1. admin@timesofpabna.com : admin :
  2. ceo@timesofpabna.com : Pabna T : Pabna T
শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ০৫:৫০ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ:
পাবনায় দণ্ডপ্রাপ্ত আসামিকে বিএনপির পদ প্রদান, বিক্ষোভ, ঝাড়ু মিছিল পাবনায় শিশুদের জন্য ইনডোর প্লে গ্রাউন্ড‘পিএস ডিজনিল্যান্ডে’ অভিভাবকদের প্রবেশ মূল্য সম্পূর্ণ ফ্রি পাবনা পৌরসভার উদ্যোগে কুকুরের এন্টি রেবিস টিকা প্রদান কার্যক্রম উদ্বোধন পাবনায় আহ্বানের আয়োজনে সুকান্ত জন্মশতবর্ষ উদ্‌যাপন পাবনা’র ঈশ্বরদীতে ৭৫০ গ্রাম গাঁজাসহ গ্রেফতার-২ ভাঙ্গুড়া পৌর শ্রমিক দলের পার্টি অফিসের শুভ উদ্বোধন জুমার ইমামতী নিয়ে দ্বন্দের জেরে ছাত্রদল নেতাকে কুপিয়ে জখম, এনসিপি ও জামায়াত নেতাসহ ১৫ জনের নামে মামলা সাঁথিয়ায় ধর্ষিতার পরিবারকে মামলা তুলে নেওয়ার হুমকি পাবনায় পাগলা কুকুরের কামড়ে শিশুসহ ১১ জন হাসপাতালে ভর্তি সাঁথিয়ায় মসজিদে ইমামতি নিয়ে সংঘাত: জামায়াত এমপির বিরুদ্ধে পরিকল্পিত নৈরাজ্যে সৃষ্টির অভিযোগ বিএনপির
শিরোনাম:

শাবি প্রেসক্লাবের সভাপতি রবিন, সম্পাদক শুভ

  • প্রকাশিত : শনিবার, ৮ ফেব্রুয়ারী, ২০২৫
  • ১৫৯ বার পড়া হয়েছে

বিশেষ প্রতিবেদক:শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবিপ্রবি) কর্মরত সাংবাদিকদের সংগঠন ‘শাহজালাল বিশ্ববিদ্যালয় প্রেসক্লাবের ২০তম কার্যনির্বাহী পরিষদ গঠিত হয়েছে। কমিটিতে সভাপতি হিসেবে দৈনিক যুগান্তরের প্রতিনিধি জুবায়েদুল হক রবিন এবং সাধারণ সম্পাদক হিসেবে আরটিভির বিশ্ববিদ্যালয় প্রতিনিধি নাঈম আহমদ শুভ নির্বাচিত হয়েছেন।বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি) বিকেল ৩টায় শাবি প্রেসক্লাব কার্যালয়ে নির্বাচনের ফলাফল ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার ইন্ডাস্ট্রিয়াল অ্যান্ড প্রোডাকশন ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক ড. ইঞ্জিনিয়ার মোহাম্মদ ইকবাল।ফলাফল ঘোষণাকালে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ এম সরওয়ারউদ্দিন চৌধুরী, উপ-উপাচার্য অধ্যাপক ড. মো. সাজেদুল করিম, নির্বাচন কমিশনার অধ্যাপক ড. মোহাম্মদ সাইফুল ইসলাম, অধ্যাপক ড. আব্দুল হামিদ, ছাত্র উপদেশ ও নির্দেশনা পরিচালক অধ্যাপক ড. এছাক মিয়া, প্রক্টর অধ্যাপক মোখলেছুর রহমান। এছাড়া বিভিন্ন বিভাগের শিক্ষক ও বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। কমিটিতে নির্বাচিত অন্য সদস্যরা হলেন সহসভাপতি আদনান হৃদয় (দৈনিক অধিকার), যুগ্ম সম্পাদক আব্দুর রহিম কবীর (দৈনিক জৈন্তাবার্তা), কোষাধ্যক্ষ সাগর হাসান শুভ্র (দৈনিক ইত্তেফাক), দপ্তর সম্পাদক নুর আলম (বিডিনিউজ২৪ডটকম)। এছাড়া কার্যকরী সদস্য-১, কার্যকরী সদস্য-২, কার্যকরী সদস্য-৩ হিসেবে যথাক্রমে সৈকত মাহাবুব (দৈনিক যায়যায়দিন), মো. মোফাজ্জল হক (দৈনিক সিলেট বাণী) এবং সাগর হোসেন জাহিদ (দৈনিক জাগ্রত সিলেট) নির্বাচিত হয়েছেন।ফলাফল ঘোষণা শেষে নবনির্বাচিত কমিটির নেতাদের শুভেচ্ছা জানান বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, উপ-উপাচার্য, কোষাধ্যক্ষ, বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষক ও কর্মকর্তারা এবং বিভিন্ন রাজনৈতিক, সাংস্কৃতিক ও স্বেচ্ছাসেবী সংগঠনের নেতৃবৃন্দ।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
Theme Designed By FriliX Group