1. admin@timesofpabna.com : admin :
  2. ceo@timesofpabna.com : Pabna T : Pabna T
শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ০১:১৬ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ:
পাবনায় দণ্ডপ্রাপ্ত আসামিকে বিএনপির পদ প্রদান, বিক্ষোভ, ঝাড়ু মিছিল পাবনায় শিশুদের জন্য ইনডোর প্লে গ্রাউন্ড‘পিএস ডিজনিল্যান্ডে’ অভিভাবকদের প্রবেশ মূল্য সম্পূর্ণ ফ্রি পাবনা পৌরসভার উদ্যোগে কুকুরের এন্টি রেবিস টিকা প্রদান কার্যক্রম উদ্বোধন পাবনায় আহ্বানের আয়োজনে সুকান্ত জন্মশতবর্ষ উদ্‌যাপন পাবনা’র ঈশ্বরদীতে ৭৫০ গ্রাম গাঁজাসহ গ্রেফতার-২ ভাঙ্গুড়া পৌর শ্রমিক দলের পার্টি অফিসের শুভ উদ্বোধন জুমার ইমামতী নিয়ে দ্বন্দের জেরে ছাত্রদল নেতাকে কুপিয়ে জখম, এনসিপি ও জামায়াত নেতাসহ ১৫ জনের নামে মামলা সাঁথিয়ায় ধর্ষিতার পরিবারকে মামলা তুলে নেওয়ার হুমকি পাবনায় পাগলা কুকুরের কামড়ে শিশুসহ ১১ জন হাসপাতালে ভর্তি সাঁথিয়ায় মসজিদে ইমামতি নিয়ে সংঘাত: জামায়াত এমপির বিরুদ্ধে পরিকল্পিত নৈরাজ্যে সৃষ্টির অভিযোগ বিএনপির
শিরোনাম:

ন্যূনতম ঐকমত্যে পৌঁছে দ্রুত জাতীয় নির্বাচনের দাবি ফখরুলের

  • প্রকাশিত : রবিবার, ১৬ ফেব্রুয়ারী, ২০২৫
  • ১৫৯ বার পড়া হয়েছে

টাইমস ডেস্কঃ সংস্কার ইস্যুতে ন্যূনতম ঐকমত্যে পৌঁছে দ্রুত জাতীয় নির্বাচনের পথে হাঁটবে সরকার, এমন আশাবাদের কথা জানিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর

শনিবার (১৫ ফেব্রুয়ারি) জাতীয় ঐকমত্য কমিশনের প্রথম বৈঠক থেকে বের হয়ে ফরেন সার্ভিস একাডেমির সামনে সাংবাদিকদের এ কথা জানান তিনি।

মির্জা ফখরুল বলেন, সংস্কারের যে রিপোর্ট প্রত্যেকটি কমিশন দিয়েছে সেগুলো নিয়ে আলাপ আলোচনা হবে। আজকে প্রাথমিক আলোচনা হয়েছে। সেখানে বিভিন্ন রাজনৈতিক দল বিভিন্নভাবে কথা বলেছেন। তবে আমরা আশা করবো সংস্কারের যে নূন্যতম ঐক্যমত্য তৈরি হবে সেটার ওপর ভিত্তি করে জাতিয় নির্বাচন অনুষ্ঠিত হবে।

তিনি আরও জানান, এটি ছিলো পরিচিতি সভা। প্রথম বৈঠকে ঐক্যমত্য কমিশনের সাথে পজিটিভ বা গঠনমূলক কোনো আলোচনা হয়নি।

এদিকে, জাতীয় ঐকমত্য কমিশনের সাথে রাজনৈতিক দলগুলোর প্রথম বৈঠক শেষে কথা বলেছেন বিভিন্ন দলের নেতারা। বেশিরভাগ দল জাতীয় নির্বাচনের আগে কোনোভাবেই স্থানীয় নির্বাচন চায় না। তবে ইসলামী আন্দোলন আগে স্থানীয় সরকার নির্বাচনের পক্ষে কথা বলেছে।

এছাড়া বৈঠকে সরকারীভাবে আওয়ামী লীগকে সন্ত্রাসী সংগঠন ঘোষণা ও নিষিদ্ধের দাবি জানায় কোনো কোনো রাজনৈতিক দল।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
Theme Designed By FriliX Group