1. admin@timesofpabna.com : admin :
  2. ceo@timesofpabna.com : Pabna T : Pabna T
বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০৪:০৯ অপরাহ্ন
ব্রেকিং নিউজ:
পাবনায় দণ্ডপ্রাপ্ত আসামিকে বিএনপির পদ প্রদান, বিক্ষোভ, ঝাড়ু মিছিল পাবনায় শিশুদের জন্য ইনডোর প্লে গ্রাউন্ড‘পিএস ডিজনিল্যান্ডে’ অভিভাবকদের প্রবেশ মূল্য সম্পূর্ণ ফ্রি পাবনা পৌরসভার উদ্যোগে কুকুরের এন্টি রেবিস টিকা প্রদান কার্যক্রম উদ্বোধন পাবনায় আহ্বানের আয়োজনে সুকান্ত জন্মশতবর্ষ উদ্‌যাপন পাবনা’র ঈশ্বরদীতে ৭৫০ গ্রাম গাঁজাসহ গ্রেফতার-২ ভাঙ্গুড়া পৌর শ্রমিক দলের পার্টি অফিসের শুভ উদ্বোধন জুমার ইমামতী নিয়ে দ্বন্দের জেরে ছাত্রদল নেতাকে কুপিয়ে জখম, এনসিপি ও জামায়াত নেতাসহ ১৫ জনের নামে মামলা সাঁথিয়ায় ধর্ষিতার পরিবারকে মামলা তুলে নেওয়ার হুমকি পাবনায় পাগলা কুকুরের কামড়ে শিশুসহ ১১ জন হাসপাতালে ভর্তি সাঁথিয়ায় মসজিদে ইমামতি নিয়ে সংঘাত: জামায়াত এমপির বিরুদ্ধে পরিকল্পিত নৈরাজ্যে সৃষ্টির অভিযোগ বিএনপির
শিরোনাম:

শার্শায় খাদ্যবান্ধব চাল বিতরণে অনিয়ম ও দুর্নীতির অভিযোগ

  • প্রকাশিত : বুধবার, ৭ মে, ২০২৫
  • ১৪৫ বার পড়া হয়েছে

শার্শা প্রতিনিধি

যশোরের শার্শা উপজেলায় বাগআঁচড়া ইউনিয়নে খাদ্য বান্ধব কর্মসূচির চাল বিতরণে নানা অনিয়ম ও দুর্নীতির অভিযোগ পাওয়া গেছে।

মঙ্গলবার (০৬ মে ) বাগআঁচড়া ইউনিয়নে ডিলার আনোয়ার হোসেন নিয়মকানুন তোয়াক্কা না করে ট্যাগ অফিসারের অনুপস্থিতিতে নিজের ইচ্ছেমতো পরিমাপ না করেই প্লাস্টিকের বালতি দিয়ে ক্রেতাদের ১৫ টাকা কেজি দরে ৩০ কেজির পরিবর্তে ২৮ ও ২৯ কেজি করে চাল বিতরণ করেছে।

ডিলার যেমন চাল পরিমাপে কম দিয়ে চুরি করছে তেমনি প্রতারণার মাধ্যমে হাতিয়ে নিচ্ছেন গরীব অসহায়দের টাকা। ট্যাগ অফিসারের অনুপুস্থিতিতে চাল বিক্রি করা হচ্ছে। এতে কালো বাজারে চাল বিক্রির সুযোগ পাচ্ছেন ডিলাররা।

গ্রামের হতদরিদ্ররা অভাবের সময়ে কম দামে চাল ক্রায় করতে পারবে বলে সরকার এই উদ্যোগ গ্রহণ করেন। সরকারের এ কর্মসূচির উদ্দেশ্য মহৎ হলেও এইসব দুর্নীতিবাজ ডিলারদের কারণে তা পুরোপুরি কার্যকর হচ্ছে না। স্থানীয়দের দীর্ঘদিনের অভিযোগ চালের ডিলার অনিয়মকে যেন নিয়মে পরিণত করেছে।

প্রশাসনকে বৃদ্ধাঙ্গুল দেখিয়ে বছরের পর বছর ধরে গরিবের পেটে লাথি মেরে কালো বাজারে চাল বিক্রয় করে লাখ লাখ টাকা হাতিয়ে নিচ্ছে এইসব ডিলাররা। অথচ যাদের জন্য এ কর্মসূচি, তারাও উপকার পাচ্ছে না। এমন পরিস্থিতিতে সরকারের উচ্চপর্যায়ের কর্মকর্তাদের সুদৃষ্টি কামনা করেছেন স্থানীয় ভুক্তভোগীরা।

ভুক্তভোগী রিক্সা চালক বারেক হোসেন জানান, ৪৫০ টাকার বিনিময় আমাদের ৩০ কেজি চাল দেয়ার কথা কিন্তুু ডিলার আমাদের চাল দিচ্ছেন বালতি দিয়ে তাতে আমি ২৯ কেজি পেয়েছি।

সামটা গ্রামের সশিনুর খাতুন জানান, ডিলার আনোয়ার হোসেন ৩০ কেজি চালের জন্য আমার থেকে ৪৫০ টাকা নিয়েছে অথচ চাল পেয়েছি ২৯ কেজি। ডিলার এভাবেই দুর্নীতি করতেছে যেন দেখার কেউ নেই। এ সময় ডিলারের পক্ষে ২-৩ জন স্থানীয় রাজনৈতিক নেতা দেখভাল করছেন।

উপজেলা খাদ্য কর্মকর্তা সালমা বেগম বলেন, ডিলাররা ট্যাগ অফিসার কে না জানিয়ে চাল বিক্রয় করতে পারে না। যে সকল ডিলার পরিমাপে কম দিয়ে চাল বিক্রয় করেছে তদন্ত করে তাদের বিরুদ্ধে শীঘ্রই ব্যবস্থা নেয়া হবে। খাদ্যবান্ধব চাল বিতরণে অনিয়ম ও দুর্নীতির অভিযোগ

যশোরের শার্শা উপজেলায় বাগআঁচড়া ইউনিয়নে খাদ্য বান্ধব কর্মসূচির চাল বিতরণে নানা অনিয়ম ও দুর্নীতির অভিযোগ পাওয়া গেছে।

মঙ্গলবার (০৬ মে ) বাগআঁচড়া ইউনিয়নে ডিলার আনোয়ার হোসেন নিয়মকানুন তোয়াক্কা না করে ট্যাগ অফিসারের অনুপস্থিতিতে নিজের ইচ্ছেমতো পরিমাপ না করেই প্লাস্টিকের বালতি দিয়ে ক্রেতাদের ১৫ টাকা কেজি দরে ৩০ কেজির পরিবর্তে ২৮ ও ২৯ কেজি করে চাল বিতরণ করেছে।

ডিলার যেমন চাল পরিমাপে কম দিয়ে চুরি করছে তেমনি প্রতারণার মাধ্যমে হাতিয়ে নিচ্ছেন গরীব অসহায়দের টাকা। ট্যাগ অফিসারের অনুপুস্থিতিতে চাল বিক্রি করা হচ্ছে। এতে কালো বাজারে চাল বিক্রির সুযোগ পাচ্ছেন ডিলাররা।

গ্রামের হতদরিদ্ররা অভাবের সময়ে কম দামে চাল ক্রায় করতে পারবে বলে সরকার এই উদ্যোগ গ্রহণ করেন। সরকারের এ কর্মসূচির উদ্দেশ্য মহৎ হলেও এইসব দুর্নীতিবাজ ডিলারদের কারণে তা পুরোপুরি কার্যকর হচ্ছে না। স্থানীয়দের দীর্ঘদিনের অভিযোগ চালের ডিলার অনিয়মকে যেন নিয়মে পরিণত করেছে।

প্রশাসনকে বৃদ্ধাঙ্গুল দেখিয়ে বছরের পর বছর ধরে গরিবের পেটে লাথি মেরে কালো বাজারে চাল বিক্রয় করে লাখ লাখ টাকা হাতিয়ে নিচ্ছে এইসব ডিলাররা। অথচ যাদের জন্য এ কর্মসূচি, তারাও উপকার পাচ্ছে না। এমন পরিস্থিতিতে সরকারের উচ্চপর্যায়ের কর্মকর্তাদের সুদৃষ্টি কামনা করেছেন স্থানীয় ভুক্তভোগীরা।

ভুক্তভোগী রিক্সা চালক বারেক হোসেন জানান, ৪৫০ টাকার বিনিময় আমাদের ৩০ কেজি চাল দেয়ার কথা কিন্তুু ডিলার আমাদের চাল দিচ্ছেন বালতি দিয়ে তাতে আমি ২৯ কেজি পেয়েছি।

সামটা গ্রামের সশিনুর খাতুন জানান, ডিলার আনোয়ার হোসেন ৩০ কেজি চালের জন্য আমার থেকে ৪৫০ টাকা নিয়েছে অথচ চাল পেয়েছি ২৯ কেজি। ডিলার এভাবেই দুর্নীতি করতেছে যেন দেখার কেউ নেই। এ সময় ডিলারের পক্ষে ২-৩ জন স্থানীয় রাজনৈতিক নেতা দেখভাল করছেন।

উপজেলা খাদ্য কর্মকর্তা সালমা বেগম বলেন, ডিলাররা ট্যাগ অফিসার কে না জানিয়ে চাল বিক্রয় করতে পারে না। যে সকল ডিলার পরিমাপে কম দিয়ে চাল বিক্রয় করেছে তদন্ত করে তাদের বিরুদ্ধে শীঘ্রই ব্যবস্থা নেয়া হবে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
Theme Designed By FriliX Group