1. admin@timesofpabna.com : admin :
  2. ceo@timesofpabna.com : Pabna T : Pabna T
বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ১১:৩৭ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ:
পাবনায় দণ্ডপ্রাপ্ত আসামিকে বিএনপির পদ প্রদান, বিক্ষোভ, ঝাড়ু মিছিল পাবনায় শিশুদের জন্য ইনডোর প্লে গ্রাউন্ড‘পিএস ডিজনিল্যান্ডে’ অভিভাবকদের প্রবেশ মূল্য সম্পূর্ণ ফ্রি পাবনা পৌরসভার উদ্যোগে কুকুরের এন্টি রেবিস টিকা প্রদান কার্যক্রম উদ্বোধন পাবনায় আহ্বানের আয়োজনে সুকান্ত জন্মশতবর্ষ উদ্‌যাপন পাবনা’র ঈশ্বরদীতে ৭৫০ গ্রাম গাঁজাসহ গ্রেফতার-২ ভাঙ্গুড়া পৌর শ্রমিক দলের পার্টি অফিসের শুভ উদ্বোধন জুমার ইমামতী নিয়ে দ্বন্দের জেরে ছাত্রদল নেতাকে কুপিয়ে জখম, এনসিপি ও জামায়াত নেতাসহ ১৫ জনের নামে মামলা সাঁথিয়ায় ধর্ষিতার পরিবারকে মামলা তুলে নেওয়ার হুমকি পাবনায় পাগলা কুকুরের কামড়ে শিশুসহ ১১ জন হাসপাতালে ভর্তি সাঁথিয়ায় মসজিদে ইমামতি নিয়ে সংঘাত: জামায়াত এমপির বিরুদ্ধে পরিকল্পিত নৈরাজ্যে সৃষ্টির অভিযোগ বিএনপির
শিরোনাম:

কার্ডিফের সুখস্মৃতি কি ফিরবে রাওয়ালপিন্ডিতে?

  • প্রকাশিত : সোমবার, ২৪ ফেব্রুয়ারী, ২০২৫
  • ২৭৪ বার পড়া হয়েছে

বিশেষ প্রতিনিধিঃ ২০১৭ আইসিসি চ্যাম্পিয়নস ট্রফিতে নিউজিল্যান্ডের বিপক্ষে সাকিব-রিয়াদের অতিমানবীয় দুই সেঞ্চুরি হয়ত সবার মনে থাকার কথা। কার্ডিফের সেই ম্যাচে কিউইদের হারিয়ে প্রথমবারের মতো কোনো আইসিসি ইভেন্টের সেমিতে ওঠে টাইগাররা। আবারও এসেছে চ্যাম্পিয়নস ট্রফি, ফের মুখোমুখি বাংলাদেশ-নিউজিল্যান্ড।

সোমবার (২৪ ফেব্রুয়ারি) কার্ডিফের সেই সুখস্মৃতি নিয়েই রাওয়ালপিন্ডিতে কিউইদের মোকাবিলা করতে নামবে নাজমুল শান্তর দল। ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় দুপুর ৩টায়।

আগের ম্যাচেই ভারতের বিপক্ষে অসহায় আত্মসমর্পণ। প্রতিপক্ষের পাশাপাশি পরিবর্তন হয়েছে কন্ডিশনও। মরুর দুবাই ছেড়ে পাকিস্তানে এবার টিম বাংলাদেশ। টুর্নামেন্টে টিকে থাকতে এই ম্যাচে জয়ের বিকল্প নেই শান্ত-তাসকিন-মিরাজদের।

ওয়ানডেতে এখন পর্যন্ত নিউজিল্যান্ডের বিপক্ষে ৪৫ ম্যাচ খেলেছে বাংলাদেশ। যেখানে কিউইদের জয় ৩৩ আর টাইগারদের ১১টিতে। পরিত্যক্ত হয়েছে এক ম্যাচ। এই সংস্করণে সবশেষ দেখায় নিউজিল্যান্ডের মাটিতে ৯ উইকেটের বড় জয় পায় নাজমুল শান্তরা।

বিশ্বকাপে ৫ দেখায় যে নিউজিল্যান্ডের বিপক্ষে একবারও জয়ের মুখ দেখেনি টাইগাররা। সবশেষ ২০২৩ বিশ্বকাপে বাংলাদেশের করা ২৪৫ রানের জবাবে ২ উইকেট হারিয়েই লক্ষ্যে পৌছে যায় নিউজিল্যান্ড।

তবে, নিউজিল্যান্ডের বিপক্ষে বাংলাদেশের সবচেয়ে স্মৃতিমধুর ২০১৭ চ্যাম্পিয়নস ট্রফিতে। কিউইদের ২৬৫ রানের জবাবে মাত্র ৩৩ রানে ৪ উইকেট হারিয়ে মুখ থুবড়ে পড়ে বাংলাদেশের টপ অর্ডার। এরপর জোড়া সেঞ্চুরিতে কার্ডিফে অবিশ্বাস্য এক প্রত্যাবর্তনের গল্প লিখে জয়ের নায়ক বনে যান সাকিব-রিয়াদরা।

যদিও সাম্প্রতিক পারফরমেন্সে অনেকটাই ব্যাকফুটে থাকবে বাংলাদেশ। শেষ ৫ ওয়ানডের সবকটিতেই হেরেছে টাইগাররা। বিপরীতে, শেষ ৫ ম্যাচের মাত্র একটিতে হেরেছে ব্ল্যাকক্যাপসরা।

হারলে টুর্নামেন্ট শেষ, জিতলে টিকে থাকবে সেমির আশা। বাংলাদেশের সামনে এমন সমীকরণের ম্যাচে রাওয়ালপিন্ডির হাইস্কোরিং উইকেট। কতটা অভিযোজিত হতে পারে বাংলাদেশ— এখন সেটিই দেখার বিষয়।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
Theme Designed By FriliX Group