1. admin@timesofpabna.com : admin :
  2. ceo@timesofpabna.com : Pabna T : Pabna T
বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ০১:০৩ অপরাহ্ন
ব্রেকিং নিউজ:
ব্র্যাক ফিসারিজ এর উদ্যোগে পাবনায়  বৈজ্ঞানিক পদ্ধতিতে মাছচাষ প্রশিক্ষণ অনুষ্ঠিত  দেশ গঠনে সরকারের পাশাপাশি বেসরকারি খাতকে এগিয়ে আসতে হবে পাবনা চেম্বারের সাথে শুভেচ্ছা বিনিময়কালে – পাবনার নবাগত জেলা প্রশাসক অধ্যাপক ডাঃ কামরুল ইসলামের পাশে শেকড় পাবনা ফাউন্ডেশন জরুরি ভিত্তিতে জনবল নিয়োগ দেবে রাজা মবিল অ্যান্ড ডিজেল ফিল্টার প্রাইভেট লিমিটেড পাবনায় সাংবাদিকের বাড়িতে দুর্ধর্ষ চুরি: স্বর্ণালঙ্কার ও নগদ অর্থ লুট শেকড় পাবনা ফাউন্ডেশন এর পক্ষ থেকে অভিনন্দন বার্তা সরকারের অঙ্গীকারের ২৫ কোটি বৃক্ষরোপণের উদ্বোধন হলো আজ রাষ্ট্রপতির সাথে পাবনা চেম্বার অফ কমার্স এন্ড ইন্ডাস্ট্রির নেতৃবৃন্দের সাক্ষাৎ গানে কবিতায় মানুষের জাগরণ: পাবনায় এক অনন্য সাংস্কৃতিক সন্ধ্যা পাবনায় পদ্মা নদীতে ডুবে তরুণের মৃত্যু
শিরোনাম:

পাবনায় পেঁয়াজ চাষীদের সাথে রাজশাহী বিভাগীয় কমিশনারের মতবিনিময়সভা অনুষ্ঠিত

  • প্রকাশিত : শনিবার, ৮ ফেব্রুয়ারী, ২০২৫
  • ১৭৩ বার পড়া হয়েছে

আব্দুল কাইউম পাবনা :
পাবনা’র সুজানগর উপজেলার কৃষি বিভাগের কর্মকর্তা/কর্মচারী ও পেঁয়াজ চাষীদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
(০৬ ফেব্রুয়ারি)বৃহস্পতিবার সুজানগর উপজেলা প্রশাসন পেঁয়াজের আইকন হিসেবে পরিচিত গাজনার বিলে এ অনুষ্ঠানের আয়োজন করেন।

এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিভাগীয় কমিশনার, রাজশাহী খন্দকার আজিম আহমেদ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক, পাবনা মোহাম্মদ মফিজুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য প্রদান করেন কৃষিবিদ ড. মোঃ জামাল উদ্দীন, উপপরিচালক, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, পাবনা; অতিরিক্ত জেলা প্রশাসক(সার্বিক), পাবনা মোঃ জাহাঙ্গীর আলম; উপজেলা নির্বাহী অফিসার, সুজানগর মীর রাশেদুজ্জামান রাশেদ; উপজেলা কৃষি অফিসার, সুজানগর কৃষিবিদ মোঃ রাফিউল ইসলাম।

অতিথিবৃন্দ তাদের বক্তব্যে বলেন, পেঁয়াজ উৎপাদনে পাবনা একটি সমৃদ্ধ জেলা। পাবনার উৎপাদিত পেঁয়াজ দেশের চাহিদার মিটাতে গুরুতপূর্ণ ভূমিকা পালন করে। এ জন্য কৃষি বিভাগসহ অন্যান্য দপ্তর কৃষকদের বিভিন্নভাবে সহযোগীতা করে আসছে। পেঁয়াজ পচনশীল কৃষি পণ্য, সঠিকভাবে সংরক্ষণের অভাবে এক তৃতীয়াংশ পঁচে যায়। এর থেকে পরিত্রান পাওয়ার জন্য কৃষি বিভাগ আধুনিকভাবে পেঁয়াজ সংরক্ষণের এয়ার ফ্লো চেম্বার স্থাপনের উদ্যোগ নিয়েছে। যেখানে মাত্র ৮০ হাজার টাকা খরচে ক্ষুদ্র আকারে চাষী পর্যায়ে ৩০০ মন পর্যন্ত পেঁয়াজ সংরক্ষণ করা সম্ভব হবে। এতে আমাদের কৃষকরা লাভবান হবে এবং আদমানি নির্ভরতা কমবে। মতবিনিময় সভায় পেঁয়াজ উৎপাদন খরচ বৃদ্ধি, পেঁয়াজ সংগ্রহ মৌসুমে দাম কম পাওয়া, রোপণ মৌসুমে বীজের দাম বৃদ্ধি, মাটি ও মানব স্বাস্থ্য এবং সংরক্ষণকাল বিবেচনায় পর্যাপ্ত সার ও কীটনাশকের ব্যবহারসহ বিভিন্ন বিষয়ে আলোচনা করা হয়।

পরবর্তীতে প্রধান অতিথিসহ অন্যান্য অতিথিবৃন্দ পেঁয়াজ ক্ষেত, এয়ার ফ্লো চেম্বার, কৃষি বিপনন অধিদপ্তর কর্তৃক বাস্তবায়নাধীন পেঁয়াজ ও রসুন সংরক্ষণাগার এবং পাইকপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিদর্শন করেন। পাইকপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিদর্শনকালে অতিথিবৃন্দ ছাত্র-ছাত্রীদের মাঝে ফলের চারাসহ বিভিন্ন সামগ্রী বিতরণ করেন। এ সময় সুজানগর উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা/কর্মচারী, কৃষক/কৃষাণী, প্রিন্ট ও ইলেট্রনিক মিডিয়ার সাংবাদিক উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
Theme Designed By FriliX Group