1. admin@timesofpabna.com : admin :
  2. ceo@timesofpabna.com : Pabna T : Pabna T
শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ০৪:৪৭ অপরাহ্ন
ব্রেকিং নিউজ:
পাবনায় দণ্ডপ্রাপ্ত আসামিকে বিএনপির পদ প্রদান, বিক্ষোভ, ঝাড়ু মিছিল পাবনায় শিশুদের জন্য ইনডোর প্লে গ্রাউন্ড‘পিএস ডিজনিল্যান্ডে’ অভিভাবকদের প্রবেশ মূল্য সম্পূর্ণ ফ্রি পাবনা পৌরসভার উদ্যোগে কুকুরের এন্টি রেবিস টিকা প্রদান কার্যক্রম উদ্বোধন পাবনায় আহ্বানের আয়োজনে সুকান্ত জন্মশতবর্ষ উদ্‌যাপন পাবনা’র ঈশ্বরদীতে ৭৫০ গ্রাম গাঁজাসহ গ্রেফতার-২ ভাঙ্গুড়া পৌর শ্রমিক দলের পার্টি অফিসের শুভ উদ্বোধন জুমার ইমামতী নিয়ে দ্বন্দের জেরে ছাত্রদল নেতাকে কুপিয়ে জখম, এনসিপি ও জামায়াত নেতাসহ ১৫ জনের নামে মামলা সাঁথিয়ায় ধর্ষিতার পরিবারকে মামলা তুলে নেওয়ার হুমকি পাবনায় পাগলা কুকুরের কামড়ে শিশুসহ ১১ জন হাসপাতালে ভর্তি সাঁথিয়ায় মসজিদে ইমামতি নিয়ে সংঘাত: জামায়াত এমপির বিরুদ্ধে পরিকল্পিত নৈরাজ্যে সৃষ্টির অভিযোগ বিএনপির
শিরোনাম:

নিজ দেশের নাগরিকদের হজ পালনে যেসব শর্ত দিল সৌদি প্রশাসন

  • প্রকাশিত : বৃহস্পতিবার, ১৩ ফেব্রুয়ারী, ২০২৫
  • ১৪৬ বার পড়া হয়েছে

বিশেষ প্রতিবেদকঃ এবার হজ পালনে নিজ দেশের নাগরিকদের একাধিক শর্ত দিয়েছে সৌদি আরব। দেশটির হজ ও উমরা মন্ত্রণালয় জানিয়েছে, এখন পর্যন্ত যারা একবারও হজ করেননি, এ বছর শুধু তাদের রেজিস্ট্রেশনের জন্য প্রাধান্য দেয়া হবে। তবে হজযাত্রীদের গাইড হিসেবে যারা দায়িত্ব পালন করবেন, তাদের জন্য শর্তটি শিথিল থাকবে। এবারের হজযাত্রীরা তাদের সঙ্গে শিশুদের নিতে পারবেন না। খবর, গালফ নিউজের।

আরও যেসব আনুসঙ্গিক বিধিমালা দেয়া হয়েছে সেগুলো হলো, জিলহজ মাসের ১০ তারিখ পর্যন্ত থাকতে হবে ন্যাশনাল কার্ড অথবা রেসিডেন্সি কার্ডের মেয়াদ। হজের রেজিস্ট্রেশনের সময় শতভাগ নির্ভুল তথ্য দিতে হবে। যদি কেউ ভুল তথ্য দেন তাহলে রেজিস্ট্রেশন বাতিল হয়ে যেতে পারে।

সংশ্লিষ্ট মন্ত্রণালয় থেকে আরও বলা হয়েছে, যারা হজ করতে আগ্রহী তাদের শারীরিকভাবে সক্ষম থাকতে হবে। দুরারোগ্য ও মরণব্যাধিতে যারা ভুগছেন, তারা হজের সুযোগ পাবেন না। এ ছাড়া আগ্রহী হজযাত্রীদের হজের আগে মেনিনজিটিস ও মৌসুমি ইনফ্লুয়েঞ্জা টিকা নেওয়া সম্পন্ন করতে হবে।

হজের আনুষ্ঠানিকতা শুরু হয়ে যাওয়ার পর কেউ যদি হজ না করতে চান, তাহলে তারা তাদের পরিশোধিত অর্থ আর ফেরত পাবেন না। এটি মেনেই করতে হবে রেজিস্ট্রেশন।

হজযাত্রীদের সবাইকে স্বাস্থ্য ও প্রতিরোধ নিয়ম-নীতি, পবিত্র স্থানগুলোতে যাওয়ার নির্দিষ্ট সময় অনুসরণ করতে হবে। এ ছাড়া চলাচল, জড়ো হওয়া ও থাকার স্থান সংক্রান্ত সব নির্দেশনাও কঠোরভাবে মানতে হবে।

হজের অনুমোদন যাদের দেয়া হবে, তাদের নুসুক অ্যাপের মাধ্যমে এটি প্রিন্ট করতে হবে। যেন অনুমোদনের কাগজে থাকা কিউআর কোডটি ভালোভাবে দেখা যায়। হজের পুরো সময় সঙ্গে রাখতে হবে এই কাগজটি। নিজে ছাড়া অন্য কাউকে এই কাগজটি প্রদান করা যাবে না।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
Theme Designed By FriliX Group