1. admin@timesofpabna.com : admin :
  2. ceo@timesofpabna.com : Pabna T : Pabna T
শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ০৪:৩১ অপরাহ্ন
ব্রেকিং নিউজ:
পাবনায় দণ্ডপ্রাপ্ত আসামিকে বিএনপির পদ প্রদান, বিক্ষোভ, ঝাড়ু মিছিল পাবনায় শিশুদের জন্য ইনডোর প্লে গ্রাউন্ড‘পিএস ডিজনিল্যান্ডে’ অভিভাবকদের প্রবেশ মূল্য সম্পূর্ণ ফ্রি পাবনা পৌরসভার উদ্যোগে কুকুরের এন্টি রেবিস টিকা প্রদান কার্যক্রম উদ্বোধন পাবনায় আহ্বানের আয়োজনে সুকান্ত জন্মশতবর্ষ উদ্‌যাপন পাবনা’র ঈশ্বরদীতে ৭৫০ গ্রাম গাঁজাসহ গ্রেফতার-২ ভাঙ্গুড়া পৌর শ্রমিক দলের পার্টি অফিসের শুভ উদ্বোধন জুমার ইমামতী নিয়ে দ্বন্দের জেরে ছাত্রদল নেতাকে কুপিয়ে জখম, এনসিপি ও জামায়াত নেতাসহ ১৫ জনের নামে মামলা সাঁথিয়ায় ধর্ষিতার পরিবারকে মামলা তুলে নেওয়ার হুমকি পাবনায় পাগলা কুকুরের কামড়ে শিশুসহ ১১ জন হাসপাতালে ভর্তি সাঁথিয়ায় মসজিদে ইমামতি নিয়ে সংঘাত: জামায়াত এমপির বিরুদ্ধে পরিকল্পিত নৈরাজ্যে সৃষ্টির অভিযোগ বিএনপির
শিরোনাম:

শিশু রোগীদের ক্যানসারের ওষুধ ফ্রিতে প্রদানের ঘোষণা ডব্লিউএইচও’র

  • প্রকাশিত : বুধবার, ১২ ফেব্রুয়ারী, ২০২৫
  • ১৬৮ বার পড়া হয়েছে

বিশেষ প্রতিবেদকঃ মধ্যম ও নিম্ন আয়ের দেশগুলোতে ক্যানসারে আক্রান্ত শিশুদের বিনামূল্যে ওষুধ প্রদানের ঘোষণা নিয়েছে জাতিসংঘের বৈশ্বিক স্বাস্থ্য নিরাপত্তা বিষয়ক অঙ্গসংগঠন বিশ্ব স্বাস্থ্য সংস্থা ডব্লিউএইচও। মঙ্গলবার থেকে এ সংক্রান্ত কর্মসূচি শুরু করেছে সংস্থাটি। এক প্রতিবেদনে সিঙ্গাপুরের সংবাদমাধ্যম স্ত্রেইট টাইমস এ তথ্য জানায়।প্রতিবেদনে বলা হয়, মঙ্গলবার মঙ্গোলিয়া এবং উজবেকিস্তানের ক্যানসারে আক্রান্ত শিশুদের জন্য ওষুধের চালান পাঠানোর কাজ শুরু হয়েছে। এরপর ইকুয়েডর, জর্ডান, নেপাল ও জাম্বিয়াতেও পাঠানো হবে ওষুধের চালান।এই ছয়টি দেশের হাসপাতালগুলোতে ক্যানসারে আক্রান্ত শিশু রয়েছে প্রায় ৫ হাজার। তাদের সবার কাছেই বিনামূল্যে পৌঁছাবে ওষুধ।ডব্লিউএইচও’র হিসেব অনুযায়ী, বিশ্বজুড়ে প্রতি বছর ক্যানসারে আক্রান্ত হয় অন্তত ৪ লাখ শিশু; কিন্তু ওষুধের দুর্মূল্য ও প্রয়োজনীয় চিকিসার অভাবে এই শিশুদের ৭০ শতাংশই মারা যায়।ডব্লিউএইচও’র বিবৃতিতে বলা হয়েছে, আগামী ৫ থেকে ৭ বছরের মধ্যে ৫০টি দেশে এই কর্মসূচি বিস্তারের লক্ষ্যমাত্রা নেয়া হয়েছে। যদি তা সফল হয়, তাহলে বিশ্বের প্রায় ১ লাখ ২০ হাজার শিশুরোগী বিনামূল্যে ক্যানসারের ওষুধ পাবে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
Theme Designed By FriliX Group