1. admin@timesofpabna.com : admin :
  2. ceo@timesofpabna.com : Pabna T : Pabna T
মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ০৫:২৪ অপরাহ্ন
ব্রেকিং নিউজ:
দেশ গঠনে সরকারের পাশাপাশি বেসরকারি খাতকে এগিয়ে আসতে হবে পাবনা চেম্বারের সাথে শুভেচ্ছা বিনিময়কালে – পাবনার নবাগত জেলা প্রশাসক অধ্যাপক ডাঃ কামরুল ইসলামের পাশে শেকড় পাবনা ফাউন্ডেশন জরুরি ভিত্তিতে জনবল নিয়োগ দেবে রাজা মবিল অ্যান্ড ডিজেল ফিল্টার প্রাইভেট লিমিটেড পাবনায় সাংবাদিকের বাড়িতে দুর্ধর্ষ চুরি: স্বর্ণালঙ্কার ও নগদ অর্থ লুট শেকড় পাবনা ফাউন্ডেশন এর পক্ষ থেকে অভিনন্দন বার্তা সরকারের অঙ্গীকারের ২৫ কোটি বৃক্ষরোপণের উদ্বোধন হলো আজ রাষ্ট্রপতির সাথে পাবনা চেম্বার অফ কমার্স এন্ড ইন্ডাস্ট্রির নেতৃবৃন্দের সাক্ষাৎ গানে কবিতায় মানুষের জাগরণ: পাবনায় এক অনন্য সাংস্কৃতিক সন্ধ্যা পাবনায় পদ্মা নদীতে ডুবে তরুণের মৃত্যু ঐতিহ্যবাহী জুবলি ট্যাংক পরিষ্কারে মাহাতাব বিশ্বাস ফাউন্ডেশন ও পিপিলিকার উদ্যোগ
শিরোনাম:

বেনজীরের বক্তব্য গভীর ষড়যন্ত্র ও রাষ্ট্রদ্রোহের শামিল: পুলিশ অ্যাসোসিয়েশন

  • প্রকাশিত : শনিবার, ৮ ফেব্রুয়ারী, ২০২৫
  • ১৩৯ বার পড়া হয়েছে

 বিশেষ প্রতিনিধি:লিশের সাবেক মহাপরিদর্শক (আইজিপি) বেনজীর আহমেদ সম্প্রতি ফ্যাসিস্ট সরকারের অনুসারীদের সঙ্গে ভার্চুয়ালি একটি ষড়যন্ত্রমূলক সভায় অংশ নিয়ে দেশের বিরুদ্ধে ও পুলিশ বাহিনী সম্পর্কে বক্তব্য দিয়েছেন। আর এ বক্তব্যকে রাষ্ট্রের বিরুদ্ধে গভীর ষড়যন্ত্র ও রাষ্ট্রদ্রোহিতার শামিল বলে উল্লেখ করেছে বাংলাদেশ পুলিশ অ্যাসোসিয়েশন।শুক্রবার (৭ ফেব্রুয়ারি) এক বিবৃতিতে সংগঠনটি এ তথ্য জানায়।এতে বলা হয়, সম্প্রতি গণহত্যা, দুর্নীতি, মানিলন্ডারিংসহ একাধিক মামলায় জড়িত পলাতক সাবেক আইজিপি (মহাপরিদর্শক) বেনজীর আহমেদ পুলিশ বাহিনী সম্পর্কে ফ্যাসিস্ট সরকারের অনুসারীদের সঙ্গে ভার্চ্যুয়াল কনফারেন্সে একটি ষড়যন্ত্রমূলক সভায় অংশগ্রহণ করেন বলে জানা যায়। যেখানে বাংলাদেশ পুলিশ বাহিনী সম্পর্কে তার একটি বক্তব্য সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচারিত হচ্ছে। বিবৃতিতে আরও বলা হয়, বক্তব্যটি পুলিশ বাহিনী ও এর সদস্যদের পেশাদারিত্বকে চরমভাবে ক্ষুণ্ন করেছে। এ ধরনের সভায় অংশগ্রহণ এবং বক্তব্য প্রদান দেশের বিরুদ্ধে গভীর ষড়যন্ত্র ও রাষ্ট্রদ্রোহের শামিল।ব্যক্তির দায়ভার কখনো কোনো বাহিনী বহন করে না উল্লেখ করে পুলিশ অ্যাসোসিয়েশনের বিবৃতিতে বলা হয়, ২০১৩ সালে হেফাজতের বিরুদ্ধে ঢাকার মতিঝিল শাপলা চত্বরে সংঘটিত গণহত্যা, হাজার কোটি টাকার দুর্নীতির ঘটনায় সম্পৃক্ততা ও দুদকের একাধিক মামলায় অভিযুক্ত বেনজীর আহমেদ। তার মতো একজন ব্যক্তির পুলিশ বাহিনী, সরকার ও রাষ্ট্রের বিরুদ্ধে এ ধরনের কর্মকাণ্ডে পুলিশ বাহিনীর সব সদস্য মর্মাহত ও ক্ষুব্ধ।এতে আরও বলা হয়, ছাত্র-জনতার অভ্যুত্থান পরবর্তী সময়ে নতুন বাংলাদেশ বিনির্মাণে, জন–আকাঙ্ক্ষা বাস্তবায়নে, জনবান্ধব পুলিশ বাহিনী গঠনে সব সদস্য অত্যন্ত দৃঢ়তার সঙ্গে ও দেশপ্রেমের চেতনা নিয়ে নিরলসভাবে কাজ করে আসছে। পুলিশের যেসব বিতর্কিত সদস্য গণহত্যাসহ ফ্যাসিস্ট সরকারের আজ্ঞাবহ হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন, দেশের প্রচলিত আইনে তাদের বিচারের বিষয়ে পুলিশের সব সদস্য একমত পোষণ করেন বলেও বিবৃতিতে উল্লেখ করা হয়।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
Theme Designed By FriliX Group