1. admin@timesofpabna.com : admin :
  2. ceo@timesofpabna.com : Pabna T : Pabna T
বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৪৭ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ:
পাবনায় দণ্ডপ্রাপ্ত আসামিকে বিএনপির পদ প্রদান, বিক্ষোভ, ঝাড়ু মিছিল পাবনায় শিশুদের জন্য ইনডোর প্লে গ্রাউন্ড‘পিএস ডিজনিল্যান্ডে’ অভিভাবকদের প্রবেশ মূল্য সম্পূর্ণ ফ্রি পাবনা পৌরসভার উদ্যোগে কুকুরের এন্টি রেবিস টিকা প্রদান কার্যক্রম উদ্বোধন পাবনায় আহ্বানের আয়োজনে সুকান্ত জন্মশতবর্ষ উদ্‌যাপন পাবনা’র ঈশ্বরদীতে ৭৫০ গ্রাম গাঁজাসহ গ্রেফতার-২ ভাঙ্গুড়া পৌর শ্রমিক দলের পার্টি অফিসের শুভ উদ্বোধন জুমার ইমামতী নিয়ে দ্বন্দের জেরে ছাত্রদল নেতাকে কুপিয়ে জখম, এনসিপি ও জামায়াত নেতাসহ ১৫ জনের নামে মামলা সাঁথিয়ায় ধর্ষিতার পরিবারকে মামলা তুলে নেওয়ার হুমকি পাবনায় পাগলা কুকুরের কামড়ে শিশুসহ ১১ জন হাসপাতালে ভর্তি সাঁথিয়ায় মসজিদে ইমামতি নিয়ে সংঘাত: জামায়াত এমপির বিরুদ্ধে পরিকল্পিত নৈরাজ্যে সৃষ্টির অভিযোগ বিএনপির
শিরোনাম:

নাটোরে দুই গ্রুপের সংঘর্ষ, গুলিবিদ্ধসহ আহত ৮

  • প্রকাশিত : রবিবার, ১৬ ফেব্রুয়ারী, ২০২৫
  • ১৮৬ বার পড়া হয়েছে

টাইমস ডেস্কঃনাটোরের সিংড়ায় জমিজমা সংক্রান্ত পূর্ববিরোধের জেরে দুই গ্রুপের সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে ছররা গুলিতে চারজনসহ ৮ জন আহত হয়েছে। শনিবার (১৫ ফেব্রুয়ারি) রাত ৯টার দিকে উপজেলার ডাহিয়া ইউনিয়নের কদমকুড়ি গ্রামে এই ঘটনা ঘটে।বিষয়টি নিশ্চিত করেছেন সিংড়া থানার ওসি আসমাউল হক। আহতরা সবাই নাটোর সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।আহত ইব্রাহিম জানান, তাদের এলাকার বিএনপি কর্মী মানিক, রতন, রহিদুলসহ অনেকে ইব্রাহিমদের পৈতৃক জমি জবরদখল করতে চায়। তারা জবরদখলে বাধা দিতে গেলে প্রতিপক্ষ হুমকিধামকি দেয়। শনিবার সন্ধ্যার পর বাজার থেকে আসার সময় ওরা তাদের ওপর আক্রমণ করে। কিছু বুঝে ওঠার আগেই প্রতিপক্ষরা তাদেরকে লক্ষ্য করে গুলি করে।তবে এ বিষয়ে অভিযুক্তদের বক্তব্য পাওয়া সম্ভব হয়নি।সিংড়া থানার ওসি আসমাউল হক বলেন, জমি সংক্রান্ত বিরোধ নিয়ে একই পরিবারের দুই পক্ষের বিরোধ চলে আসছিল। সম্প্রতি জমিতে পানি সেচ দেয়াকে কেন্দ্র করেই সংঘর্ষের ঘটনা ঘটে। এতে একপক্ষের ছররা গুলিতে অপরপক্ষের চারজন গুলিবিদ্ধসহ ৮ জন আহত হয়। আহতের ভেতর কয়েকজনকে সদর হাসপাতালে পাঠানো হয়েছে।তিনি বলেন, অভিযুক্তরা সকলেই পলাতক রয়েছে। বিষয়টা তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
Theme Designed By FriliX Group