1. admin@timesofpabna.com : admin :
  2. ceo@timesofpabna.com : Pabna T : Pabna T
শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ১২:৩১ অপরাহ্ন
ব্রেকিং নিউজ:
পাবনায় দণ্ডপ্রাপ্ত আসামিকে বিএনপির পদ প্রদান, বিক্ষোভ, ঝাড়ু মিছিল পাবনায় শিশুদের জন্য ইনডোর প্লে গ্রাউন্ড‘পিএস ডিজনিল্যান্ডে’ অভিভাবকদের প্রবেশ মূল্য সম্পূর্ণ ফ্রি পাবনা পৌরসভার উদ্যোগে কুকুরের এন্টি রেবিস টিকা প্রদান কার্যক্রম উদ্বোধন পাবনায় আহ্বানের আয়োজনে সুকান্ত জন্মশতবর্ষ উদ্‌যাপন পাবনা’র ঈশ্বরদীতে ৭৫০ গ্রাম গাঁজাসহ গ্রেফতার-২ ভাঙ্গুড়া পৌর শ্রমিক দলের পার্টি অফিসের শুভ উদ্বোধন জুমার ইমামতী নিয়ে দ্বন্দের জেরে ছাত্রদল নেতাকে কুপিয়ে জখম, এনসিপি ও জামায়াত নেতাসহ ১৫ জনের নামে মামলা সাঁথিয়ায় ধর্ষিতার পরিবারকে মামলা তুলে নেওয়ার হুমকি পাবনায় পাগলা কুকুরের কামড়ে শিশুসহ ১১ জন হাসপাতালে ভর্তি সাঁথিয়ায় মসজিদে ইমামতি নিয়ে সংঘাত: জামায়াত এমপির বিরুদ্ধে পরিকল্পিত নৈরাজ্যে সৃষ্টির অভিযোগ বিএনপির
শিরোনাম:

গণঅভ্যুত্থানে আহত রাতুলের একমাত্র সম্বল ফুডকার্ট ভেঙে দেয়ার অভিযোগ

  • প্রকাশিত : বৃহস্পতিবার, ২০ ফেব্রুয়ারী, ২০২৫
  • ১৬৫ বার পড়া হয়েছে

বিশেষ প্রতিনিধিঃ পুলিশ রাতুলের পেটে বন্দুক ঠেকিয়ে পর পর দুইবার গুলি করেছিল। মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ে অবশেষে ফিরেছেন এই জীবন যোদ্ধা। চিকিৎসা চালিয়ে যেতে এবং পরিবারের হাল ধরতে উত্তরা হাইস্কুলের পাশের সড়কে দিয়েছিল একটি ছোট্ট খাবারের দোকান। তবে মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি) রাতের আঁধারে কে বা কারা তা ভেঙে গুঁড়িয়ে দিয়েছে বলে অভিযোগ উঠেছে।এ ব্যাপারে আহত রাতুল বলেন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে গুরুতরভাবে আহত হয়ে নিজের চিকিৎসা খরচ এবং পরিবারকে সচল রাখতে উত্তরা সাত নম্বর সেক্টর ২৮ নম্বর রোড আমি একটি ছোট ফুডকার্ট দিয়েছিলাম। সম্প্রতি উত্তরায় একটি দুর্ঘটনার প্রেক্ষিতে ৭ নম্বর সেক্টরে যত ফুডকার্ট আছে তা ভাঙচুরের হুমকি দেয়া হয়।আহত এই যোদ্ধা বলেন, আমি কমিটি ও যারা দায়িত্বে ছিলেন তাদের বিনীতভাবে অনুরোধ করি এবং বলি যে রাস্তায় ফুড্কার্ট অবৈধ এটা আমি নিজেও মানি এবং একটু সময় প্রার্থনা করি। তাদের বলি, আমি আমার দোকান সরিয়ে ফেলবো। আমি এখনও অনেক অসুস্থ আমার লোকবল নেই।রাতুল বলেন, সেসময় কল্যাণ সমিতির কর্তৃপক্ষ আমার ব্যাপারটা শুনে সহমত পোষণ করে এবং দোকান চালু না করার শর্তে সাময়িক সময়ের জন্য তা রাখতে দেয়। কিন্তু পরদিন সন্ধ্যার দিকে দোকানদাররা কল দিয়ে জানায় সকলের দোকান ভাঙচুর করা হয়েছে। রাতুলের অভিযোগ, ভাঙচুরের সময় মসজিদের জামায়েত কমিটির কাছে অনুরোধ করা হলেও তারা শোনেনি। এসময় তার (রাতুল) দোকানসহ অন্যান্য সবার দোকানে ভাঙচুর ও লুটপাট চালানো হয় বলেও অভিযোগ করেন তিনি।আক্ষেপ করে রাতুল বলেন, এই ছোট্ট দোকানটি ছিল আমার শেষ সম্বল। আর সেটাও কেড়ে নিয়ে ধ্বংস করা হলো। তিনি এর উপযুক্ত বিচার দাবি করেন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
Theme Designed By FriliX Group