1. admin@timesofpabna.com : admin :
  2. ceo@timesofpabna.com : Pabna T : Pabna T
বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৪১ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ:
পাবনায় দণ্ডপ্রাপ্ত আসামিকে বিএনপির পদ প্রদান, বিক্ষোভ, ঝাড়ু মিছিল পাবনায় শিশুদের জন্য ইনডোর প্লে গ্রাউন্ড‘পিএস ডিজনিল্যান্ডে’ অভিভাবকদের প্রবেশ মূল্য সম্পূর্ণ ফ্রি পাবনা পৌরসভার উদ্যোগে কুকুরের এন্টি রেবিস টিকা প্রদান কার্যক্রম উদ্বোধন পাবনায় আহ্বানের আয়োজনে সুকান্ত জন্মশতবর্ষ উদ্‌যাপন পাবনা’র ঈশ্বরদীতে ৭৫০ গ্রাম গাঁজাসহ গ্রেফতার-২ ভাঙ্গুড়া পৌর শ্রমিক দলের পার্টি অফিসের শুভ উদ্বোধন জুমার ইমামতী নিয়ে দ্বন্দের জেরে ছাত্রদল নেতাকে কুপিয়ে জখম, এনসিপি ও জামায়াত নেতাসহ ১৫ জনের নামে মামলা সাঁথিয়ায় ধর্ষিতার পরিবারকে মামলা তুলে নেওয়ার হুমকি পাবনায় পাগলা কুকুরের কামড়ে শিশুসহ ১১ জন হাসপাতালে ভর্তি সাঁথিয়ায় মসজিদে ইমামতি নিয়ে সংঘাত: জামায়াত এমপির বিরুদ্ধে পরিকল্পিত নৈরাজ্যে সৃষ্টির অভিযোগ বিএনপির
শিরোনাম:

হেফাজতে ইসলামের আপত্তিতে টাঙ্গাইলে লালন স্মরণোৎসব বন্ধের অভিযোগ

  • প্রকাশিত : বৃহস্পতিবার, ১৩ ফেব্রুয়ারী, ২০২৫
  • ১৫০ বার পড়া হয়েছে

বিশেষ প্রতিবেদকঃহেফাজতে ইসলামের আপত্তির মুখে টাঙ্গাইলের মধুপুর উপজেলায় লালন স্মরণোৎসব বন্ধ হয়ে যাওয়ার অভিযোগ করেছেন আয়োজকরা। বুধবার (১২ ফেব্রুয়ারি) রাত আটটা থেকে মধুপুর লালন সংঘের আয়োজনে এটি হওয়ার কথা ছিল।

এ বিষয়ে উৎসব আয়োজক কমিটির আহ্বায়ক সবুজ মিয়া বলেন, অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে মধুপুর উপজেলা নির্বাহী কর্মকর্তার উপস্থিত থাকার কথা ছিল। কিন্তু হেফাজতে ইসলাম ও কওমি ওলামা পরিষদ অনুষ্ঠানের আগেই বাধা দিয়েছিল।

তিনি বলেন, তাদের মধ্যে কেউ ইউএনও’র কাছে লালনের গান নিয়ে সমালোচনামূলক কোনো লেখার স্ক্রিনশট দিয়েছিল। বলেছিল, এই ধরনের মতবাদ শিরক বা কুফরি, যা তারা মধুপুরে চলতে দেবেন না। পাশাপাশি বিভিন্ন গোয়েন্দা সংস্থাকেও তারা জানায়। হেফাজতে ইসলামের মধুপুরের সভাপতি এটা জানায় এবং ইউএনওকে বলে যে এই প্রোগ্রাম হতে দেবে না। তখন ইউএনও বিষয়টি আমাকে জানায়।

পরবর্তীতে বাধা আসার পর মঙ্গলবার বিকেলে আয়োজকরা হেফাজতের সাথে বৈঠকে বসে। কিন্তু সেখানেও কোনো সিদ্ধান্ত হয়নি। কারণ- হেফাজতে ইসলাম তাদের সিদ্ধান্তে অনড় ছিল। সেজন্য সার্বিক বিষয় চিন্তা করে আমরা অনুষ্ঠানটি স্থগিত করি।

এ বিষয়ে মধুপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইমরানুল করিম জানান, রাতে লালন স্মরণোৎসব অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। কিন্তু শেষ পর্যন্ত হয়নি। কেনো হয়নি তা জানি না। কারও বাধার মুখে করেনি নাকি আয়োজকরা নিজেরাই করেনি সে বিষয়ে অবগত নই।পুলিশের কাছে কেউ কোনো অভিযোগ করেনি।

এ বিষয়ে মধুপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. জুবায়ের হোসেনের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি কোনো মন্তব্য করেননি।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
Theme Designed By FriliX Group