1. admin@timesofpabna.com : admin :
  2. ceo@timesofpabna.com : Pabna T : Pabna T
শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ০৩:৪৩ অপরাহ্ন
ব্রেকিং নিউজ:
পাবনায় দণ্ডপ্রাপ্ত আসামিকে বিএনপির পদ প্রদান, বিক্ষোভ, ঝাড়ু মিছিল পাবনায় শিশুদের জন্য ইনডোর প্লে গ্রাউন্ড‘পিএস ডিজনিল্যান্ডে’ অভিভাবকদের প্রবেশ মূল্য সম্পূর্ণ ফ্রি পাবনা পৌরসভার উদ্যোগে কুকুরের এন্টি রেবিস টিকা প্রদান কার্যক্রম উদ্বোধন পাবনায় আহ্বানের আয়োজনে সুকান্ত জন্মশতবর্ষ উদ্‌যাপন পাবনা’র ঈশ্বরদীতে ৭৫০ গ্রাম গাঁজাসহ গ্রেফতার-২ ভাঙ্গুড়া পৌর শ্রমিক দলের পার্টি অফিসের শুভ উদ্বোধন জুমার ইমামতী নিয়ে দ্বন্দের জেরে ছাত্রদল নেতাকে কুপিয়ে জখম, এনসিপি ও জামায়াত নেতাসহ ১৫ জনের নামে মামলা সাঁথিয়ায় ধর্ষিতার পরিবারকে মামলা তুলে নেওয়ার হুমকি পাবনায় পাগলা কুকুরের কামড়ে শিশুসহ ১১ জন হাসপাতালে ভর্তি সাঁথিয়ায় মসজিদে ইমামতি নিয়ে সংঘাত: জামায়াত এমপির বিরুদ্ধে পরিকল্পিত নৈরাজ্যে সৃষ্টির অভিযোগ বিএনপির
শিরোনাম:

আবারও হাসপাতালে ভর্তি সাবিনা ইয়াসমিন

  • প্রকাশিত : বৃহস্পতিবার, ১৩ ফেব্রুয়ারী, ২০২৫
  • ২৩১ বার পড়া হয়েছে

বিশেষ প্রতিবেদকঃএকবার ছাড়পত্র পেয়ে পরদিন ভোরেই আবারও হাসপাতালে ভর্তি হয়েছেন কিংবদন্তি শিল্পী সাবিনা ইয়াসমিন। তিনি চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে রয়েছেন। এখনও পুরোপুরি শঙ্কামুক্ত না হলেও তার অবস্থা আগের তুলনায় স্থিতিশীল বলে জানিয়েছেন চিকিৎসকরা।

তার পরিবারের তরফে জানানো হয়েছে, শুক্রবার (৩১ জানুয়ারি) এক আয়োজনে গান গাইতে গিয়ে মঞ্চে হঠাৎ অসুস্থ হয়ে লুটিয়ে পড়েন সাবিনা ইয়াসমিন। পরপরই তাকে নিয়ে যাওয়া হয় গুলশানের একটি হাসপাতালে। প্রাথমিক চিকিৎসা শেষে তাকে ছেড়েও দেয়া হয়।

শনিবার (১ ফেব্রুয়ারি) ভোরে আবারও জ্ঞান হারিয়ে ফেলেন শিল্পী। সঙ্গে সঙ্গেই পরিবারের সদস্যরা তাকে রাজধানীর ধানমন্ডির একটি হাসপাতালে নিয়ে যান। সেখানে প্রয়োজনীয় পরীক্ষা-নীরিক্ষা শেষে জ্ঞান ফিরলেও তার ছাড়পত্র মেলেনি। আপাতত কয়েকদিন তার ঠিকানা হাসপাতালই, এমন ইঙ্গিত দিয়েছেন চিকিৎসকরা।

২০২৩ সালের শেষ দিকে অস্ট্রেলিয়ার সিডনি, মেলবোর্ন ও ব্রিসবেনে একাধিক স্টেজ শো করেন সাবিনা ইয়াসমিন। এরপর আর তাকে মঞ্চে দেখা যায়নি। শুক্রবার রাতে বনানীর একটি পাঁচ তারকা হোটেলে গান গাইতে স্টেজে উঠেছিলেন। হঠাৎ অসুস্থ হয়ে পড়ায় তাকে নিয়ে উদ্বিগ্ন হয়ে পড়েন আয়োজক থেকে শুরু করে উপস্থিত অতিথিরা।

এদিকে, শিল্পীর হাসপাতালে ভর্তির খবর শুনে শুভাকাঙ্খিরা নানা মাধ্যমে খবর নিচ্ছেন। তার শারীরিক অবস্থা জানার চেষ্টা করছেন। সাবিনা ইয়াসমিনের পরিবারের সদস্যরাও তার সুস্থতার জন্য সবার কাছে দোয়া চেয়েছেন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
Theme Designed By FriliX Group