1. admin@timesofpabna.com : admin :
  2. ceo@timesofpabna.com : Pabna T : Pabna T
বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০১:২৫ অপরাহ্ন
ব্রেকিং নিউজ:
পাবনায় দণ্ডপ্রাপ্ত আসামিকে বিএনপির পদ প্রদান, বিক্ষোভ, ঝাড়ু মিছিল পাবনায় শিশুদের জন্য ইনডোর প্লে গ্রাউন্ড‘পিএস ডিজনিল্যান্ডে’ অভিভাবকদের প্রবেশ মূল্য সম্পূর্ণ ফ্রি পাবনা পৌরসভার উদ্যোগে কুকুরের এন্টি রেবিস টিকা প্রদান কার্যক্রম উদ্বোধন পাবনায় আহ্বানের আয়োজনে সুকান্ত জন্মশতবর্ষ উদ্‌যাপন পাবনা’র ঈশ্বরদীতে ৭৫০ গ্রাম গাঁজাসহ গ্রেফতার-২ ভাঙ্গুড়া পৌর শ্রমিক দলের পার্টি অফিসের শুভ উদ্বোধন জুমার ইমামতী নিয়ে দ্বন্দের জেরে ছাত্রদল নেতাকে কুপিয়ে জখম, এনসিপি ও জামায়াত নেতাসহ ১৫ জনের নামে মামলা সাঁথিয়ায় ধর্ষিতার পরিবারকে মামলা তুলে নেওয়ার হুমকি পাবনায় পাগলা কুকুরের কামড়ে শিশুসহ ১১ জন হাসপাতালে ভর্তি সাঁথিয়ায় মসজিদে ইমামতি নিয়ে সংঘাত: জামায়াত এমপির বিরুদ্ধে পরিকল্পিত নৈরাজ্যে সৃষ্টির অভিযোগ বিএনপির
শিরোনাম:

ইংলিশদের হোয়াইটওয়াশ করে চ্যাম্পিয়নস ট্রফির প্রস্তুতি সারলো ভারত

  • প্রকাশিত : বৃহস্পতিবার, ১৩ ফেব্রুয়ারী, ২০২৫
  • ১৪২ বার পড়া হয়েছে

বিশেষ প্রতিবেদকঃসিরিজের তৃতীয় ও শেষ ওয়ানডেতে ইংলিশদের ১৪২ রানের বড় ব্যবধানে হারিয়েছে ভারত। ৩৫৭ রান তাড়া করতে নেমে ৩৪ দশমিক ২ ওভারে সব কটি উইকেট হারিয়ে জস বাটলারের দল থেমেছে মাত্র ২১৪ রানে।

বুধবার (১২ ফেব্রুয়ারি) আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে টস জিতে ভারতকে ব্যাটিংয়ে পাঠায় সফরকারী ইংল্যান্ড।

প্রথমে ব্যাট করতে নেমে শুবমান গিল, ভিরাট কোহলি, শ্রেয়াস আইয়ার ও লোকেশ রাহুলের কল্যাণে নির্ধারিত ৫০ ওভারে ৩৫৬ রান তোলে ভারত। ১০২ বলে ১৪ চার ও ৩ ছক্কায় ১১২ রান করেন গিল। ৬৪ বলে ৮ চার ও ২ ছক্কায় ৭৮ রান করেন আইয়ার। ৫৫ বলে ৭ চার ও ১ ছক্কায় ৫২ রান করেন কোহলি। ২৯ বলে ৪০ রান করে আউট হন রাহুল।

ইংলিশদের পক্ষে ৬৪ রান খরচায় সর্বোচ্চ ৪ উইকেট নেন লেগ স্পিনার আদিল রশিদ। এছাড়া ৪৫ রান খরচায় ২ উইকেট নেন মার্ক উড।

নির্দিষ্ট রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে শুরুতেই ইংল্যান্ডকে ঝোড়ো সূচনা এনে দিয়েছিলেন ফিল সল্ট ও বেন ডাকেট। তবে তাদের ক্রিজে স্থায়ী হওয়ার সুযোগ দেননি আর্শদীপ সিং।

৬ দশমিক ২ ওভারের মধ্যে দলকে ৬০ রান এনে দিয়ে আর্শদীপের বলে ক্যাচ তুলে দেন ডাকেট। ২২ বলে ৮ চারের মারে ৩৪ রান করেন তিনি। এক ওভার পর ২১ বলে ২৩ রানের ইনিংস খেলে একই বোলারের শিকার সল্ট। দুজনের বিদায়ের পর কিছুটা প্রতিরোধ গড়ে তুলেছিলেন টম ব্যান্টন ও জো রুট।

দলীয় ১২৬ রানে ব্যান্টন আর ১৩৪ রানে জো রুট আউট হওয়ার পর আর লড়াইয়ে থাকতে পারেনি ইংলিশরা। ৪১ বলে ব্যান্টন ৩৮ আর ২৯ বলে ২৪ রান করে আউট হন রুট। শেষদিকে ১৯ বলে ৩৮ রানের ঝোড়ো ইনিংসে হারের ব্যবধান কিছুটা কমান গাস আটকিনসন।

ভারতের পক্ষে ২টি করে উইকেট নেন আর্শদীপ, হার্শিত রানা, অক্ষর প্যাটেল ও হার্দিক পান্ডিয়া।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
Theme Designed By FriliX Group