1. admin@timesofpabna.com : admin :
  2. ceo@timesofpabna.com : Pabna T : Pabna T
বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০১:৪৭ অপরাহ্ন
ব্রেকিং নিউজ:
পাবনায় দণ্ডপ্রাপ্ত আসামিকে বিএনপির পদ প্রদান, বিক্ষোভ, ঝাড়ু মিছিল পাবনায় শিশুদের জন্য ইনডোর প্লে গ্রাউন্ড‘পিএস ডিজনিল্যান্ডে’ অভিভাবকদের প্রবেশ মূল্য সম্পূর্ণ ফ্রি পাবনা পৌরসভার উদ্যোগে কুকুরের এন্টি রেবিস টিকা প্রদান কার্যক্রম উদ্বোধন পাবনায় আহ্বানের আয়োজনে সুকান্ত জন্মশতবর্ষ উদ্‌যাপন পাবনা’র ঈশ্বরদীতে ৭৫০ গ্রাম গাঁজাসহ গ্রেফতার-২ ভাঙ্গুড়া পৌর শ্রমিক দলের পার্টি অফিসের শুভ উদ্বোধন জুমার ইমামতী নিয়ে দ্বন্দের জেরে ছাত্রদল নেতাকে কুপিয়ে জখম, এনসিপি ও জামায়াত নেতাসহ ১৫ জনের নামে মামলা সাঁথিয়ায় ধর্ষিতার পরিবারকে মামলা তুলে নেওয়ার হুমকি পাবনায় পাগলা কুকুরের কামড়ে শিশুসহ ১১ জন হাসপাতালে ভর্তি সাঁথিয়ায় মসজিদে ইমামতি নিয়ে সংঘাত: জামায়াত এমপির বিরুদ্ধে পরিকল্পিত নৈরাজ্যে সৃষ্টির অভিযোগ বিএনপির
শিরোনাম:

চ্যাম্পিয়নস ট্রফিতে বাংলাদেশ সেমিফাইনাল পর্যন্ত যেতে পারবে না: ডি ভিলিয়ার্স

  • প্রকাশিত : রবিবার, ১৬ ফেব্রুয়ারী, ২০২৫
  • ১৬৫ বার পড়া হয়েছে

 বিশেষ প্রতিবেদকঃচ্যাম্পিয়নস ট্রফিতে চ্যাম্পিয়ন হতেই মাঠে নামতে চায় টাইগার অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। সে লক্ষ্যে দুবাইতে অনুশীলনে ঘাম ঝড়িয়ে নিচ্ছেন শেষ সময়ের প্রস্তুতি। কিন্তু প্রশ্ন হচ্ছে এবারের চ্যাম্পিয়ন্স ট্রফিতে কতদূর যেতে পারবে টাইগার শিবির?

যেখানে শান্তর স্বপ্ন একটি চ্যাম্পিয়নস ট্রফির শিরোপা সেখানে ভিন্ন কথা বলছেন, দক্ষিণ আফ্রিকার সাবেক উইকেটকিপার ব্যাটার এবি ডি ভিলিয়ার্স। তার মতে ট্রফি দূরে সেমিফাইনালেই নাকি যেতে পারবে না বাংলাদেশ। নিজের ইউটিউব চ্যানেলে ‘কে ফেভারিট’ শিরোনামে আসন্ন এই টুর্নামেন্টে দলগুলোর ভবিষ্যৎ নিয়ে কথা বলার সময় একথা বলেন ডি ভিলিয়ার্স।

ডি ভিলিয়ার্স বলেন, বাংলাদেশ ভালো দল, তবে আমি মনে করি না তারা সেমিফাইনাল পর্যন্ত যেতে পারবে। আমার কথায় হয়তো বাংলাদেশি সমর্থকরা কষ্ট পেতে পারেন, কিন্তু এটাই বাস্তবতা। তারা প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ দল হলেও চ্যাম্পিয়নস ট্রফি জেতার মতো শক্তিশালী নয়।

তবে বাংলাদেশকে একেবারেই হিসেবের বাইরে রাখেননি সাবেক এই প্রোটিয়া। তার মতে বড় কোনো দলকে হারিয়ে টুর্নামেন্টে অঘটন ঘটানোর সামর্থ্য আছে বাংলাদেশের।

মিস্টার থ্রি-সিক্সটি ডিগ্রি বলেন, নাজমুল শান্ত দারুণ ধারাবাহিক ব্যাটার এবং সামনে থেকে নেতৃত্ব দেয়ার সামর্থ্য রাখে। দলে মুশফিক, মাহমুদউল্লাহর মতো অভিজ্ঞরাও আছে। সেই সাথে তাসকিন চমৎকার পেসার, আর অলরাউন্ডার হিসেবে মিরাজও পারফেক্ট। তাদের পক্ষে বড় কোনো দলকে হারানো সম্ভব।

এদিকে, বাংলাদেশের পাশাপাশি আফগানিস্তানকেও জায়ান্ট কিলার ভাবছেন ডি ভিলিয়ার্স। মিস্টার ৩৬০ ডিগ্রির মতে এই দুই দলের মধ্যে যেকোনো একটি যদি সেমির মঞ্চে যায় তবে তা ক্রিকেটের জন্যই ভালো।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
Theme Designed By FriliX Group