1. admin@timesofpabna.com : admin :
  2. ceo@timesofpabna.com : Pabna T : Pabna T
বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ১১:৩৪ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ:
পাবনায় দণ্ডপ্রাপ্ত আসামিকে বিএনপির পদ প্রদান, বিক্ষোভ, ঝাড়ু মিছিল পাবনায় শিশুদের জন্য ইনডোর প্লে গ্রাউন্ড‘পিএস ডিজনিল্যান্ডে’ অভিভাবকদের প্রবেশ মূল্য সম্পূর্ণ ফ্রি পাবনা পৌরসভার উদ্যোগে কুকুরের এন্টি রেবিস টিকা প্রদান কার্যক্রম উদ্বোধন পাবনায় আহ্বানের আয়োজনে সুকান্ত জন্মশতবর্ষ উদ্‌যাপন পাবনা’র ঈশ্বরদীতে ৭৫০ গ্রাম গাঁজাসহ গ্রেফতার-২ ভাঙ্গুড়া পৌর শ্রমিক দলের পার্টি অফিসের শুভ উদ্বোধন জুমার ইমামতী নিয়ে দ্বন্দের জেরে ছাত্রদল নেতাকে কুপিয়ে জখম, এনসিপি ও জামায়াত নেতাসহ ১৫ জনের নামে মামলা সাঁথিয়ায় ধর্ষিতার পরিবারকে মামলা তুলে নেওয়ার হুমকি পাবনায় পাগলা কুকুরের কামড়ে শিশুসহ ১১ জন হাসপাতালে ভর্তি সাঁথিয়ায় মসজিদে ইমামতি নিয়ে সংঘাত: জামায়াত এমপির বিরুদ্ধে পরিকল্পিত নৈরাজ্যে সৃষ্টির অভিযোগ বিএনপির
শিরোনাম:

রাষ্ট্রদ্রোহী মামলায় পাবনার সাবেক এমপি সহ কয়েকজনের বিরুদ্ধে তদন্ত শুরু

  • প্রকাশিত : বৃহস্পতিবার, ৮ মে, ২০২৫
  • ১২৭ বার পড়া হয়েছে

বিশেষ প্রতিনিধি:

বহুল আলোচিত রাষ্ট্রদ্রোহী মামলায় ফ্যাসিবাদের নেতা শেখ হাসিনার সঙ্গে জয় বাংলা ব্রিগেড জুম মিটিং এ অংশগ্রহনের দায়ে পাবনা সিরাজগঞ্জ সংরক্ষিত আসনের সাবেক মহিলা এমপি নাদিরা ইয়াসমিন জলি সহ স্বৈরাচারী আওয়ামী লীগের কতিপয় নেতার বিরুদ্ধে আসামি হিসেবে তদন্ত চলছে বলে জানা গেছে।

বিশ্বস্ত সূত্রে জানা যায় অন্যান্য নেতৃবৃন্দের মধ্যে রয়েছে কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি মোঃ মাজহারুল ইসলাম মানিক, পৌর আওয়ামীলীগের সভাপতি তোসলিম হাসান সুমন, পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সাবেক প্রক্টর মোঃ আওয়াল কবির জয়, সদর উপজেলা আওয়ামীলীগের সাবেক প্রচার সম্পাদক নাজিম উদ্দিন গামা, জেলা আওয়ামীলীগের শামিম হোসেন / সাব্বির আহমেদ, কাচারীপাড়ার মোঃ মোবারর হোসেন, আরিফপুরের নুরুন্নবী নিবির, গোপালপুর মহল্লার সোহাগ রানা, লাইব্রেরী বাজারের মোঃ এহসানুল বারী বাপ্পা বিশ্বাস/ বনি বিশ্বাস, কাচারীপাড়ার মোঃ আব্দুল্লাহ আল মামুন, গোপালপুর মহল্লার ইমরান খান, দিলালপুর মহল্লার খন্দকার তৌহিদ আনোয়ার, দিলালপুর মহল্লার এনায়েত হোসেন খান দুলাল সহ আরো কয়েকজন।

এছাড়াও পাবনার এজাহারভুক্ত আরো আসামি ভাঙ্গুড়া উপজেলার আলিফ লায়লা হীরা ও আজীদা পারভিন পাখি।

উল্লেখ্য গত ১৯ ডিসেম্বর ২০২৪ তারিখে ক্ষমতাচ্যুত স্বৈরাচারী শেখ হাসিনা জয় বাংলা বিগ্রেড নামক অনলাইন ভিত্তিক সংগঠন একটি জুম মিটিং পরিচালনা করে।
যুক্তরাষ্ট্র থেকে যুক্তরাষ্ট আওয়ামীলীগের সহ-সভাপতি ডঃ রাব্বি আলম সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ ৭৩ জন সহ দেশ বিদেশ থেকে ৫৭৭ জন নেতাকর্মী অংশগ্রহণ করে। যা বাংলাদেশ পুলিশ স্পেশাল ব্রাঞ্চ গোয়েন্দা তথ্যের ভিত্তিতে উদঘাটিত হয়েছে।

সি পি সি সিআইডি সাইবার ইনভেস্টিগেশন এন্ড অপারেশন্স এর সহকারী পুলিশ সুপার মোঃ এনামুল হক এর অভিযোগের ভিত্তিতে এই মামলা হয় উক্ত সি আর মামলা নং ২২২/২০২৫ ।
উক্ত মামলার তদন্ত কর্মকর্তা এক ফ্যাক্স বার্তায় পাবনা সদর থানার অফিসার ইনচার্জ বরাবর উল্লেখিত ব্যাক্তি দের নামে তদন্ত চেয়ে চিঠি পাঠিয়েছেন বলে গোপন সূত্রে জানা গেছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
Theme Designed By FriliX Group