1. admin@timesofpabna.com : admin :
  2. ceo@timesofpabna.com : Pabna T : Pabna T
বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০১:৪৭ অপরাহ্ন
ব্রেকিং নিউজ:
পাবনায় দণ্ডপ্রাপ্ত আসামিকে বিএনপির পদ প্রদান, বিক্ষোভ, ঝাড়ু মিছিল পাবনায় শিশুদের জন্য ইনডোর প্লে গ্রাউন্ড‘পিএস ডিজনিল্যান্ডে’ অভিভাবকদের প্রবেশ মূল্য সম্পূর্ণ ফ্রি পাবনা পৌরসভার উদ্যোগে কুকুরের এন্টি রেবিস টিকা প্রদান কার্যক্রম উদ্বোধন পাবনায় আহ্বানের আয়োজনে সুকান্ত জন্মশতবর্ষ উদ্‌যাপন পাবনা’র ঈশ্বরদীতে ৭৫০ গ্রাম গাঁজাসহ গ্রেফতার-২ ভাঙ্গুড়া পৌর শ্রমিক দলের পার্টি অফিসের শুভ উদ্বোধন জুমার ইমামতী নিয়ে দ্বন্দের জেরে ছাত্রদল নেতাকে কুপিয়ে জখম, এনসিপি ও জামায়াত নেতাসহ ১৫ জনের নামে মামলা সাঁথিয়ায় ধর্ষিতার পরিবারকে মামলা তুলে নেওয়ার হুমকি পাবনায় পাগলা কুকুরের কামড়ে শিশুসহ ১১ জন হাসপাতালে ভর্তি সাঁথিয়ায় মসজিদে ইমামতি নিয়ে সংঘাত: জামায়াত এমপির বিরুদ্ধে পরিকল্পিত নৈরাজ্যে সৃষ্টির অভিযোগ বিএনপির
শিরোনাম:

মালয়েশিয়ায় বছরব্যাপী ১৩ হাজার অবৈধ অভিবাসী গ্রেফতার

  • প্রকাশিত : বৃহস্পতিবার, ২৭ ফেব্রুয়ারী, ২০২৫
  • ২৫১ বার পড়া হয়েছে

বিশেষ প্রতিনিধিঃ মালয়েশিয়ার দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় জোহর রাজ্যে ১৩ হাজারেরও বেশি অবৈধ অভিবাসীকে গ্রেফতার করা হয়েছে। দেশটির ইমিগ্রেশন বিভাগ কর্তৃক গ্রেফতারকৃত অভিবাসীদের সংখ্যা ১৩ হাজার ৯৫ জন। গত বছরের ১ জানুয়ারি থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত রাজ্যজুড়ে পরিচালিত এনফোর্সমেন্ট অভিযানে গ্রেফতার করা হয় এসব অভিবাসীদের।বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারি) রাজ্য ইমিগ্রেশন বিভাগ (JIM) একটি ফেসবুক পোস্টে জানিয়েছে ৩ হাজার ৪০টি অভিযানে ২৫ হাজার ৯২৩ জন ব্যক্তিকে তল্লাশি করা হয়েছে। যেখানে ৩০৬ জন নিয়োগকর্তাকেও গ্রেফতার করা হয়।ইমিগ্রেশন বিভাগ বলছে, কোন নিয়োগকর্তা যাতে অবৈধ অভিবাসীদের নিয়োগ না করেন, তা নিশ্চিত করার জন্য ব্যবসায়িক প্রাঙ্গণে পরিদর্শন করা হয়। আরও বলা হয়, অভিবাসন আইন ও বিধি লঙ্ঘনকারী বিদেশীদের বিরুদ্ধে লড়াই করার জন্য অভিবাসন বিভাগ জোহরজুড়ে আইন প্রয়োগ আরও জোরদার করবে।মোট ৩ হাজার ২০৬ জন অবৈধ অভিবাসীর বিরুদ্ধে পন্টিয়ান সেশন কোর্টে অভিযোগ আনা হয়েছে। যারা কারাদণ্ড ভোগ করেছেন তাদের স্থানান্তরের জন্য পন্টিয়ানের পেকান নানাস ইমিগ্রেশন ডিপোতে নিয়ে যাওয়া হবে।জোহর ইমিগ্রেশন ঘোষণা করেছে ৫ হাজার ৭১৯ জন অবৈধ অভিবাসীকে আকাশ, স্থল এবং সমুদ্র— এই তিন পথে তাদের নিজ নিজ দেশে পাঠানো হয়েছে।একই সাথে নিয়োগকর্তা, প্রতিষ্ঠানের মালিক, বৈধ ভ্রমণ নথি এবং পাস বা পারমিট ছাড়াই বিদেশি কর্মী নিয়োগের ষড়যন্ত্রকারী ব্যক্তিদের বিরুদ্ধে লড়াই চলবে বলেও জানিয়েছে রাজ্যের অভিবাসন বিভাগ।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
Theme Designed By FriliX Group