1. admin@timesofpabna.com : admin :
  2. ceo@timesofpabna.com : Pabna T : Pabna T
বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০৫:৪০ অপরাহ্ন
ব্রেকিং নিউজ:
পাবনায় দণ্ডপ্রাপ্ত আসামিকে বিএনপির পদ প্রদান, বিক্ষোভ, ঝাড়ু মিছিল পাবনায় শিশুদের জন্য ইনডোর প্লে গ্রাউন্ড‘পিএস ডিজনিল্যান্ডে’ অভিভাবকদের প্রবেশ মূল্য সম্পূর্ণ ফ্রি পাবনা পৌরসভার উদ্যোগে কুকুরের এন্টি রেবিস টিকা প্রদান কার্যক্রম উদ্বোধন পাবনায় আহ্বানের আয়োজনে সুকান্ত জন্মশতবর্ষ উদ্‌যাপন পাবনা’র ঈশ্বরদীতে ৭৫০ গ্রাম গাঁজাসহ গ্রেফতার-২ ভাঙ্গুড়া পৌর শ্রমিক দলের পার্টি অফিসের শুভ উদ্বোধন জুমার ইমামতী নিয়ে দ্বন্দের জেরে ছাত্রদল নেতাকে কুপিয়ে জখম, এনসিপি ও জামায়াত নেতাসহ ১৫ জনের নামে মামলা সাঁথিয়ায় ধর্ষিতার পরিবারকে মামলা তুলে নেওয়ার হুমকি পাবনায় পাগলা কুকুরের কামড়ে শিশুসহ ১১ জন হাসপাতালে ভর্তি সাঁথিয়ায় মসজিদে ইমামতি নিয়ে সংঘাত: জামায়াত এমপির বিরুদ্ধে পরিকল্পিত নৈরাজ্যে সৃষ্টির অভিযোগ বিএনপির
শিরোনাম:

জননিরাপত্তায় বিশেষ কার্যক্রম: রাতভর রাজধানীতে যৌথবাহিনীর টহল-তল্লাশি

  • প্রকাশিত : বুধবার, ২৬ ফেব্রুয়ারী, ২০২৫
  • ১৫৭ বার পড়া হয়েছে

বিশেষ প্রতিনিধিঃ সম্প্রতি, রাজধানীসহ সারা দেশে বেপরোয়া অপরাধীরা। অলিগলিতে অস্ত্র ঠেকিয়ে, গুলি ছুঁড়ে কিংবা, ধারালো অস্ত্র দিয়ে আঘাতের মাধ্যমে লুট করছে সর্বস্ব। এতে, জনমনে ছড়িয়েছে আতঙ্ক।সেই ধারাবাহিকতায়, মঙ্গলবার মধ্যরাতে রাজধানীর নভোথিয়েটারের সামনে জননিরাপত্তা জোরদারে চলা বিশেষ কার্যক্রম পরিদর্শনে যান ডিএমপি কমিশনার। পরে,যোগ দেন উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়াও।এসময় ডিএমপির কমিশনার বলেন, সর্বোচ্চ নিরাপত্তা দিতে প্রস্তুত আইনশৃঙ্খলা বাহিনী। তবে, চোর বা ছিনতাইকারী সন্দেহে আটকের পর পুলিশের কাছে সোপর্দ করার আহ্বান।পুলিশ কমিশনার শেখ মোঃ সাজ্জাত আলী বলেছেন, কিছুক্ষণ পরপরই আইন-শৃঙ্খলা বাহিনীর কাউক-না-কাউকে পাওয়া যাবে। সুতরাং অপরাধীদের পুলিশের হাতে তুলে দেন যাতে করে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া যেতে পারে। অনুরোধ করছি যাতে কেউ আইন নিজের হাতে তুলে না নেয়।এদিকে, দেশের পরিস্থিতি খারাপ হওয়ার পেছনে রাজনৈতিক ইন্ধন আছে এমন মন্তব্য করলেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের উপদেষ্টা।স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া বলেন, জনগণের নিরাপত্তা বিঘ্নিত করার জন্যে যদি কেউ চেষ্টা করে, সেটা রাজনৈতিক কিংবা নিতান্তই চাঁদাবাজি অথবা ছিনতাইয়ের ঘটনা হোক; কোনভাবেই বরদাস্ত করা হবে না। সেক্ষেত্রে আইন-শৃঙ্খলা বাহিনী কঠোর থেকে কঠোরতম ব্যবস্থা নেবে।এর আগে, ধানমন্ডি আবাহনী মাঠের সামনে জননিরাপত্তায় চেকপোস্ট বসিয়ে তল্লাশি চালায় বিজিবি। তাদের দাবি, কেবল মূল সড়ক নয়. অলিগলিতে রাখা হয়েছে নজরদারি।ঢাকা ব্যাটলিয়ন ২৬ বিজিবি’র উপ-অধিনায়ক মেজর আবরার আল মেহমুদ বলেন, বেশ কিছুদিন ধরেই কিছু অপ্রীতিকর ঘটনা ঘটেছে। সেগুলোর যাতে পুনরাবৃত্তি না ঘটে, তারই পরিপ্রেক্ষিতে বিভিন্ন সড়কে অভিযান পরিচালনা করা হচ্ছে।উল্লেখ্য, মঙ্গলবারই (২৫ ফেব্রুয়ারি) উত্তরায় ছিনতাইকারী সন্দেহে দুই যুবককে ফুটওভার ব্রিজে উল্টো করে ঝুলিয়ে গণপিটুনি দেয়, পথচারীরা। পরে, পুলিশ তাদের উদ্ধার করে বাংলাদেশ কুয়েত-মৈত্রী হাসপাতালে নেয়।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
Theme Designed By FriliX Group