1. admin@timesofpabna.com : admin :
  2. ceo@timesofpabna.com : Pabna T : Pabna T
শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ০৩:০১ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ:
পাবনায় দণ্ডপ্রাপ্ত আসামিকে বিএনপির পদ প্রদান, বিক্ষোভ, ঝাড়ু মিছিল পাবনায় শিশুদের জন্য ইনডোর প্লে গ্রাউন্ড‘পিএস ডিজনিল্যান্ডে’ অভিভাবকদের প্রবেশ মূল্য সম্পূর্ণ ফ্রি পাবনা পৌরসভার উদ্যোগে কুকুরের এন্টি রেবিস টিকা প্রদান কার্যক্রম উদ্বোধন পাবনায় আহ্বানের আয়োজনে সুকান্ত জন্মশতবর্ষ উদ্‌যাপন পাবনা’র ঈশ্বরদীতে ৭৫০ গ্রাম গাঁজাসহ গ্রেফতার-২ ভাঙ্গুড়া পৌর শ্রমিক দলের পার্টি অফিসের শুভ উদ্বোধন জুমার ইমামতী নিয়ে দ্বন্দের জেরে ছাত্রদল নেতাকে কুপিয়ে জখম, এনসিপি ও জামায়াত নেতাসহ ১৫ জনের নামে মামলা সাঁথিয়ায় ধর্ষিতার পরিবারকে মামলা তুলে নেওয়ার হুমকি পাবনায় পাগলা কুকুরের কামড়ে শিশুসহ ১১ জন হাসপাতালে ভর্তি সাঁথিয়ায় মসজিদে ইমামতি নিয়ে সংঘাত: জামায়াত এমপির বিরুদ্ধে পরিকল্পিত নৈরাজ্যে সৃষ্টির অভিযোগ বিএনপির
শিরোনাম:

জেলেনস্কিকে স্বৈরাচার বললেন ডোনাল্ড ট্রাম্প

  • প্রকাশিত : বৃহস্পতিবার, ২০ ফেব্রুয়ারী, ২০২৫
  • ১৭২ বার পড়া হয়েছে

বিশেষ প্রতিনিধিঃ ইউক্রেনের প্রেসিডেন্ট ভোলদেমির জেলেনস্কিকে স্বৈরাচার বললেন ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেন, স্বৈরশাসক জেলেনস্কির দ্রুত পদক্ষেপ নেয়া উচিত, নয়তো তার দেশের আর কিছু অবশিষ্ট থাকবে না। গতকাল বুধবার (১৯ ফেব্রুয়ারি) ট্রুথ সোশ্যালে এক পোস্টে এসব কথা বলেন ট্রাম্প।

এর আগে, জেলেনস্কি বলেছিলেন যে ট্রাম্প রাশিয়ার বিভ্রান্তিমূলক প্রচারণার ফাঁদে আটকা পড়েছেন, যখন ট্রাম্প দাবি করেছিলেন, ২০২২ সালে রাশিয়ার আক্রমণের জন্য ইউক্রেনই দায়ী।

মূলত গত মঙ্গলবার ফ্লোরিডায় সাংবাদিকদের প্রশ্নোত্তরে ট্রাম্প দাবি করেন, ইউক্রেনের প্রেসিডেন্টের জনপ্রিয়তা তলানিতে পৌঁছেছে। মেয়াদ শেষের ৯ মাস পরও নির্বাচন না দেয়ার সমালোচনা করেন তিনি। বিরল খনিজ দেয়ার সিদ্ধান্ত থেকে সরে আসায় জেলেনস্কির বিরুদ্ধে চুক্তি ভঙ্গের অভিযোগও করেন।

মার্কিন প্রেসিডেন্টের বক্তব্যে কড়া প্রতিক্রিয়া জানিয়েছেন ইউরোপীয় নেতারা। ট্রাম্পের সমালোচনা করেছেন জার্মান চ্যান্সেলর ওলাফ শোলজ, যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কেইর স্টার্মার, সুইডেনের প্রধানমন্ত্রী উলফ ক্রিস্টারসনসহ অনেকে।

উল্লেখ্য, প্রেসিডেন্ট জেলেনস্কির গণতান্ত্রিক পদের বৈধতা অস্বীকার করা ভুল এবং ভয়ঙ্কর আখ্যা দিয়েছেন জার্মান চ্যান্সেলর ওলাফ শোলজ। জেলেনস্কিকে ফোন করে সমর্থনের কথা জানিয়েছেন যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কেইর স্টার্মার।

২০২২ এর ফেব্রুয়ারিতে রাশিয়ার অভিযান শুরুর পর থেকেই মার্শাল ল জারি করা হয় ইউক্রেনে। প্রেসিডেন্ট হিসেবে ২০২৪ সালের মে মাসেই মেয়াদ শেষ হয় জেলেনস্কির।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
Theme Designed By FriliX Group