1. admin@timesofpabna.com : admin :
  2. ceo@timesofpabna.com : Pabna T : Pabna T
মঙ্গলবার, ৩০ জুন ২০২৬, ১০:১৯ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ:
আজিম উদ্দিন হাস্যউজ্জ্বল ও মানবিক মানুষ ছিলেন স্মরণসভায় বক্তারা পাবনা তথা দেশের গৌরব হালিম খান ও রোজ দম্পতির দুই সন্তান জেলা প্রশাসকের নির্দেশনায় ভাঙ্গুড়ার আশ্রয়ণ প্রকল্পের, বিক্রি হওয়া ঘরের বরাদ্দ বাতিলের ঘোষণা ঠাকুর অনুকূলের মন্দিরে দানবাক্স ভেঙে চুরির ঘটনায় যুবক আটক গাছতলায় আশ্রয় ৮০ বছরের বৃদ্ধ মায়ের, ছেলের ঘরে হলো না ঠাঁই গাছতলায় আশ্রয় ৮০ বছরের বৃদ্ধ মায়ের, ছেলের ঘরে হলো না ঠাঁই সহকারী কমিশনার (ভূমি) মিজানুর রহমানের হস্তক্ষেপে উদ্ধার হলো দখল হওয়া সরকারি জমি ভাঙ্গুড়ায় আশ্রয়ণ প্রকল্পের ৩৫টি ঘর বিক্রির অভিযোগ পাবনায় ৪৫ পিস ইয়াবাসহ এক মাদক ব্যবসায়ী গ্রেফতার আগামী আগস্টেই শুরু হচ্ছে পাবনা-ঢাকা ট্রেন চলাচল- রেলপথমন্ত্রী
শিরোনাম:

আর্জেন্টিনার স্বপ্নভঙ্গ, চ্যাম্পিয়ন ব্রাজিল

  • প্রকাশিত : সোমবার, ১৭ ফেব্রুয়ারী, ২০২৫
  • ১৫০ বার পড়া হয়েছে

টাইমস ডেস্কঃঅনূর্ধ্ব-২০ দক্ষিণ আমেরিকান চ্যাম্পিয়নশিপে টানা দ্বিতীয় শিরোপা ঘরে তুলেছে ব্রাজিল। চূড়ান্ত পর্বের শেষ ম্যাচে চিলিকে ৩-০ গোলে হারিয়ে ১৩ পয়েন্ট নিয়ে সেরার মুকুট পরে সেলেসাও যুবারা। অন্যদিকে, প্যারাগুয়ের কাছে ৩-২ গোলে হারের কারণে শিরোপা জয়ের স্বপ্নভঙ্গ হয়েছে আর্জেন্টিনার।শিরোাপা জয়ের ক্ষেত্রে কঠিন সমীকরণ ছিল আর্জেন্টিনার সামনে। চ্যাম্পিয়নের তকমা পেতে হলে প্যারাগুয়ের বিপক্ষে ৪ গোলের জয় দরকার ছিল আলবিসেলেস্তে যুবাদের। তবে সকল সমীকরণ ছাপিয়ে উল্টো ৩-২ গোলে হেরে শিরোপার দৌঁড় থেকে ছিটকে গেল আর্জেন্টিনা। চূড়ান্ত পর্ব শেষে ১৩ পয়েন্ট নিয়ে শীর্ষে থেকেই টানা দ্বিতীয়বার চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে ব্রাজিল।তবে পথটা মোটেও সহজ ছিল না সেলেসাও যুবাদের। গ্রুপ পর্বে আর্জেন্টিনার কাছে হোঁচট খায় তারা। হাফ ডজন গোলের লজ্জার রেকর্ড ছাপিয়ে শেষ পর্যন্ত অবশ্য সোনালি ট্রফিটাই শেষ পর্যন্ত উঁচিয়ে ধরলো ব্রাজিল।ভেনেজুয়েলার হোসে অ্যান্তেনিও স্টেডিয়ামে খেলার শুরু থেকেই চাপের মুখে থাকে ব্রাজিল। খেলার ৭২ মিনিট পর্যন্ত কোনো সুবিধাই করতে পারছিল না সেলেসাও যুবারা। সুযোগ তৈরি করেও শেষ পর্যন্ত চিলির রক্ষণে বাধা পড়ছিল তাদের আক্রমণ।তবে শেষ ১৭ মিনিটে দারুণভাবে ঘুরে দাঁড়ায় দলটি। ৭৩ থেকে ৮৮ মিনিটের মধ্যে তিন গোলের লিড নেয় ব্রাজির। গোল করেন ডেভিড ওয়াশিংটন, পেদ্রো ও রিকার্ডো ম্যাথিয়াস। এই লিড ধরেই ৩-০ গোলের জয় নিশ্চিত করে ব্রাজিল।এদিকে, নিজেদের ম্যাচ শেষ করে আর্জেন্টিনা ম্যাচের ভেন্যুতে চলে যায় সেলেসাওরা। পুরোটা সময় প্যারাগুয়েকে সমর্থ দিয়ে যায় তারা। শেষ পর্যন্ত চিরপ্রতিদ্বন্দ্বীদের হারের পর শিরোপা জয়ের উদযাপনে মাতে পুরো দল। টানা দ্বিতীয়বার চ্যাম্পিয়নের পাশাপাশি সর্বমোট ১৩ বার এই শিরোপা ঘরে তুলে ব্রাজিল।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
Theme Designed By FriliX Group