1. admin@timesofpabna.com : admin :
  2. ceo@timesofpabna.com : Pabna T : Pabna T
শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ০১:১৫ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ:
পাবনায় দণ্ডপ্রাপ্ত আসামিকে বিএনপির পদ প্রদান, বিক্ষোভ, ঝাড়ু মিছিল পাবনায় শিশুদের জন্য ইনডোর প্লে গ্রাউন্ড‘পিএস ডিজনিল্যান্ডে’ অভিভাবকদের প্রবেশ মূল্য সম্পূর্ণ ফ্রি পাবনা পৌরসভার উদ্যোগে কুকুরের এন্টি রেবিস টিকা প্রদান কার্যক্রম উদ্বোধন পাবনায় আহ্বানের আয়োজনে সুকান্ত জন্মশতবর্ষ উদ্‌যাপন পাবনা’র ঈশ্বরদীতে ৭৫০ গ্রাম গাঁজাসহ গ্রেফতার-২ ভাঙ্গুড়া পৌর শ্রমিক দলের পার্টি অফিসের শুভ উদ্বোধন জুমার ইমামতী নিয়ে দ্বন্দের জেরে ছাত্রদল নেতাকে কুপিয়ে জখম, এনসিপি ও জামায়াত নেতাসহ ১৫ জনের নামে মামলা সাঁথিয়ায় ধর্ষিতার পরিবারকে মামলা তুলে নেওয়ার হুমকি পাবনায় পাগলা কুকুরের কামড়ে শিশুসহ ১১ জন হাসপাতালে ভর্তি সাঁথিয়ায় মসজিদে ইমামতি নিয়ে সংঘাত: জামায়াত এমপির বিরুদ্ধে পরিকল্পিত নৈরাজ্যে সৃষ্টির অভিযোগ বিএনপির
শিরোনাম:

অস্ট্রেলিয়ার উপকূলে আটকা পড়ে মারা গেছে অনেক তিমি, বেঁচে থাকাগুলোও মৃত্যুর অপেক্ষায়

  • প্রকাশিত : বৃহস্পতিবার, ২০ ফেব্রুয়ারী, ২০২৫
  • ২৫৯ বার পড়া হয়েছে

বিশেষ প্রতিনিধিঃ অস্ট্রেলিয়ার দক্ষিণাঞ্চলীয় দ্বীপরাজ্য তাসমানিয়ার একটি সমুদ্র সৈকতে ১৫৭টি তিমি আটকা পড়েছে। ইতোমধ্যেই মারা গেছে ৬৭টি , বাকি ৯০টি তিমিও মৃত্যুর ঝুঁকিতে রয়েছে। আটকে পড়া তিমিগুলোকে উদ্ধারে প্রাণপণ চেষ্টা চালাচ্ছে বিশেষজ্ঞরা। তবে সেটির ইতিবাচক ফলাফলের সম্ভাবনাও প্রায় শূন্যের কাছাকাছি। খবর, আল জাজিরার।মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি) তাসমানিয়ার উত্তর-পশ্চিম উপকূলে আর্থার রিভারের কাছে একটি সৈকতে তিমিগুলো আটকে পড়ে বলে ধারণা করা হচ্ছে। রাজ্যের রাজধানী হোবার্ট থেকে জায়গাটি প্রায় ৪০০ কিলোমিটার দূরে অবস্থিত।আটকে পড়া তিমিগুলো মাঝারি আকারের ‘ফলস কিলার হোয়েল’, যা বৃহত্তম ডলফিন প্রজাতির একটি অংশ। প্রাপ্তবয়স্ক ফলস কিলার হোয়েল প্রায় ৬ মিটার লম্বা ও ১ দশমিক ৫ টন ওজনের হতে পারে।কর্তৃপক্ষ জানিয়েছে, সর্বশেষ আটকে পড়া এই প্রাণীদের ‘যন্ত্রণা কমাতে স্বেচ্ছামৃত্যুর সিদ্ধান্ত নেয়া হয়েছে’। সৈকতে অনেক ঘণ্টা তারা এভাবে পড়ে থাকার পরে তারা দিশেহারা ও বিপর্যস্ত হয়ে পড়েছে।তাসমানিয়া পার্কস অ্যান্ড ওয়াইল্ডলাইফ সার্ভিসের এক কর্মকর্তা ব্রেন্ডন ক্লার্ক বলেন, তিমিগুলো সম্ভবত ২৪ থেকে ৪৮ ঘণ্টা ধরে আটকা পড়ে আছে। এর মধ্যে মাত্র ৯০টি জীবিত রয়েছে।তিমিগুলোকে সমুদ্রে ফেরত পাঠানো সম্ভব কি না এই প্রেক্ষাপটে ব্রেন্ডন ক্লার্ক বলেন, এটি অত্যন্ত চ্যালেঞ্জিং একটি কাজ। সেইসাথে কর্মকর্তাদের জন্যও ঝুঁকিপূর্ণ। প্রতিটি ডলফিনের ওজন এক টনের বেশি বলে ধারণা করা হচ্ছে।তাসমানিয়া বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউট অফ মেরিন অ্যান্ড অ্যান্টার্কটিক স্টাডিজের ড. অ্যাঙ্গাস হেন্ডারসন বলেন, তিমি কেন আটকে পড়ে, তা প্রায়শই পরিষ্কার নয়। তবে অনেক প্রাকৃতিক কারণ রয়েছে। এগুলোর মধ্যে অসুস্থ হওয়া, হারিয়ে যাওয়া বা দিশেহারা হয়ে পড়া। পাশাপাশি আবহাওয়া এবং চৌম্বকীয় অসঙ্গতির মতো অন্যান্য কারণও রয়েছে।প্রসঙ্গত, অস্ট্রেলিয়ার সৈকতে তিমি আটকে পড়া নতুন ঘটনা নয়। তবে একসঙ্গে এতগুলো ফলস কিলার হোয়েল আটকা পড়ার ঘটনা গত অর্ধশতাব্দীতে ঘটেনি। শেষবার তাসমানিয়ায় এতগুলো তিমি আটকা পড়েছিল ৫০ বছর আগে, ১৯৭৪ সালের সালের জুনে। তবে সে সময় কতগুলো তিমি বেঁচে ফিরেছিল, তা জানা যায়নি।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
Theme Designed By FriliX Group