1. admin@timesofpabna.com : admin :
  2. ceo@timesofpabna.com : Pabna T : Pabna T
শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ১২:৪২ অপরাহ্ন
ব্রেকিং নিউজ:
পাবনায় দণ্ডপ্রাপ্ত আসামিকে বিএনপির পদ প্রদান, বিক্ষোভ, ঝাড়ু মিছিল পাবনায় শিশুদের জন্য ইনডোর প্লে গ্রাউন্ড‘পিএস ডিজনিল্যান্ডে’ অভিভাবকদের প্রবেশ মূল্য সম্পূর্ণ ফ্রি পাবনা পৌরসভার উদ্যোগে কুকুরের এন্টি রেবিস টিকা প্রদান কার্যক্রম উদ্বোধন পাবনায় আহ্বানের আয়োজনে সুকান্ত জন্মশতবর্ষ উদ্‌যাপন পাবনা’র ঈশ্বরদীতে ৭৫০ গ্রাম গাঁজাসহ গ্রেফতার-২ ভাঙ্গুড়া পৌর শ্রমিক দলের পার্টি অফিসের শুভ উদ্বোধন জুমার ইমামতী নিয়ে দ্বন্দের জেরে ছাত্রদল নেতাকে কুপিয়ে জখম, এনসিপি ও জামায়াত নেতাসহ ১৫ জনের নামে মামলা সাঁথিয়ায় ধর্ষিতার পরিবারকে মামলা তুলে নেওয়ার হুমকি পাবনায় পাগলা কুকুরের কামড়ে শিশুসহ ১১ জন হাসপাতালে ভর্তি সাঁথিয়ায় মসজিদে ইমামতি নিয়ে সংঘাত: জামায়াত এমপির বিরুদ্ধে পরিকল্পিত নৈরাজ্যে সৃষ্টির অভিযোগ বিএনপির
শিরোনাম:

বৈঠকে বাংলাদেশ প্রসঙ্গ এড়িয়ে গেলেন মোদি, যা বললেন ট্রাম্প

  • প্রকাশিত : রবিবার, ১৬ ফেব্রুয়ারী, ২০২৫
  • ১৬২ বার পড়া হয়েছে

 বিশেষ প্রতিবেদকঃদ্বিতীয়বারের মতো যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের দায়িত্বে ডোনাল্ড ট্রাম্প। দ্বিতীয় মেয়াদে দায়িত্ব নেয়ার পর প্রথমবারের মতো ওয়াশিংটন সফরে গেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সেখানে এই দুই নেতার মধ্যে একটি বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকের আগে আন্তর্জাতিক গণমাধ্যমের মুখোমুখি হয়ে কথা বলেন তারা। যেখানে উঠে আসে বাংলাদেশ প্রসঙ্গ।

বাংলাদেশ প্রসঙ্গে এক সাংবাদিক মার্কিন প্রেসিডেন্টকে প্রশ্ন করেন, ‘বাংলাদেশের বিষয়ে আপনার অভিমত কী? কারণ এটা স্পষ্ট যে, বাইডেন প্রশাসনের আমলে মার্কিন ডিপ স্টেট বাংলাদেশে সরকার পরিবর্তনের সঙ্গে জড়িত ছিল। এমন কী, মুহাম্মদ ইউনূসও জুনিয়র সরোসের সঙ্গে দেখা করেছিলেন। বাংলাদেশের বিষয়টি নিয়ে আপনার দৃষ্টিভঙ্গি কী?’

জবাবে ডোনাল্ড ট্রাম্প বলেন, বাংলাদেশে সরকার পরিবর্তনে যুক্তরাষ্ট্রের কোনো সংস্থা কিংবা প্রতিষ্ঠানের সম্পৃক্ততা ছিলো না। এক্ষেত্রে মার্কিন ডিপ স্টেটেরও কোনও ভূমিকা ছিলো না। এটি এমন একটি ইস্যু যা নিয়ে ভারতের প্রধানমন্ত্রী দীর্ঘদিন ধরে কাজ করছেন। তাই এই ইস্যুটি আমি মোদির হাতেই ছেড়ে দিচ্ছি।

এরপর বাংলাদেশ ইস্যুতে করা প্রশ্নের উত্তর দিতে ভারতীয় প্রধানমন্ত্রীর প্রতি আহ্বান জানান মার্কিন প্রেসিডেন্ট। তবে, সেই প্রশ্ন এড়িয়ে যান মোদি। আলোচনা শুরু করেন ইউক্রেন ইস্যুতে।

জানা গেছে, এই দুই বিশ্ব নেতার বৈঠকে অর্থনৈতিক, সামরিকসহ দ্বিপাক্ষিক নানা ইস্যুতে আলোচনা হয়। ভারতের কাছে অত্যাধুনিক যুদ্ধবিমান বিক্রির প্রস্তাব দেন ট্রাম্প। পাশাপাশি দুই নেতা বাণিজ্যিক সম্পর্ক বাড়ানোর ওপরও জোর দেন।

এর আগে, হোয়াইট হাউজে পৌঁছাতেই উষ্ণ অভ্যর্থনা জানানো হয় ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে। মার্কিন প্রেসিডেন্ট হিসেবে ডোনাল্ড ট্রাম্পের দ্বিতীয় দফায় দায়িত্ব পাওয়ার পর এই প্রথম হোয়াইট হাউজ সফর মোদির।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
Theme Designed By FriliX Group