1. admin@timesofpabna.com : admin :
  2. ceo@timesofpabna.com : Pabna T : Pabna T
বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০৯:২৫ অপরাহ্ন
ব্রেকিং নিউজ:
পাবনায় দণ্ডপ্রাপ্ত আসামিকে বিএনপির পদ প্রদান, বিক্ষোভ, ঝাড়ু মিছিল পাবনায় শিশুদের জন্য ইনডোর প্লে গ্রাউন্ড‘পিএস ডিজনিল্যান্ডে’ অভিভাবকদের প্রবেশ মূল্য সম্পূর্ণ ফ্রি পাবনা পৌরসভার উদ্যোগে কুকুরের এন্টি রেবিস টিকা প্রদান কার্যক্রম উদ্বোধন পাবনায় আহ্বানের আয়োজনে সুকান্ত জন্মশতবর্ষ উদ্‌যাপন পাবনা’র ঈশ্বরদীতে ৭৫০ গ্রাম গাঁজাসহ গ্রেফতার-২ ভাঙ্গুড়া পৌর শ্রমিক দলের পার্টি অফিসের শুভ উদ্বোধন জুমার ইমামতী নিয়ে দ্বন্দের জেরে ছাত্রদল নেতাকে কুপিয়ে জখম, এনসিপি ও জামায়াত নেতাসহ ১৫ জনের নামে মামলা সাঁথিয়ায় ধর্ষিতার পরিবারকে মামলা তুলে নেওয়ার হুমকি পাবনায় পাগলা কুকুরের কামড়ে শিশুসহ ১১ জন হাসপাতালে ভর্তি সাঁথিয়ায় মসজিদে ইমামতি নিয়ে সংঘাত: জামায়াত এমপির বিরুদ্ধে পরিকল্পিত নৈরাজ্যে সৃষ্টির অভিযোগ বিএনপির
শিরোনাম:

সিরাজগঞ্জে পৃথক স্থান থেকে ৩ জনের মরদেহ উদ্ধার

  • প্রকাশিত : সোমবার, ২৪ ফেব্রুয়ারী, ২০২৫
  • ১৬৩ বার পড়া হয়েছে

বিশেষ প্রতিবেদকঃ সিরাজগঞ্জের দুই উপজেলা থেকে তিনজনের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার (২৪ ফেব্রুয়ারি) দিবাগত রাতে জেলার বেলকুচি উপজেলার শাহ্পুর ও রাজাপুর গ্রাম থেকে দুই জনের মরদেহ উদ্ধার করে পুলিশ। একই দিনে সকালে রায়গঞ্জের একটি ধানক্ষেত থেকে অজ্ঞাত এক ব্যক্তির মরদেহ উদ্ধার করা হয়।

নিহতরা হলেন, বেলকুচি উপজেলার রাজাপুর ইউনিয়নের কানাই লাল সাহার ছেলে সুভষ চন্দ্র সাহা ও বগুড়া জেলার ধূনট থানার আব্দুর রশিদের ছেলে আব্দুল মমিন। তবে রায়গঞ্জের ধানক্ষেত থেকে উদ্ধার মরদেহটির পরিচয় এখনও শনাক্ত হয়নি।

বেলকুচি থানার অফিসার ইনচার্জ জাকেরিয়া হোসেন ও রায়গঞ্জ থানার অফিসার ইনচার্জ (তদন্ত) আসাদুজ্জামান এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

বেলকুচি থানা অফিসার ইনচার্জ জাকারিয়া হোসেন বলেন, রাতে উপজেলার পৃথক দুটি স্থান থেকে মরদেহগুলো উদ্ধার করা হয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

রায়গঞ্জ থানার অফিসার ইনচার্জ (তদন্ত) আসাদুজ্জামান বলেন, মৃত ওই ব্যক্তির পরিচয় জানা যায়নি। তার পরিচয় শনাক্তের চেষ্টা চলছে বলেও জানান তিনি।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
Theme Designed By FriliX Group