1. admin@timesofpabna.com : admin :
  2. ceo@timesofpabna.com : Pabna T : Pabna T
বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০২:০৬ অপরাহ্ন
ব্রেকিং নিউজ:
পাবনায় দণ্ডপ্রাপ্ত আসামিকে বিএনপির পদ প্রদান, বিক্ষোভ, ঝাড়ু মিছিল পাবনায় শিশুদের জন্য ইনডোর প্লে গ্রাউন্ড‘পিএস ডিজনিল্যান্ডে’ অভিভাবকদের প্রবেশ মূল্য সম্পূর্ণ ফ্রি পাবনা পৌরসভার উদ্যোগে কুকুরের এন্টি রেবিস টিকা প্রদান কার্যক্রম উদ্বোধন পাবনায় আহ্বানের আয়োজনে সুকান্ত জন্মশতবর্ষ উদ্‌যাপন পাবনা’র ঈশ্বরদীতে ৭৫০ গ্রাম গাঁজাসহ গ্রেফতার-২ ভাঙ্গুড়া পৌর শ্রমিক দলের পার্টি অফিসের শুভ উদ্বোধন জুমার ইমামতী নিয়ে দ্বন্দের জেরে ছাত্রদল নেতাকে কুপিয়ে জখম, এনসিপি ও জামায়াত নেতাসহ ১৫ জনের নামে মামলা সাঁথিয়ায় ধর্ষিতার পরিবারকে মামলা তুলে নেওয়ার হুমকি পাবনায় পাগলা কুকুরের কামড়ে শিশুসহ ১১ জন হাসপাতালে ভর্তি সাঁথিয়ায় মসজিদে ইমামতি নিয়ে সংঘাত: জামায়াত এমপির বিরুদ্ধে পরিকল্পিত নৈরাজ্যে সৃষ্টির অভিযোগ বিএনপির
শিরোনাম:

চোট কাটিয়ে কোর্টে ফিরছেন জোকোভিচ

  • প্রকাশিত : বৃহস্পতিবার, ১৩ ফেব্রুয়ারী, ২০২৫
  • ১৫১ বার পড়া হয়েছে

বিশেষ প্রতিবেদকঃ জানুয়ারিতে অস্ট্রেলিয়ান ওপেনের সেমিফাইনালে চোটের জন্য নিজেকে প্রত্যাহার করে নেন ২৪ গ্র্যান্ডস্লামজয়ী নোভাক জোকোভিচ। তবে কাতার ওপেন দিয়ে ফের কোর্টে ফিরছেন তিনি। নিজের ১০০তম এটিপি শিরোপা জেতার অপেক্ষায় বিশ্বের সাবেক নাম্বার ওয়ান টেনিস খেলোয়াড়।

আগামী ১৭ ফেব্রুয়ারি শুরু হতে যাচ্ছে কাতার ওপেন। সেখানে খেলার কথা জানিয়েছেন নোভাক। যদিও চোটের জন্য রটারডাম ওপেন এবং সার্বিয়ার হয়ে ডেভিস কাপ খেলতে পারেননি তিনি। তবে কাতার ওপেনে চ্যাম্পিয়ন হওয়াই লক্ষ্য জোকোভিচের। ২০১৬ এবং ২০১৭ সালে এই প্রতিযোগিতার শিরোপা জিতেছিলেন তিনি।

সম্প্রতি এক সাক্ষাৎকারে জোকোভিচ বলেন, আমার পেশিতে এখন আর কোনো সমস্যা নেই। চোট প্রায় ১০০ শতাংশ সেরে গিয়েছে। চিকিৎসক অনুশীলন শুরু করার অনুমতি দিয়েছেন। প্রস্তুতি নিতে কোনো সমস্যা নেই। পরিশ্রম করার জন্য আমি প্রস্তুত।

তিনি আরও বলেন, দ্রুত সুস্থ হতে পেরেছি। টেনিস জীবনের প্রথম ১৫ বছরের তুলনায় এখন বেশি চোট পাচ্ছি। সম্ভবত বয়স বাড়ার জন্যই এত চোট লাগছে। তবে আমার শরীর এখনও আমার কথা শোনে। ভিতরে এখনও আগুন জ্বলছে। আরও সাফল্য অর্জন করতে চাই।

উল্লেখ্য, বিশ্বের তৃতীয় টেনিস খেলোয়াড় হিসাবে শততম খেতাব জয়ের সামনে জোকোভিচ। জিমি কোনর্স (১০৯টি খেতাব) এবং রজার ফেদেরার (১০৩টি খেতাব) ছাড়া আর কারও নেই এই কৃতিত্ব।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
Theme Designed By FriliX Group