1. admin@timesofpabna.com : admin :
  2. ceo@timesofpabna.com : Pabna T : Pabna T
বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০৬:৩২ অপরাহ্ন
ব্রেকিং নিউজ:
পাবনায় দণ্ডপ্রাপ্ত আসামিকে বিএনপির পদ প্রদান, বিক্ষোভ, ঝাড়ু মিছিল পাবনায় শিশুদের জন্য ইনডোর প্লে গ্রাউন্ড‘পিএস ডিজনিল্যান্ডে’ অভিভাবকদের প্রবেশ মূল্য সম্পূর্ণ ফ্রি পাবনা পৌরসভার উদ্যোগে কুকুরের এন্টি রেবিস টিকা প্রদান কার্যক্রম উদ্বোধন পাবনায় আহ্বানের আয়োজনে সুকান্ত জন্মশতবর্ষ উদ্‌যাপন পাবনা’র ঈশ্বরদীতে ৭৫০ গ্রাম গাঁজাসহ গ্রেফতার-২ ভাঙ্গুড়া পৌর শ্রমিক দলের পার্টি অফিসের শুভ উদ্বোধন জুমার ইমামতী নিয়ে দ্বন্দের জেরে ছাত্রদল নেতাকে কুপিয়ে জখম, এনসিপি ও জামায়াত নেতাসহ ১৫ জনের নামে মামলা সাঁথিয়ায় ধর্ষিতার পরিবারকে মামলা তুলে নেওয়ার হুমকি পাবনায় পাগলা কুকুরের কামড়ে শিশুসহ ১১ জন হাসপাতালে ভর্তি সাঁথিয়ায় মসজিদে ইমামতি নিয়ে সংঘাত: জামায়াত এমপির বিরুদ্ধে পরিকল্পিত নৈরাজ্যে সৃষ্টির অভিযোগ বিএনপির
শিরোনাম:

দুর্দান্ত জয়ে ফাইনাল পর্বে শুভসূচনা ব্রাজিল-আর্জেন্টিনার

  • প্রকাশিত : বুধবার, ৫ ফেব্রুয়ারী, ২০২৫
  • ১৯৯ বার পড়া হয়েছে

বিশেষ প্রতিনিধি:আর্জেন্টিনার বিপক্ষে বড় হার দিয়ে কনমেবল অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপ মিশন শুরু করলেও দুর্দান্তভাবে ঘুরে দাঁড়িয়ে ফাইনাল পর্ব নিশ্চিত করেছে ব্রাজিল। অন্যদিকে ভালো শুরুর পর মাঝে ছন্দ হারালোও ফাইনাল পর্বের টিকিট নিশ্চিত হয়েছে আর্জেন্টিনারও। এই আসরে ফাইনাল বা সেমিফাইনাল নেই। এখানে লিগ পদ্ধতিতে শীর্ষে থাকা দলই হয় চ্যাম্পিয়ন। ফাইনাল পর্বের শুরুটাও দুর্দান্ত করেছে দক্ষিণ আফ্রিকা দুই চিরপ্রতিদ্বন্দ্বী আর্জেন্টিনা ও ব্রাজিল। চিলিকে ২-১ গোলে আর্জেন্টিনা আর উরুগুয়েকে ১-০ গোলে হারিয়েছে সেলেসাওরা।মঙ্গলবার (৪ ফেব্রুয়ারি) ভেনেজুয়েলার অলিম্পিক স্টেডিয়ামে আর্জেন্টিনার হয়ে গোল করেন সুবিয়াব্রে (৩৫ মিনিটে) ও রুবার্তো (৪২ মিনিটে)। অন্যদিকে চিলির হয়ে একমাত্র গোলটি রোসেল (৬১ মিনিটে)।

এদিকে ১০ জনের দল নিয়েও উরুগুয়েকে হারিয়েছে ১-০ গোলে। তিন অ্যাটাকিং মিডফিল্ডার আর ডাবল পিভট নিয়ে বেশ আক্রমণাত্মক শুরুই করেছিল র‍্যামন মেনেজেসের ব্রাজিল। প্রথমার্ধের শুরু থেকেই বলের আধিপত্য যেমন ছিল, তেমনি প্রতিপক্ষের গোলমুখেও তারা ছিল আত্মবিশ্বাসী। তবে কাঙ্ক্ষিত গোলটা তারা পায়নি। বিরতির পর ম্যাচের ৫৭তম মিনিটে ডিফেন্ডার অর্থার দিয়াস জোড়া হলুদ কার্ড দেখে মাঠ ছাড়লে চাপে পড়ে সেলেসাওরা। একজন কম নিয়ে খেললেও অবশ্য আধিপত্য ধরে রেখেছিল ব্রাজিলই।

পেলে-ম্যারাডোনা বা মেসি নয়, আমিই সবচেয়ে পরিপূর্ণ খেলোয়াড়: রোনালদো
৭৪তম মিনিটে দারুণ এক গোলে দলকে লিড এনে দেন পেদ্রো হেন্ড্রিক। বাঁ প্রান্ত ধরে আক্রমণে উঠে পাস দেন মোসকার্দো। তার কোনাকুনির জোরালো শট উরুগুয়ের গোলরক্ষের হাতে লেগে জালে জড়ায়।
এরপরই সমতায় ফিরতে মরিয়া হয়ে উঠে উরুগুয়ে। যদিও ব্রাজিল গোলরক্ষকের দৃঢ়তা ছিল চোখে পড়ার মতোই। শেষ পর্যন্ত ১-০ ব্যবধান ধরে রেখে জয় নিয়ে মাঠ ছাড়ে সেলেসাওরা। ফাইনাল পর্বে ব্রাজিল ও আর্জেন্টিনার পরবর্তী ম্যাচ ৮ ফেব্রুয়ারি। সেলেসাওদের প্রতিপক্ষ কলম্বিয়া আর আলবিসেলেস্তেদের প্রতিপক্ষ ‍উরুগুয়ে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
Theme Designed By FriliX Group