1. admin@timesofpabna.com : admin :
  2. ceo@timesofpabna.com : Pabna T : Pabna T
শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ০৪:০১ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ:
পাবনায় দণ্ডপ্রাপ্ত আসামিকে বিএনপির পদ প্রদান, বিক্ষোভ, ঝাড়ু মিছিল পাবনায় শিশুদের জন্য ইনডোর প্লে গ্রাউন্ড‘পিএস ডিজনিল্যান্ডে’ অভিভাবকদের প্রবেশ মূল্য সম্পূর্ণ ফ্রি পাবনা পৌরসভার উদ্যোগে কুকুরের এন্টি রেবিস টিকা প্রদান কার্যক্রম উদ্বোধন পাবনায় আহ্বানের আয়োজনে সুকান্ত জন্মশতবর্ষ উদ্‌যাপন পাবনা’র ঈশ্বরদীতে ৭৫০ গ্রাম গাঁজাসহ গ্রেফতার-২ ভাঙ্গুড়া পৌর শ্রমিক দলের পার্টি অফিসের শুভ উদ্বোধন জুমার ইমামতী নিয়ে দ্বন্দের জেরে ছাত্রদল নেতাকে কুপিয়ে জখম, এনসিপি ও জামায়াত নেতাসহ ১৫ জনের নামে মামলা সাঁথিয়ায় ধর্ষিতার পরিবারকে মামলা তুলে নেওয়ার হুমকি পাবনায় পাগলা কুকুরের কামড়ে শিশুসহ ১১ জন হাসপাতালে ভর্তি সাঁথিয়ায় মসজিদে ইমামতি নিয়ে সংঘাত: জামায়াত এমপির বিরুদ্ধে পরিকল্পিত নৈরাজ্যে সৃষ্টির অভিযোগ বিএনপির
শিরোনাম:

পদত্যাগ করতে রাজি জেলেনস্কি

  • প্রকাশিত : সোমবার, ২৪ ফেব্রুয়ারী, ২০২৫
  • ১৭৭ বার পড়া হয়েছে

বিশেষ প্রতিনিধিঃ ইউক্রেনে শান্তি ফেরানোর প্রয়োজনে প্রেসিডেন্টের দায়িত্ব থেকে পদত্যাগ করতে রাজি হয়েছেন জেলেনস্কি। সেই সাথে পশ্চিমা সামরিক জোট ন্যাটোতে ইউক্রেনের প্রবেশের বিনিময়ে ক্ষমতা ছাড়তে প্রস্তুত বলেও মন্তব্য করেছেন তিনি। সোমবার (২৪ ফেব্রুয়ারি) এক প্রতিবেদনে ইউএস সংবাদমাধ্যম সিএনএন নিউজ এ তথ্য জানায়।

জেলেনস্কি বলেছেন যে, যদি তার দেশে পদত্যাগের সম্ভাবনা থাকে, তাহলে তিনি পদত্যাগ করতে প্রস্তুত। স্থানীয় সময় রোববার (২৩ ফেব্রুয়ারি) এক সংবাদ সম্মেলনে জেলেনস্কিকে সাংবাদিকরা প্রশ্ন করেছিলেন যদি ইউক্রেনের জন্য শান্তি নিশ্চিত করা হয়, তাহলে তিনি পদত্যাগ করতে প্রস্তুত কিনা। উত্তরে তিনি বলেন, ‘যদি সত্যিই আমার পদত্যাগের প্রয়োজন হয়, তাহলে আমি প্রস্তুত।’

চলতি মাসের শুরুতে, মার্কিন প্রতিরক্ষা সচিব পিট হেগসেথ বলেছিলেন যে কিয়েভের ন্যাটোতে যোগদান অবাস্তব। পরিস্থিতি বিবেচনায় এমন সিদ্ধান্ত নেয়া এখন সম্ভব নয়।

এর আগে, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প মন্তব্য করেছেন যে ২০২২ সালে রাশিয়ার আক্রমণের জন্য ইউক্রেনই দায়ী। ইউক্রেনের প্রেসিডেন্টের জনপ্রিয়তা তলানিতে পৌঁছেছে। মেয়াদ শেষের ৯ মাস পরও নির্বাচন না দেয়ার সমালোচনা করেন তিনি।এরপর পাল্টা বক্তব্যে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ভুয়া তথ্যের রাজ্যে বাস করছেন বলে মন্তব্য করেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
Theme Designed By FriliX Group