1. admin@timesofpabna.com : admin :
  2. ceo@timesofpabna.com : Pabna T : Pabna T
শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ১০:১৩ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ:
পাবনায় দণ্ডপ্রাপ্ত আসামিকে বিএনপির পদ প্রদান, বিক্ষোভ, ঝাড়ু মিছিল পাবনায় শিশুদের জন্য ইনডোর প্লে গ্রাউন্ড‘পিএস ডিজনিল্যান্ডে’ অভিভাবকদের প্রবেশ মূল্য সম্পূর্ণ ফ্রি পাবনা পৌরসভার উদ্যোগে কুকুরের এন্টি রেবিস টিকা প্রদান কার্যক্রম উদ্বোধন পাবনায় আহ্বানের আয়োজনে সুকান্ত জন্মশতবর্ষ উদ্‌যাপন পাবনা’র ঈশ্বরদীতে ৭৫০ গ্রাম গাঁজাসহ গ্রেফতার-২ ভাঙ্গুড়া পৌর শ্রমিক দলের পার্টি অফিসের শুভ উদ্বোধন জুমার ইমামতী নিয়ে দ্বন্দের জেরে ছাত্রদল নেতাকে কুপিয়ে জখম, এনসিপি ও জামায়াত নেতাসহ ১৫ জনের নামে মামলা সাঁথিয়ায় ধর্ষিতার পরিবারকে মামলা তুলে নেওয়ার হুমকি পাবনায় পাগলা কুকুরের কামড়ে শিশুসহ ১১ জন হাসপাতালে ভর্তি সাঁথিয়ায় মসজিদে ইমামতি নিয়ে সংঘাত: জামায়াত এমপির বিরুদ্ধে পরিকল্পিত নৈরাজ্যে সৃষ্টির অভিযোগ বিএনপির
শিরোনাম:

নকআউটে বাংলাদেশকে দেখছেন না ডি ভিলিয়ার্স

  • প্রকাশিত : সোমবার, ১৭ ফেব্রুয়ারী, ২০২৫
  • ১৫৭ বার পড়া হয়েছে

টাইমস ডেস্কঃ দেশ ছাড়ার আগে আসন্ন চ্যাম্পিয়নস ট্রফিতে শিরোপা জেতার কথা জানিয়েছিলেন অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। দল হিসেবে বাংলাদেশ ভারসাম্যপূর্ণ হলেও টুর্নামেন্ট জেতার মতো নয় বলে মন্তব্য করেছেন সাবেক দক্ষিণ আফ্রিকান ক্রিকেটার এবি ডি ভিলিয়ার্স।কয়েকদিন আগেই টুর্নামেন্টে বাংলাদেশের সম্ভাবনা একদমই নেই বলে মন্তব্য করেছিলেন অস্ট্রেলিয়ার বিশ্বকাপজয়ী অধিনায়ক রিকি পন্টিং। এবার নিজের ইউটিউব চ্যানেল ‘এবিডিভিলিয়ার্স৩৬০’-এ ডি ভিলিয়ার্স চ্যাম্পিয়নস ট্রফির দলগুলোর শক্তি-দুর্বলতা পর্যালোচনা করে একটি ভিডিও এই কিংবদন্তি ক্রিকেটার।সেখানে বাংলাদেশের সম্ভাবনা প্রসঙ্গে ডি ভিলিয়ার্স বলেন, ‘সত্যি বলতে আমার মনে হয় না তারা নকআউট পর্বে যেতে পারবে। বাংলাদেশের ভক্তরা আমার ওপর রাগ করতে পারেন এটা বলায়, কিন্তু আমার মনে হয় না তারা নক আউটে যেতে পারবে। বাংলাদেশ একটা অঘটন ঘটাতে পারে। তারা ভালো দল, কিন্তু চ্যাম্পিয়ন হওয়ার মতো দল নয়। তবু বাংলাদেশের সমর্থকদের জন্য শুভকামনা রইল।’বাংলাদেশ দল প্রসঙ্গে তিনি আরও জানান, ‘দলে তাসকিন আছে, ভালো ডানহাতি পেসার। মিরাজও ভালো অলরাউন্ডার। মাহমুদউল্লাহর খেলা দেখেও ভালো লাগে।’ অধিনায়ক নাজমুলকে নিয়ে বলেছেন, ‘সে খুবই কার্যকর ও ধারাবাহিক। এ জন্য হয়তো তাকে অধিনায়ক হিসেবে দেখে খুশি হবে বাংলাদেশ দলের সমর্থকেরা।’বাংলাদেশের পাশাপাশি আফগানিস্তানকেও অঘটন ঘটানোর পর্যায়েই রেখেছেন ডি ভিলিয়ার্স। অবশ্য এও বলেছেন, দুই দলের মধ্যে যেকোনো এক দলও যদি সেমিফাইনালে যেতে পারে তাহলে তা ক্রিকেটের জন্যই ভালো। এখন দেখার বিষয় দারুণ কিছু করে ডি ভিলিয়ার্সকে জবাব দিতে পারে কিনা শান্তরা?

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
Theme Designed By FriliX Group