1. admin@timesofpabna.com : admin :
  2. ceo@timesofpabna.com : Pabna T : Pabna T
শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ০৩:৫৭ অপরাহ্ন
ব্রেকিং নিউজ:
পাবনায় দণ্ডপ্রাপ্ত আসামিকে বিএনপির পদ প্রদান, বিক্ষোভ, ঝাড়ু মিছিল পাবনায় শিশুদের জন্য ইনডোর প্লে গ্রাউন্ড‘পিএস ডিজনিল্যান্ডে’ অভিভাবকদের প্রবেশ মূল্য সম্পূর্ণ ফ্রি পাবনা পৌরসভার উদ্যোগে কুকুরের এন্টি রেবিস টিকা প্রদান কার্যক্রম উদ্বোধন পাবনায় আহ্বানের আয়োজনে সুকান্ত জন্মশতবর্ষ উদ্‌যাপন পাবনা’র ঈশ্বরদীতে ৭৫০ গ্রাম গাঁজাসহ গ্রেফতার-২ ভাঙ্গুড়া পৌর শ্রমিক দলের পার্টি অফিসের শুভ উদ্বোধন জুমার ইমামতী নিয়ে দ্বন্দের জেরে ছাত্রদল নেতাকে কুপিয়ে জখম, এনসিপি ও জামায়াত নেতাসহ ১৫ জনের নামে মামলা সাঁথিয়ায় ধর্ষিতার পরিবারকে মামলা তুলে নেওয়ার হুমকি পাবনায় পাগলা কুকুরের কামড়ে শিশুসহ ১১ জন হাসপাতালে ভর্তি সাঁথিয়ায় মসজিদে ইমামতি নিয়ে সংঘাত: জামায়াত এমপির বিরুদ্ধে পরিকল্পিত নৈরাজ্যে সৃষ্টির অভিযোগ বিএনপির
শিরোনাম:

সাইফের ওপর হামলা, নেপথ্যে কারিনা!

  • প্রকাশিত : রবিবার, ৯ ফেব্রুয়ারী, ২০২৫
  • ২০৬ বার পড়া হয়েছে

বিশেষ প্রতিনিধি:গভীর রাতে বাড়িতে ঢুকে বলিউড অভিনেতা সাইফ আলী খানের ওপর হামলা করেছিল দুর্বৃত্তরা। বুধবার (১৫ জানুয়ারি) মধ্যরাতে সাইফের বান্দ্রার বাড়িতে দুর্বৃত্তরা ঢুকে পড়ে। ওই সময় তাকে ছুরি দিয়ে আঘাত করে পালিয়ে যায়। সাইফের ওপর হামলার ঘটনায় যেমন নড়েচড়ে উঠেছিলেন নেটিজেনরা। বিশেষ করে ছুরির ছয় কোপের পাঁচ দিন পর অভিনেতার চাঙাভাব অনেককে প্রশ্ন তুলতে সহায়তা করেছে। এবার বিস্ফোরক মন্তব্য বলিউডের স্বঘোষিত সিনে সমালোচক কমল আর খান।

তিনি লিখেছেন, সাইফকে ছয়বার ছুরি দিয়ে কোপানো হলো আর হামলাকারীকে একটা আঁচড় পর্যন্ত দেননি সইফ! যাকে গ্রেপ্তার করা হয়েছে তার সঙ্গে সিসিটিভি ফুটেজে ধরা পড়া ব্যক্তি মুখের কোনো মিল নেই। তাই আমার মনে হয় সে রাতে ওদের বাড়িতে কেউ আসেনি। এটা আসলে সাইফ-কারিনার ঝগড়ার পরিণতি।এদিকে গুঞ্জন চলছে সাইফের ওপর হামলার নেপথ্যে তার স্ত্রী কারিনা। তবে সেসবের বিপরীতে মুখ খোলার প্রয়োজন মনে করেননি সাইফ। কারিনা দিয়েছেন একটি রহস্যময় পোস্ট।

তিনি লিখেছেন, বিয়ে, বিচ্ছেদ, ভয়, শিশুর জন্ম, প্রিয়জনের মৃত্যু, সন্তান পালন করার মতো বিষয় আপনি কখনোই বুঝবেন না। যতক্ষণ না আপনার সঙ্গে এগুলো হচ্ছে, আপনি বুঝবেন না। জীবনের কোনো পরিস্থিতি নিয়ে বিভিন্ন ধারণা ও কল্পনা কিন্তু বাস্তব নয়। আপনি হয়তো ভাবেন, অন্যদের চেয়ে আপনি বেশি চালাক। তার পরে আপনার পালা এলে আপনারও মাটিতে পা পড়বে।কমল খানের এরূপ মন্তব্যের পাশাপাশি সাম্প্রতিক সময়ে আবার সাইফ ও তার স্ত্রী কারিনার ভিন্ন ভিন্ন বক্তব্য প্রকাশ এবং অবশেষে বিচ্ছেদ নিয়ে এই অভিনেত্রীর এরকম রহস্যময় স্ট্যাটাসে ভক্তদের মনেও এখন প্রবল সন্দেহের দানা বাঁধতে শুরু করেছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
Theme Designed By FriliX Group