1. admin@timesofpabna.com : admin :
  2. ceo@timesofpabna.com : Pabna T : Pabna T
বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০৩:৪০ অপরাহ্ন
ব্রেকিং নিউজ:
পাবনায় দণ্ডপ্রাপ্ত আসামিকে বিএনপির পদ প্রদান, বিক্ষোভ, ঝাড়ু মিছিল পাবনায় শিশুদের জন্য ইনডোর প্লে গ্রাউন্ড‘পিএস ডিজনিল্যান্ডে’ অভিভাবকদের প্রবেশ মূল্য সম্পূর্ণ ফ্রি পাবনা পৌরসভার উদ্যোগে কুকুরের এন্টি রেবিস টিকা প্রদান কার্যক্রম উদ্বোধন পাবনায় আহ্বানের আয়োজনে সুকান্ত জন্মশতবর্ষ উদ্‌যাপন পাবনা’র ঈশ্বরদীতে ৭৫০ গ্রাম গাঁজাসহ গ্রেফতার-২ ভাঙ্গুড়া পৌর শ্রমিক দলের পার্টি অফিসের শুভ উদ্বোধন জুমার ইমামতী নিয়ে দ্বন্দের জেরে ছাত্রদল নেতাকে কুপিয়ে জখম, এনসিপি ও জামায়াত নেতাসহ ১৫ জনের নামে মামলা সাঁথিয়ায় ধর্ষিতার পরিবারকে মামলা তুলে নেওয়ার হুমকি পাবনায় পাগলা কুকুরের কামড়ে শিশুসহ ১১ জন হাসপাতালে ভর্তি সাঁথিয়ায় মসজিদে ইমামতি নিয়ে সংঘাত: জামায়াত এমপির বিরুদ্ধে পরিকল্পিত নৈরাজ্যে সৃষ্টির অভিযোগ বিএনপির
শিরোনাম:

কামিন্স-হ্যাজলউডের পর স্টার্ককেও চ্যাম্পিয়নস ট্রফিতে পাচ্ছে না অস্ট্রেলিয়া

  • প্রকাশিত : বুধবার, ১২ ফেব্রুয়ারী, ২০২৫
  • ১৩০ বার পড়া হয়েছে

বিশেষ প্রতিনিধিঃক্রিকেটের রাজ্যে সবচেয়ে বড় রাজত্বটা মাইটি অস্ট্রেলিয়ার। ওয়ানডে বিশ্বকাপে সর্বাধিক ছয়বারের চ্যাম্পিয়ন অজিরা। চ্যাম্পিয়নস ট্রফিতে একমাত্র দল যাদের রয়েছে দুই শিরোপা। আর মাত্র সপ্তাহখানেক পরেই পর্দা উঠছে আইসিসির এই টুর্নামেন্টের। তার আগে একের পর এক দুঃসংবাদ পাচ্ছে অজিরা।লাল হোক কিংবা সাদা বল স্টার্ক, কামিন্স, হ্যাজেলউড এই পেস ত্রয়ী বরাবরই কাঁপিয়েছে প্রতিপক্ষ ব্যাটারদের বুক। সেই ত্রয়ীকে এই আসরে পাচ্ছে না অস্ট্রেলিয়া। ত্রয়ী তো দূরে থাক, এই তিনজনের একজনকেও পাচ্ছে না অজি ম্যানেজমেন্ট।ইনজুরির কারণে আগেই চ্যাম্পিয়নস ট্রফির দল থেকে ছিটকে গেছেন অজিদের নিয়মিত অধিনায়ক প্যাট কামিন্স, পেসার জশ হ্যাজেলউড ও অলরাউন্ডার মিচেল মার্শ। আর হঠাৎ করেই অবসরের ঘোষণা দিয়ে দল থেকে সরে দাঁড়ান মার্কোস স্টয়নিস। এবার ব্যক্তিগত কারণে সরে দাড়ালেন আরেক পেসার মিচেল স্টার্ক।ব্যক্তিগত কারণের কথা বলে তিনি নিজেকে স্কোয়াড থেকে সরিয়ে নিয়েছেন। তবে ঠিক কী সেই কারণ তা জানা যায়নি। তার সরে যাওয়ার ফলে অস্ট্রেলিয়া স্কোয়াডে এলো ৫টি পরিবর্তন।শন অ্যাবট, বেন ডোয়ারশিস, জ্যাক ফ্রেসার-ম্যাগগার্ক, স্পেনসার জনসন ও তানভীর সাংঘা সুযোগ পেয়েছে চ্যাম্পিয়নস ট্রফির দলে। অভিজ্ঞ স্টিভেন স্মিথ করবেন অধিনায়কত্ব। ট্রাভেলিং রিজার্ভ হিসেবে অজি স্কোয়াডে থাকবেন কুপার কনলি।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
Theme Designed By FriliX Group