এ হালনাগাদে ভোটার হয়েছে। এরমধ্যে বাদ পড়া ২০ লাখের বেশি ও নতুন ভোটার ১৪ লাখের বেশি হতে পারে। আর মৃত ভোটার কর্তন হয়েছে ১০ লাখের বেশি।ইসির এনআইডি উইংয়ের মহাপরিচালক এ এস এম হুমায়ুন কবীর বলেছেন, তথ্য সংগ্রহের কাজ শেষ হলেও কেউ বাদ পড়লে প্রয়োজনীয় কাগজপত্র নিয়ে সংশ্লিষ্ট এলাকার ছবি তোলার কেন্দ্রে গিয়ে ভোটার তালিকায় নাম তোলার সুযোগ পাবেন।তিনি বলেন, বাড়ি বাড়ি গিয়ে তথ্য সংগ্রহের মাধ্যমে আমরা সবাইকে সচেতনও করতে পেরেছি। ভোটার হওয়া চলমান প্রক্রিয়া, নিবন্ধন কেন্দ্রে এসেও তথ্যাদি দিয়ে এ সুযোগ থাকবে। প্রায় ৪০ লাখের মতো আবেদন পাওয়া গেছে। মৃতদের তথ্য সংগ্রহ হয়েছে ১০ লাখের বেশি, যারা বিদ্যমান ভোটার তালিকা থেকে বাদ যাবে।সবশেষ পূর্ণাঙ্গ তথ্য মঙ্গলবার (৪ ফেব্রুয়ারি)  প্রকাশ করা হবে বলেও জানান তিনি।গত ২০ জানুয়ারি বাড়ি বাড়ি গিয়ে ভোটার তালিকা হালনাগাদের জন্য তথ্য সংগ্রহের কাজ শুরু করেছিল নির্বাচন কমিশন। সোমবার ছিল তথ্য সংগ্রহের শেষ দিন।গত ২ জানুয়ারি চলতি বছরের খসড়া ভোটার তালিকা প্রকাশ করে ইসি। তাতে নতুন করে যুক্ত হয়েছে ১৮ লাখ ৩৩ হাজার ৩৫২ জনের নাম।আগামী ৫ ফেব্রুয়ারি থেকে শুরু হবে ছবি তোলা, আঙুলের ছাপ ও চোখের আইরিশের প্রতিচ্ছবি গ্রহণের কাজ, যা চলবে ১১ এপ্রিল পর্যন্ত। ২০০৭-২০০৮ সালে ছবিযুক্ত ভোটার তালিকা প্রণয়নের পর এর আগে ভোটার তালিকা হালানাগাদ করা হয়েছে ছয়বার। ২০০৯-২০১০ সাল, ২০১২-২০১৩ সাল, ২০১৫-২০১৬ সাল, ২০১৭-২০১৮ সাল, ২০১৯-২০২০ ও ২০২২-২০২৩ সালে বাড়ি বাড়ি গিয়ে হালনাগাদ কার্যক্রম পরিচালনা করেছে ইসি।যাদের বয়স ২০২৬ সালের ১ জানুয়ারি ১৮ বছর হবে। আর ২ জানুয়ারির পরে ভোট হলে সবাই তালিকাভুক্ত হতে পারবেন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
Theme Designed By FriliX Group