1. admin@timesofpabna.com : admin :
  2. ceo@timesofpabna.com : Pabna T : Pabna T
বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০৩:২৭ অপরাহ্ন
ব্রেকিং নিউজ:
পাবনায় দণ্ডপ্রাপ্ত আসামিকে বিএনপির পদ প্রদান, বিক্ষোভ, ঝাড়ু মিছিল পাবনায় শিশুদের জন্য ইনডোর প্লে গ্রাউন্ড‘পিএস ডিজনিল্যান্ডে’ অভিভাবকদের প্রবেশ মূল্য সম্পূর্ণ ফ্রি পাবনা পৌরসভার উদ্যোগে কুকুরের এন্টি রেবিস টিকা প্রদান কার্যক্রম উদ্বোধন পাবনায় আহ্বানের আয়োজনে সুকান্ত জন্মশতবর্ষ উদ্‌যাপন পাবনা’র ঈশ্বরদীতে ৭৫০ গ্রাম গাঁজাসহ গ্রেফতার-২ ভাঙ্গুড়া পৌর শ্রমিক দলের পার্টি অফিসের শুভ উদ্বোধন জুমার ইমামতী নিয়ে দ্বন্দের জেরে ছাত্রদল নেতাকে কুপিয়ে জখম, এনসিপি ও জামায়াত নেতাসহ ১৫ জনের নামে মামলা সাঁথিয়ায় ধর্ষিতার পরিবারকে মামলা তুলে নেওয়ার হুমকি পাবনায় পাগলা কুকুরের কামড়ে শিশুসহ ১১ জন হাসপাতালে ভর্তি সাঁথিয়ায় মসজিদে ইমামতি নিয়ে সংঘাত: জামায়াত এমপির বিরুদ্ধে পরিকল্পিত নৈরাজ্যে সৃষ্টির অভিযোগ বিএনপির
শিরোনাম:

সম্পদের হিসাব দিলেন নাহিদ ইসলাম

  • প্রকাশিত : বৃহস্পতিবার, ২৭ ফেব্রুয়ারী, ২০২৫
  • ১৬৬ বার পড়া হয়েছে

বিশেষ প্রতিবেদকঃ নিজের সম্পদের হিসাব দিলেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক নাহিদ ইসলাম। বুধবার (২৬ ফেব্রুয়ারি) রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে ফেসবুক পোস্টে এই বিবরণী প্রকাশ করেন তিনি।নাহিদ ইসলাম লেখেন, উপদেষ্টা পদে যোগদানের আগে আমার কোনো ব্যাংক অ্যাকাউন্ট ছিল না। ২১ আগস্ট উপদেষ্টা পদে দায়িত্ব পালনের জন্য সম্মানী গ্রহণের লক্ষ্যে সোনালী ব্যাংকে একটি ব্যাংক অ্যাকাউন্ট খুলি। সেই অ্যাকাউন্টে ২১ আগস্ট থেকে ২৬ ফেব্রুয়ারি ২০২৫ পর্যন্ত লেনদেনের হিসাব জনগণের কাছে উপস্থাপন করছি। সেই হিসাবে দশ লক্ষ ছয় হাজার আটশত ছিয়াশি টাকা জমা হয়েছে এবং নয় লক্ষ ছিয়ানব্বই হাজার একশত আটাশি টাকা উত্তোলিত হয়েছে। এই অ্যাকাউন্টটি ছাড়া আমার অন্য কোনো অ্যাকাউন্ট নেই।তিনি আরও লেখেন, উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালনের সময় আমি বা আমার পরিবারের কোনো সদস্যের (স্ত্রী/মা/বাবা) নামে কোথাও জমি বা ফ্ল্যাট ক্রয় করা হয়নি। আমার একান্ত সচিবের ইসলামী ব্যাংক বাংলাদেশের হিসাবে ছত্রিশ হাজার আটাশ টাকা রয়েছে। উনি একান্ত সচিব হিসেবে দায়িত্ব নেয়ার পর নিজের বা তার পরিবারের নামে বাংলাদেশের কোথাও কোনো সম্পত্তি ক্রয় করা হয়নি।তিনি উল্লেখ করেন, তার ব্যক্তিগত কর্মকর্তাসহ সংশ্লিষ্ট যে কারো সম্পদের স্বচ্ছ হিসাব তার কাছে রয়েছে। প্রয়োজনে তা উন্মুক্ত করা হবে। তথ্য অধিকার আইন-২০০৯ অনুযায়ী বাংলাদেশের যেকোনো সরকারি দফতরে উক্ত তথ্য যাচাইযোগ্য বলেও মন্তব্য করেন তিনি।প্রসঙ্গত, গত ২৫ ফেব্রুয়ারি নতুন রাজনৈতিক দলের দায়িত্ব নিতে উপদেষ্টা পদ থেকে পদত্যাগ করেন নাহিদ ইসলাম। আগামী ২৮ ফেব্রুয়ারি আত্মপ্রকাশ হতে যাওয়া নতুন রাজনৈতিক দলের দায়িত্ব নেবেন তিনি।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
Theme Designed By FriliX Group