1. admin@timesofpabna.com : admin :
  2. ceo@timesofpabna.com : Pabna T : Pabna T
বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ১১:৪১ অপরাহ্ন
ব্রেকিং নিউজ:
পাবনায় দণ্ডপ্রাপ্ত আসামিকে বিএনপির পদ প্রদান, বিক্ষোভ, ঝাড়ু মিছিল পাবনায় শিশুদের জন্য ইনডোর প্লে গ্রাউন্ড‘পিএস ডিজনিল্যান্ডে’ অভিভাবকদের প্রবেশ মূল্য সম্পূর্ণ ফ্রি পাবনা পৌরসভার উদ্যোগে কুকুরের এন্টি রেবিস টিকা প্রদান কার্যক্রম উদ্বোধন পাবনায় আহ্বানের আয়োজনে সুকান্ত জন্মশতবর্ষ উদ্‌যাপন পাবনা’র ঈশ্বরদীতে ৭৫০ গ্রাম গাঁজাসহ গ্রেফতার-২ ভাঙ্গুড়া পৌর শ্রমিক দলের পার্টি অফিসের শুভ উদ্বোধন জুমার ইমামতী নিয়ে দ্বন্দের জেরে ছাত্রদল নেতাকে কুপিয়ে জখম, এনসিপি ও জামায়াত নেতাসহ ১৫ জনের নামে মামলা সাঁথিয়ায় ধর্ষিতার পরিবারকে মামলা তুলে নেওয়ার হুমকি পাবনায় পাগলা কুকুরের কামড়ে শিশুসহ ১১ জন হাসপাতালে ভর্তি সাঁথিয়ায় মসজিদে ইমামতি নিয়ে সংঘাত: জামায়াত এমপির বিরুদ্ধে পরিকল্পিত নৈরাজ্যে সৃষ্টির অভিযোগ বিএনপির
শিরোনাম:

মালয়েশিয়ায় অগ্নিকাণ্ডে ২ বাংলাদেশির মৃত্যু

  • প্রকাশিত : সোমবার, ২৪ ফেব্রুয়ারী, ২০২৫
  • ১৫৮ বার পড়া হয়েছে

বিশেষ প্রতিবেদকঃ মালয়েশিয়ায় একটি কারখানার ট্রান্সফরমার রুমে অগ্নিকাণ্ডের ঘটনায় দুই বাংলাদেশির মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরও দুই বাংলাদেশি গুরুতর আহত হয়েছেন। সোমবার (২৪ ফেব্রুয়ারি) মালয়েশিয়ার মেলাকা রাজ্যের তানজুং কিলাংয়ের তাঙ্গা বাতু শিল্প এলাকার একটি ইলেকট্রনিক কারখানায় আগুনে দগ্ধ হয়ে ঘটনাস্থলে প্রাণ হারান তারা। তবে আহত ও নিহতদের নাম পরিচয় নিশ্চিত হওয়া যায়নি।

তাঙ্গা বাতু ফায়ার অ্যান্ড রেসকিউ স্টেশনের (বিপিপি) অপারেশন কমান্ডার সিনিয়র ফায়ার অফিসার আই রোসলান মানস জানিয়েছেন, সোমবার স্থানীয় সময় সকাল ১০টার দিকে একটি জরুরি কল পাওয়ার পর বিপিপি চেংয়ের সহায়তায় ১২ জন দমকল কর্মী দ্রুত ঘটনাস্থলে যায়।

অগ্নিকাণ্ডে একটি দোতলা ভবনের ওপরের তলায় এক হাজার বর্গফুট আয়তনের ট্রান্সফর্মার রুমে আগুনে ওই কক্ষের ৪০ শতাংশ পুড়ে যায় বলে তিনি জানান। আগুনে চারজন বাংলাদেশি শ্রমিক আটকা পড়েন।

ফায়ার অফিসার আরও জানান, আটকে পড়াদের মধ্যে দুজনকে আহত অবস্থায় উদ্ধার করা সম্ভব হলেও বাকি দুজন বাংলাদেশি কর্মীকে মৃত অবস্থায় পাওয়া যায়। আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ খতিয়ে দেখা হচ্ছে বলেও জানান তিনি।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
Theme Designed By FriliX Group