1. admin@timesofpabna.com : admin :
  2. ceo@timesofpabna.com : Pabna T : Pabna T
রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০৫:০৭ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ:
পাবনায় দণ্ডপ্রাপ্ত আসামিকে বিএনপির পদ প্রদান, বিক্ষোভ, ঝাড়ু মিছিল পাবনায় শিশুদের জন্য ইনডোর প্লে গ্রাউন্ড‘পিএস ডিজনিল্যান্ডে’ অভিভাবকদের প্রবেশ মূল্য সম্পূর্ণ ফ্রি পাবনা পৌরসভার উদ্যোগে কুকুরের এন্টি রেবিস টিকা প্রদান কার্যক্রম উদ্বোধন পাবনায় আহ্বানের আয়োজনে সুকান্ত জন্মশতবর্ষ উদ্‌যাপন পাবনা’র ঈশ্বরদীতে ৭৫০ গ্রাম গাঁজাসহ গ্রেফতার-২ ভাঙ্গুড়া পৌর শ্রমিক দলের পার্টি অফিসের শুভ উদ্বোধন জুমার ইমামতী নিয়ে দ্বন্দের জেরে ছাত্রদল নেতাকে কুপিয়ে জখম, এনসিপি ও জামায়াত নেতাসহ ১৫ জনের নামে মামলা সাঁথিয়ায় ধর্ষিতার পরিবারকে মামলা তুলে নেওয়ার হুমকি পাবনায় পাগলা কুকুরের কামড়ে শিশুসহ ১১ জন হাসপাতালে ভর্তি সাঁথিয়ায় মসজিদে ইমামতি নিয়ে সংঘাত: জামায়াত এমপির বিরুদ্ধে পরিকল্পিত নৈরাজ্যে সৃষ্টির অভিযোগ বিএনপির
শিরোনাম:

পাবনায় পুলিশ সুপার মরহুম জমসেদ উদ্দিন স্বাস্থ্যসেবা কেন্দ্রের শাখা উদ্বোধন 

  • প্রকাশিত : শনিবার, ২৪ মে, ২০২৫
  • ১৮৭ বার পড়া হয়েছে
খালেদ আহমেদঃ 
আজ শনিবার ২৪মে দুপুর ১২ টা থেকে ঘন্টাব্যাপী পাবনা দ্বিপচর প্রামানিক পাড়ায় এক আলোচনার মধ্য দিয়ে জেলার প্রয়াত পুলিশ সুপার মরহুম জমসেদ উদ্দিন এর নামে “মরহুম জমসেদ উদ্দিন স্বাস্থ্যসেবা কেন্দ্রের” নতুন শাখা উদ্বোধন করা হয়েছে।
শহীদ আমিনুদ্দিন আইন কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ এডভোকেট আজিজুল হক’র সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য দেন পাবনা অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মশিউর রহমান মন্ডল।
বিশেষ অতিথির বক্তব্য দেন বিশিষ্ট সমাজসেবক ও শিক্ষাবিদ আলহাজ্ব অধ্যক্ষ মাহাতাব উদ্দিন বিশ্বাস, রানা গ্রুপের চেয়ারম্যান রুহুল আমিন বিশ্বাস রানা এবং দৈনিক জীবন কথার সম্পাদক এএসএম আব্দুল্লাহ।
স্বাগত বক্তব্য দেন স্বাস্থ্যসেবা কেন্দ্রের প্রতিষ্ঠাতা বিশিষ্ট সাংবাদিক এমজি বিপ্লব চৌধুরী।
সিএনএফ টিভি’র চেয়ারম্যান খালেদ আহমেদ’র সঞ্চালনায় আরও বক্তব্য দেন পাবনা রিপোর্টার্স ইউনিটির সাবেক সাধারণ সম্পাদক কাজী মাহবুব মোর্শেদ বাবলা, পাবনা হোমিওপ্যাথিক কলেজের প্রভাষক মাসুদ রানা, উত্তরণ পাবনার সভাপতি আলমগীর কবীর হৃদয়, জাতীয়তাবাদী আইন ছাত্র ফোরাম শহীদ আমিনউদ্দীন আইন কলেজ শাখার আহবায়ক সাইফুল ইসলাম বাপ্পি প্রমুখ।
উপস্থিত ছিলেন শহীদ আমিনউদ্দীন আইন কলেজ শাখার ছাত্র নেত্রী শাম্মী আক্তার, কবি নিলিমা নীল, এলাকাবাসী, পুলিশ সদস্য, ইলেক্ট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকসহ শতাধিক নারী ও পুরুষ।
উদ্বোধন ও আলোচনা শেষে বেশ কিছু রোগীকে চিকিৎসা দেন স্বাস্থ্যসেবা কেন্দ্রের প্রধান চিকিৎসক ডা. একেএম ওবাইদুল্লাহ।
উল্লেখ্য পাবনার জননন্দিত পুলিশ সুপার জমসেদ উদ্দিন ভূঁইয়া ১৯৯৬ সালে ১৬ আগষ্ট  ঈশ্বরদী হতে পাবনায় আসার সময় মালিগাছা মোড়ে সড়ক দুর্ঘটনায় ৩ জন সহকর্মী সহ নিহত হন  ।
তার মৃত্যুর পর সাংবাদিক এম জি বিপ্লব চৌধুরী পুলিশ সুপার জমসেদ উদ্দিন ভূইয়া স্মরণে পাবনায় বেশকিছু প্রতিষ্ঠান প্রতিষ্ঠা করেন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
Theme Designed By FriliX Group