1. admin@timesofpabna.com : admin :
  2. ceo@timesofpabna.com : Pabna T : Pabna T
বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ০৮:০১ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ:
পাবনায় দণ্ডপ্রাপ্ত আসামিকে বিএনপির পদ প্রদান, বিক্ষোভ, ঝাড়ু মিছিল পাবনায় শিশুদের জন্য ইনডোর প্লে গ্রাউন্ড‘পিএস ডিজনিল্যান্ডে’ অভিভাবকদের প্রবেশ মূল্য সম্পূর্ণ ফ্রি পাবনা পৌরসভার উদ্যোগে কুকুরের এন্টি রেবিস টিকা প্রদান কার্যক্রম উদ্বোধন পাবনায় আহ্বানের আয়োজনে সুকান্ত জন্মশতবর্ষ উদ্‌যাপন পাবনা’র ঈশ্বরদীতে ৭৫০ গ্রাম গাঁজাসহ গ্রেফতার-২ ভাঙ্গুড়া পৌর শ্রমিক দলের পার্টি অফিসের শুভ উদ্বোধন জুমার ইমামতী নিয়ে দ্বন্দের জেরে ছাত্রদল নেতাকে কুপিয়ে জখম, এনসিপি ও জামায়াত নেতাসহ ১৫ জনের নামে মামলা সাঁথিয়ায় ধর্ষিতার পরিবারকে মামলা তুলে নেওয়ার হুমকি পাবনায় পাগলা কুকুরের কামড়ে শিশুসহ ১১ জন হাসপাতালে ভর্তি সাঁথিয়ায় মসজিদে ইমামতি নিয়ে সংঘাত: জামায়াত এমপির বিরুদ্ধে পরিকল্পিত নৈরাজ্যে সৃষ্টির অভিযোগ বিএনপির
শিরোনাম:

বইমেলার ঘটনায় দোষীদের বিচারের আওতায় আনা হবে: সংস্কৃতি উপদেষ্টা

  • প্রকাশিত : বুধবার, ১২ ফেব্রুয়ারী, ২০২৫
  • ১৫৪ বার পড়া হয়েছে

বিশেষ প্রতিবেদকঃঅমর একুশে বইমেলায় ‘সব্যসাচী’ স্টলের সামনে উত্তেজনা ও হট্টগোলের ঘটনায় দোষীদের বিচারের আওতায় আনা হবে বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের সংস্কৃতি বিষয়ক উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী।মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি) সামাজিকমাধ্যম ফেসবুকে দেয়া এক পোস্টে তিনি এ কথা বলেন।ফারুকী বলেন, গতকাল বাংলা একাডেমিতে যে ঘটনা ঘটেছে, তা অত্যন্ত নিন্দনীয়। ঘটনার সময় আমি ফ্লাইটে ছিলাম। নামার পর থেকে এ বিষয়ে সার্বক্ষণিক যোগাযোগ রাখছি। ঘটনার সব রকম ব্যাখ্যা ও বিশ্লেষণ সংগ্রহ করেছি। একাডেমি ইতোমধ্যে একটা তদন্ত কমিটি গঠন করেছে। কমিটি তিন কর্ম দিবসের মধ্যে রিপোর্ট দেবে এবং দোষীদের বিচারের আওতায় আনা হবে।তিনি আরও বলেন, এ বিষয়ে সরকারের স্পষ্ট বক্তব্য– এ ধরনের ঘটনা আর ঘটতে দেয়া যাবে না। আসুন, আমরা সবাই সব রকম উসকানিমূলক আচরণ থেকে বিরত থাকি। সতর্ক থাকি, কারও পাতা ফাঁদে পা দিয়ে জুলাইয়ের অর্জনকে যেন জটিলতায় না ফেলি।উল্লেখ্য, সোমবার (১০ ফেব্রুয়ারি) অমর একুশে বইমেলায় সব্যসাচী প্রকাশনীর স্টলে নির্বাসিত লেখক তসলিমা নাসরিনের বই রাখার অভিযোগে একদল বিক্ষুব্ধ লোক চড়াও হয় লেখক ও প্রকাশক শতাব্দী ভবর ওপর। পুলিশের সাহায্যে মেলা থেকে তাকে বের করে নেয়া হয়। এর পরপরই সাময়িক বন্ধ করে দেয়া হয় স্টলটি।এই ঘটনায় তীব্র সমালোচনা তৈরি হওয়ার পর সোমবার রাতেই বইমেলার স্টলে হট্টগোলের ঘটনায় দোষীদের আইনের আওতায় আনার নির্দেশ দেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।আজ এই ঘটনায় ৭ সদস্য বিশিষ্ট একটি তদন্ত কমিটি গঠন করে বাংলা একাডেমি। কমিটিকে আগামী তিন কর্মদিবসের মধ্যে প্রতিবেদন দিতে বলা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
Theme Designed By FriliX Group