1. admin@timesofpabna.com : admin :
  2. ceo@timesofpabna.com : Pabna T : Pabna T
বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ০১:২৪ অপরাহ্ন
ব্রেকিং নিউজ:
অধ্যাপক ডাঃ কামরুল ইসলামের পাশে শেকড় পাবনা ফাউন্ডেশন জরুরি ভিত্তিতে জনবল নিয়োগ দেবে রাজা মবিল অ্যান্ড ডিজেল ফিল্টার প্রাইভেট লিমিটেড পাবনায় সাংবাদিকের বাড়িতে দুর্ধর্ষ চুরি: স্বর্ণালঙ্কার ও নগদ অর্থ লুট শেকড় পাবনা ফাউন্ডেশন এর পক্ষ থেকে অভিনন্দন বার্তা সরকারের অঙ্গীকারের ২৫ কোটি বৃক্ষরোপণের উদ্বোধন হলো আজ রাষ্ট্রপতির সাথে পাবনা চেম্বার অফ কমার্স এন্ড ইন্ডাস্ট্রির নেতৃবৃন্দের সাক্ষাৎ গানে কবিতায় মানুষের জাগরণ: পাবনায় এক অনন্য সাংস্কৃতিক সন্ধ্যা পাবনায় পদ্মা নদীতে ডুবে তরুণের মৃত্যু ঐতিহ্যবাহী জুবলি ট্যাংক পরিষ্কারে মাহাতাব বিশ্বাস ফাউন্ডেশন ও পিপিলিকার উদ্যোগ পাবনায় এসোর্ট স্পেশালাইজড হসপিটালের উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত
শিরোনাম:

দেশের প্রেক্ষাগৃহে ৭ ফেব্রুয়ারি আসছে ‘বলী

  • প্রকাশিত : বৃহস্পতিবার, ১৩ ফেব্রুয়ারী, ২০২৫
  • ১০৬ বার পড়া হয়েছে

বিশেষ প্রতিবেদকঃ  আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে প্রশংসিত হওয়ার পর এবার দেশের দর্শকদের জন্য মুক্তি পাচ্ছে ইকবাল হোসাইন চৌধুরীর সিনেমা ‘বলী, দ্য রেসলার’। জানা গেছে, আগামী ৭ ফেব্রুয়ারি দেশের বিভিন্ন প্রেক্ষাগৃহে মুক্তি পাবে ছবিটি। মুক্তি উপলক্ষ্যে চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি।

বুসান চলচ্চিত্র উৎসবে সেরা সিনেমার পুরস্কার জয় করা ‘বলী, দ্য রেসলার’ গত বছরের সেপ্টেম্বরে সেন্সর বোর্ডের অনুমোদন পায়। শুরুতে ১৪ ফেব্রুয়ারি সিনেমাটি মুক্তির পরিকল্পনা করলেও পরে তা এগিয়ে ৭ ফেব্রুয়ারি নির্ধারণ করা হয়।

পরিচালক ইকবাল হোসাইন চৌধুরী জানুয়ারির শেষে দেশে ফিরে সিনেমার মুক্তি নিয়ে ব্যস্ত সময় কাটাচ্ছেন। তিনি বলেন, আমরা ৭ ফেব্রুয়ারিতে সিনেমাটি মুক্তি দিচ্ছি। ডিস্ট্রিবিউটর ও হল কর্তৃপক্ষের সঙ্গে সে অনুযায়ী চুক্তি হয়েছে। এখন শেষ মুহূর্তের কাজগুলো সেরে নিচ্ছি।

আন্তর্জাতিক অঙ্গনে ‘বলী, দ্য রেসলার’ গত বছর ২৮তম বুসান আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে সেরা সিনেমার পুরস্কার জয়ের পাশাপাশি ‘বলী, দ্য রেসলার’ সাংহাই ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যালসহ বিভিন্ন আন্তর্জাতিক উৎসবে প্রদর্শিত হয়েছে। সর্বশেষ ২৩তম ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের সমাপনী সিনেমা হিসেবে নির্বাচিত হয় এটি।

গল্প ও নির্মাণ পরিচালক ইকবাল হোসাইন চৌধুরী চট্টগ্রামের বাঁশখালীর উপকূলীয় অঞ্চল থেকে উঠে এসেছেন। তার প্রথম সিনেমার অনুপ্রেরণা এসেছে সমুদ্র ও নিজের শিকড়ের সঙ্গে সংযোগ থেকে।

সিনেমার কাহিনি চট্টগ্রামের ঐতিহ্যবাহী বলীখেলা ঘিরে এগিয়েছে। সরকারি অনুদানে নির্মিত ‘বলী, দ্য রেসলার’ তে মূল চরিত্রে অভিনয় করেছেন নাসির উদ্দীন খান। আরও অভিনয় করেছেন প্রিয়াম অর্চি, ইতমাম ও এনজেল। বাংলাদেশ থেকে সিনেমাটি এবার অস্কারেও প্রতিনিধিত্ব করে। আন্তর্জাতিক স্বীকৃতির পর এবার দেশের দর্শকদের জন্য সিনেমাটি প্রেক্ষাগৃহে মুক্তি পেতে যাচ্ছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
Theme Designed By FriliX Group