1. admin@timesofpabna.com : admin :
  2. ceo@timesofpabna.com : Pabna T : Pabna T
শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ০২:৫১ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ:
পাবনায় দণ্ডপ্রাপ্ত আসামিকে বিএনপির পদ প্রদান, বিক্ষোভ, ঝাড়ু মিছিল পাবনায় শিশুদের জন্য ইনডোর প্লে গ্রাউন্ড‘পিএস ডিজনিল্যান্ডে’ অভিভাবকদের প্রবেশ মূল্য সম্পূর্ণ ফ্রি পাবনা পৌরসভার উদ্যোগে কুকুরের এন্টি রেবিস টিকা প্রদান কার্যক্রম উদ্বোধন পাবনায় আহ্বানের আয়োজনে সুকান্ত জন্মশতবর্ষ উদ্‌যাপন পাবনা’র ঈশ্বরদীতে ৭৫০ গ্রাম গাঁজাসহ গ্রেফতার-২ ভাঙ্গুড়া পৌর শ্রমিক দলের পার্টি অফিসের শুভ উদ্বোধন জুমার ইমামতী নিয়ে দ্বন্দের জেরে ছাত্রদল নেতাকে কুপিয়ে জখম, এনসিপি ও জামায়াত নেতাসহ ১৫ জনের নামে মামলা সাঁথিয়ায় ধর্ষিতার পরিবারকে মামলা তুলে নেওয়ার হুমকি পাবনায় পাগলা কুকুরের কামড়ে শিশুসহ ১১ জন হাসপাতালে ভর্তি সাঁথিয়ায় মসজিদে ইমামতি নিয়ে সংঘাত: জামায়াত এমপির বিরুদ্ধে পরিকল্পিত নৈরাজ্যে সৃষ্টির অভিযোগ বিএনপির
শিরোনাম:

তালেবানের বন্ধ করা আফগান নারীদের ‘রেডিও বেগম’ ফিরছে আবারও

  • প্রকাশিত : সোমবার, ২৪ ফেব্রুয়ারী, ২০২৫
  • ১৫৮ বার পড়া হয়েছে

বিশেষ প্রতিবেদকঃ অননুমোদিতভাবে কন্টেন্ট সরবরাহ এবং লাইসেন্সের ভুল ব্যবহারের অভিযোগে কার্যক্রম স্থগিত করা হয়েছিলো আফগানিস্তানের নারীদের জন্য বিশেষ রেডিও স্টেশন ‘রেডিও বেগম’। অবশেষে কিছু শর্ত মেনে চলার প্রতিশ্রুতি দেয়ার পর পুনরায় ‘রেডিও বেগম’ স্টেশন চালুর অনুমতি দেয়া হয়েছে বলে জানিয়েছে তালেবান সরকার। সোমবার (২৪ ফেব্রুয়ারি) এক প্রতিবেদনে সংবাদমাধ্যম আরব নিউজ এ তথ্য জানায়।

প্রতিবেদনে বলা হয়, ২০২১ সালের আন্তর্জাতিক নারী দিবসে ‘রেডিও বেগম’ স্টেশনের অফিসিয়াল যাত্রা শুরু করে। যাত্রা শুরুর মাত্র পাঁচ মাস পর তালেবানরা দেশটির ক্ষমতা দখলে নেয়। ওই সময়ে সম্প্রচার চালিয়ে যাচ্ছিল রেডিও স্টেশনটি। কিছু দিন পর ‘অনুমোদনহীনভাবে বিদেশি টেলিভিশন চ্যানেলে কন্টেন্ট সরবরাহ’ ও ‘লাইসেন্সের অপব্যবহার’ করার অভিযোগে স্টেশনটির সম্প্রচার বন্ধ করে দেয় তালেবান সরকার।

স্থানীয় সময় শনিবার (২২ ফেব্রুয়ারি) রাতে জারি করা এক বিবৃতিতে তালেবানের তথ্য ও সংস্কৃতি মন্ত্রণালয় জানিয়েছে যে ‘রেডিও বেগম’ পুনরায় কার্যক্রম পুনরায় শুরু করার জন্য বারবার অনুরোধ করেছে এবং কর্তৃপক্ষের কাছে প্রতিশ্রুতি দেয়ার পরে স্থগিতাদেশ প্রত্যাহার করা হয়েছে। তবে তালেবান সরকার ঠিক কী কী নীতি ও বিধির শর্ত আরোপ করেছে, সে বিষয়ে বিস্তারিত কিছু জানায়নি।

প্রসঙ্গত, স্টেশনটির কন্টেন্ট সম্পূর্ণরূপে আফগান নারীদের দ্বারা প্রযোজিত। স্টেশনটির সহযোগী স্যাটেলাইট চ্যানেল ফ্রান্স থেকে পরিচালিত হয়।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
Theme Designed By FriliX Group