1. admin@timesofpabna.com : admin :
  2. ceo@timesofpabna.com : Pabna T : Pabna T
বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ০৯:৫৩ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ:
ব্র্যাক ফিসারিজ এর উদ্যোগে পাবনায়  বৈজ্ঞানিক পদ্ধতিতে মাছচাষ প্রশিক্ষণ অনুষ্ঠিত  দেশ গঠনে সরকারের পাশাপাশি বেসরকারি খাতকে এগিয়ে আসতে হবে পাবনা চেম্বারের সাথে শুভেচ্ছা বিনিময়কালে – পাবনার নবাগত জেলা প্রশাসক অধ্যাপক ডাঃ কামরুল ইসলামের পাশে শেকড় পাবনা ফাউন্ডেশন জরুরি ভিত্তিতে জনবল নিয়োগ দেবে রাজা মবিল অ্যান্ড ডিজেল ফিল্টার প্রাইভেট লিমিটেড পাবনায় সাংবাদিকের বাড়িতে দুর্ধর্ষ চুরি: স্বর্ণালঙ্কার ও নগদ অর্থ লুট শেকড় পাবনা ফাউন্ডেশন এর পক্ষ থেকে অভিনন্দন বার্তা সরকারের অঙ্গীকারের ২৫ কোটি বৃক্ষরোপণের উদ্বোধন হলো আজ রাষ্ট্রপতির সাথে পাবনা চেম্বার অফ কমার্স এন্ড ইন্ডাস্ট্রির নেতৃবৃন্দের সাক্ষাৎ গানে কবিতায় মানুষের জাগরণ: পাবনায় এক অনন্য সাংস্কৃতিক সন্ধ্যা পাবনায় পদ্মা নদীতে ডুবে তরুণের মৃত্যু
শিরোনাম:

ঘরের আড়ায় ঝুলছিল স্বামী, মেঝেতে স্ত্রীর লা*শ

  • প্রকাশিত : রবিবার, ৯ ফেব্রুয়ারী, ২০২৫
  • ১৭১ বার পড়া হয়েছে

বিশেষ প্রতিনিধি:গাজীপুরে গলা কেটে স্ত্রীকে হত্যার পর স্বামী আত্মহত্যা করেছেন বলে অভিযোগ পাওয়া গেছে। শনিবার (৮ ফেব্রুয়ারি) বিকেলে মহানগরীর কোনাবাড়ী বাইমাইল (মধ্যপাড়া) এলাকায় ঘরের মেঝে থেকে স্ত্রীর এবং আড়ায় ঝুলন্ত অবস্থায় স্বামীর লাশ উদ্ধার করা হয়।নিহতরা হলেন—মৌ আক্তার বৃষ্টি (২০) ও তার স্বামী সোহাগ হোসেন (২৫)। মৌ আক্তার সিরাজগঞ্জের তাড়াশ উপজেলার সান্দুরিয়া গ্রামের মোবারক হোসেনের মেয়ে। সোহাগ হোসেন একই জেলার ধাপ তেঁতুলিয়া গ্রামের সিদ্দিকুর রহমানের ছেলে। ওই দম্পতি বাইমাইল এলাকায় বাসায় ভাড়া থাকতেন।পায়ে হেঁটে টেকনাফ থেকে তেঁতুলিয়া ভ্রমণ করলেন তরুণী
বাড়িওয়ালার ছেলে দেওয়ান মোহাম্মদ রাসেল বলেন, দুপুর হয়ে গেলেও তাদের বাসার দরজা বন্ধ ছিল। অনেকবার ডাকাডাকির পরও দরজা না খোলায় ৯৯৯ নম্বরে ফোন দিয়ে বিষয়টি পুলিশকে জানানো হয়। পুলিশ এসে দরজা ভেঙে মেঝেতে স্ত্রীর লাশ এবং আড়ায় স্বামী সোহাগকে ঝুলন্ত অবস্থায় দেখতে পায়।মৌ আক্তার বৃষ্টির চাচা রতন মিয়া বলেন, বৃষ্টি সিরাজগঞ্জ সরকারি কলেজের অনার্স দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী ছিল। দুই বছর আগে পারিবারিকভাবে তাদের বিয়ে হয়। সোহাগ কোনাবাড়ী ব্র্যাক এনজিওতে হিসাব বিভাগের কর্মকর্তা হিসেবে চাকরি করতো। তাদের মধ্যে কখনও ঝগড়া-বিবাদ দেখিনি। হঠাৎ করে কেন এমন ঘটনা ঘটালো বুঝতে পারছি না।কোনাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজরুল ইসলাম গণমাধ্যমকে বলেন, খবর পেয়ে স্বামী-স্ত্রীর লাশ উদ্ধার করে মর্গে পাঠায় পুলিশ। প্রাথমিকভাবে ধারণা করছি, গলা কেটে স্ত্রীকে হত্যার পর স্বামী আত্মহত্যা করেছেন। সিআইডির ক্রাইম টিম ঘটনাস্থল থেকে আলামত সংগ্রহ করেছে। ঘটনাটি তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
Theme Designed By FriliX Group