1. admin@timesofpabna.com : admin :
  2. ceo@timesofpabna.com : Pabna T : Pabna T
শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ০৩:০২ অপরাহ্ন
ব্রেকিং নিউজ:
পাবনায় দণ্ডপ্রাপ্ত আসামিকে বিএনপির পদ প্রদান, বিক্ষোভ, ঝাড়ু মিছিল পাবনায় শিশুদের জন্য ইনডোর প্লে গ্রাউন্ড‘পিএস ডিজনিল্যান্ডে’ অভিভাবকদের প্রবেশ মূল্য সম্পূর্ণ ফ্রি পাবনা পৌরসভার উদ্যোগে কুকুরের এন্টি রেবিস টিকা প্রদান কার্যক্রম উদ্বোধন পাবনায় আহ্বানের আয়োজনে সুকান্ত জন্মশতবর্ষ উদ্‌যাপন পাবনা’র ঈশ্বরদীতে ৭৫০ গ্রাম গাঁজাসহ গ্রেফতার-২ ভাঙ্গুড়া পৌর শ্রমিক দলের পার্টি অফিসের শুভ উদ্বোধন জুমার ইমামতী নিয়ে দ্বন্দের জেরে ছাত্রদল নেতাকে কুপিয়ে জখম, এনসিপি ও জামায়াত নেতাসহ ১৫ জনের নামে মামলা সাঁথিয়ায় ধর্ষিতার পরিবারকে মামলা তুলে নেওয়ার হুমকি পাবনায় পাগলা কুকুরের কামড়ে শিশুসহ ১১ জন হাসপাতালে ভর্তি সাঁথিয়ায় মসজিদে ইমামতি নিয়ে সংঘাত: জামায়াত এমপির বিরুদ্ধে পরিকল্পিত নৈরাজ্যে সৃষ্টির অভিযোগ বিএনপির
শিরোনাম:

ব্যবসা প্রতিষ্ঠানে চাঁদাবাজি-ভাঙচুর, সমন্বয়কসহ গ্রেফতার ১৪

  • প্রকাশিত : শনিবার, ৮ মার্চ, ২০২৫
  • ১৫৯ বার পড়া হয়েছে

বিশেষ প্রতিবেদকঃ রাজধানীর কলাবাগান থানা এলাকায় একটি ব্যবসা প্রতিষ্ঠানে চাঁদাবাজি ও ভাঙচুরের অভিযোগে রাজধানীর কলাবাগান থানার বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক সালাউদ্দিন সালমানসহ ১৪ জনকে গ্রেফতার করেছে যৌথ বাহিনী। তাদেরকে কলাবাগান থানায় হস্তান্তর করা হয়েছে।শুক্রবার (৭ মার্চ) রাতে এ ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন কলাবাগান থানার ওসি মুক্তারুজ্জামান। তাদের বিরুদ্ধে ভাঙচুর ও চাঁদাবাজির মামলাও দায়ের করা হয়েছে।তিনি জানান, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কলাবাগান থানার আহ্বায়ক সালাউদ্দিন সালমানসহ বিভিন্ন পদের ১৪ জনকে আটক করা হয়েছে। এ ঘটনায় আরও ৬-৭ জন পলাতক রয়েছেন। তারা রাজধানীর কলাবাগান লেক সার্কাসের রাসেল স্কয়ারের তৃতীয় তলায় শেখ কবির নামের এক ব্যাক্তির অফিসে হামলা ভাঙচুর ও লুটপাট করে। ঘটনাস্থলের সিসিটিভি ক্যামেরাও ভাঙা অবস্থায় পাওয়া যায়।এ সময় তাদের কাছে কিছু টাকাপয়সা পাওয়া যায়। তাদের বিরুদ্ধে মামলা করা হয়েছে। গ্রেফতারকৃতদের মধ্যে সালাউদ্দিন সালমান নামে একজন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক পদে আছেন। আর বাকিরা অনান্য পদে বা সদস্য হিসেবে থাকতে পারেন বলে জানান ওসি।ওসি আরও জানান, গ্রেফতারকৃতদের ভাষ্যমতে আওয়ামী লীগের অফিস ভেবে তারা ওই অফিসটি দখল করতে এসেছিলেন।অন্যদিকে, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে এ ঘটনায় কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
Theme Designed By FriliX Group