1. admin@timesofpabna.com : admin :
  2. ceo@timesofpabna.com : Pabna T : Pabna T
শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ১১:৩২ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ:
পাবনায় দণ্ডপ্রাপ্ত আসামিকে বিএনপির পদ প্রদান, বিক্ষোভ, ঝাড়ু মিছিল পাবনায় শিশুদের জন্য ইনডোর প্লে গ্রাউন্ড‘পিএস ডিজনিল্যান্ডে’ অভিভাবকদের প্রবেশ মূল্য সম্পূর্ণ ফ্রি পাবনা পৌরসভার উদ্যোগে কুকুরের এন্টি রেবিস টিকা প্রদান কার্যক্রম উদ্বোধন পাবনায় আহ্বানের আয়োজনে সুকান্ত জন্মশতবর্ষ উদ্‌যাপন পাবনা’র ঈশ্বরদীতে ৭৫০ গ্রাম গাঁজাসহ গ্রেফতার-২ ভাঙ্গুড়া পৌর শ্রমিক দলের পার্টি অফিসের শুভ উদ্বোধন জুমার ইমামতী নিয়ে দ্বন্দের জেরে ছাত্রদল নেতাকে কুপিয়ে জখম, এনসিপি ও জামায়াত নেতাসহ ১৫ জনের নামে মামলা সাঁথিয়ায় ধর্ষিতার পরিবারকে মামলা তুলে নেওয়ার হুমকি পাবনায় পাগলা কুকুরের কামড়ে শিশুসহ ১১ জন হাসপাতালে ভর্তি সাঁথিয়ায় মসজিদে ইমামতি নিয়ে সংঘাত: জামায়াত এমপির বিরুদ্ধে পরিকল্পিত নৈরাজ্যে সৃষ্টির অভিযোগ বিএনপির
শিরোনাম:

ট্রাম্পের শুল্ক নীতি: মেক্সিকোর বাইরে সরানো হচ্ছে নিসান গাড়ির উৎপাদন

  • প্রকাশিত : বুধবার, ১৯ ফেব্রুয়ারী, ২০২৫
  • ১৪৫ বার পড়া হয়েছে

টাইমস ডেস্কঃ ২০২৪ সালে মেক্সিকোতে নিসান আনুমানিক ৬ লাখ ৭০ হাজার গাড়ি উৎপাদন করেছে। এরমধ্যে ৩ লাখ ২০ হাজার গাড়ি মার্কিন যুক্তরাষ্ট্রে রফতানি করেছে কোম্পানিটি। এই অর্থবছরে, জেনারেল মোটরসের পরে দেশটির দ্বিতীয় বৃহত্তম গাড়ি প্রস্তুতকারক হিসেবে স্থান পেয়েছে নিসান।

তবে এতো সাফল্যর পরেও ট্রাম্পের শুল্ক নীতির কারণে মেক্সিকোর বাইরে নিসান গাড়ির উৎপাদন সরিয়ে নিতে হতে পারে বলে জানিয়েছেন নিসানের সিইও মাকোতো উচিদা। সোমবার (১৭ ফেব্রুয়ারি) এক প্রতিবেদনে ইউএস সংবাদমাধ্যম নিউ ইয়র্ক পোস্ট এ তথ্য জানায়।

প্রতিবেদনে বলা হয়, উচিদা বলেন, এই অর্থবছরে আমরা মেক্সিকো থেকে যুক্তরাষ্ট্রে উল্লেখযোগ্য সংখ্যক গাড়ি রপ্তানি করছি। যদি উচ্চ হারে শুল্ক আরোপ করা হয় তবে আমাদের এই পরিস্থিতির জন্য প্রস্তুত থাকতে হবে। সম্ভবত আমরা এই মডেলগুলোর উৎপাদন অন্য কোথাও সরিয়ে নেয়ার কথা ভাবতে পারি।

মেক্সিকোর প্রেসিডেন্ট ক্লাউদিয়া শেইনবাউমের সাথে আলোচনার পর প্রেসিডেন্ট ট্রাম্পের মেক্সিকোর উপর ২৫% শুল্ক অন্তত মার্চ পর্যন্ত স্থগিত করা হয়েছে। ট্রাম্প যুক্তি দিয়েছেন যে, দক্ষিণ সীমান্তে শুল্ক আরোপের মূল উদ্দেশ্য সীমান্ত নিরাপত্তা নিশ্চিত করা।

শুল্ক আরোপ গুরুত্বপূর্ণ আন্তঃসীমান্ত সরবরাহ ব্যাহত করতে পারে যার ওপর নিসান নির্ভর করে। এছাড়াও এমন সিদ্ধান্ত মেক্সিকোর অর্থনীতিতে উল্লেখযোগ্য প্রভাব ফেলবে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
Theme Designed By FriliX Group