1. admin@timesofpabna.com : admin :
  2. ceo@timesofpabna.com : Pabna T : Pabna T
বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০৭:৩৮ অপরাহ্ন
ব্রেকিং নিউজ:
পাবনায় দণ্ডপ্রাপ্ত আসামিকে বিএনপির পদ প্রদান, বিক্ষোভ, ঝাড়ু মিছিল পাবনায় শিশুদের জন্য ইনডোর প্লে গ্রাউন্ড‘পিএস ডিজনিল্যান্ডে’ অভিভাবকদের প্রবেশ মূল্য সম্পূর্ণ ফ্রি পাবনা পৌরসভার উদ্যোগে কুকুরের এন্টি রেবিস টিকা প্রদান কার্যক্রম উদ্বোধন পাবনায় আহ্বানের আয়োজনে সুকান্ত জন্মশতবর্ষ উদ্‌যাপন পাবনা’র ঈশ্বরদীতে ৭৫০ গ্রাম গাঁজাসহ গ্রেফতার-২ ভাঙ্গুড়া পৌর শ্রমিক দলের পার্টি অফিসের শুভ উদ্বোধন জুমার ইমামতী নিয়ে দ্বন্দের জেরে ছাত্রদল নেতাকে কুপিয়ে জখম, এনসিপি ও জামায়াত নেতাসহ ১৫ জনের নামে মামলা সাঁথিয়ায় ধর্ষিতার পরিবারকে মামলা তুলে নেওয়ার হুমকি পাবনায় পাগলা কুকুরের কামড়ে শিশুসহ ১১ জন হাসপাতালে ভর্তি সাঁথিয়ায় মসজিদে ইমামতি নিয়ে সংঘাত: জামায়াত এমপির বিরুদ্ধে পরিকল্পিত নৈরাজ্যে সৃষ্টির অভিযোগ বিএনপির
শিরোনাম:

১৮০ টাকায় প্রতিবিঘা জমিতে সেচ পাচ্ছে কৃষকরা

  • প্রকাশিত : বৃহস্পতিবার, ১৩ ফেব্রুয়ারী, ২০২৫
  • ১৮৫ বার পড়া হয়েছে

মোঃ শফিউল আযম,বেড়া :পাবনা সেচ ও পল্লী উন্নয়ন প্রকল্পের সেচখালে গত মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি) থেকে পানি সরবরাহ শুরু হয়েছে। চলতি বোরো মওসুমে প্রকল্পের কমান্ড এরিয়ায় ৬ হাজার চাষি বোরো আবাদে সেচ সুবিধা পাচ্ছে। তিনটি ফসল (এক বছর) আবাদের জন্য প্রতিবিঘা জমিতে মাত্র ১৮০ টাকা সার্ভিস চার্জ নিয়ে সেচ সুবিধা দেয়া হচ্ছে। এতে ফসল উৎপাদন খরচ অনেক কম হওয়ায় কৃষকরা লাভবান হচ্ছেন বলে তারা জানিয়েছেন।

গত ১১ ফেব্রুয়ারি থেকে আনুষ্ঠানিক ভাবে প্রকল্পের সেচ কার্যক্রম শুরু হয়েছে। প্রকল্পের সেচ সুবিধাভোগী চাষিদের তিনটি ফসল আবাদের জন্য বিঘাপ্রতি বছরে ১৮০ টাকা সার্ভিস চার্জ দিতে হয়। এতে তাদের ফসল উৎপাদন খরচ পড়ে অনেক কম। অপরদিকে সেচ সুবিধা বঞ্চিত চাষিদের শুধুমাত্র বোরো ফসল উৎপাদনে পাম্প মালিককে সেচ বাবদ বিঘাপ্রতি দিতে হয় চার হাজার টাকা। এতে তাদের ফসল উৎপাদন খরচ অনেক বেড়ে যায়।

পানি উন্নয়ন বোর্ড সূত্রে জানা যায়, প্রায় ৪২ কিলোমিটার প্রধান সেচ (পানি সংরক্ষণাগার) খাল, ১৯টি সেকেন্ডারী খাল, ৪৭টি টারশিয়ারী খালের মাধ্যমে বোরোর জমিতে সেচ প্রদান করা হচ্ছে।

বেড়া পানি উন্নয়ন বিভাগ সূত্রে জানা যায়, পাবনা সেচ ও পল্লী উন্নয়ন প্রকল্পের কমান্ড এরিয়া বেড়া-সাঁথিয়া উপজেলায় গত বছর বোরো ধান আবাদের লক্ষ্যমাত্রা ছিল তিন হাজার ১২৫ হেক্টর। চলতি মওসুমে বোরোর আবাদের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে তিন হাজার ১৭৫ হেক্টর। যা গত বছরের চেয়ে প্রায় ৫০ হেক্টর বেশি।

পানি ব্যবহারকারি সমিতির সভাপতি আনছার আলী জানান, প্রকল্পের সেচ সুবিধাভোগী চাষিদের তিনটি ফসল আবাদের জন্য বিঘা প্রতি বছরে ১৮০ টাকা সার্ভিস চার্জ দিতে হয়। এতে ফসল উৎপাদন খরচ অনেক কম হওয়ায় কৃষকরা লাভবান হচ্ছেন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
Theme Designed By FriliX Group