1. admin@timesofpabna.com : admin :
  2. ceo@timesofpabna.com : Pabna T : Pabna T
শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০৩:২৫ অপরাহ্ন
ব্রেকিং নিউজ:
অধ্যাপক ডাঃ কামরুল ইসলামের পাশে শেকড় পাবনা ফাউন্ডেশন জরুরি ভিত্তিতে জনবল নিয়োগ দেবে রাজা মবিল অ্যান্ড ডিজেল ফিল্টার প্রাইভেট লিমিটেড পাবনায় সাংবাদিকের বাড়িতে দুর্ধর্ষ চুরি: স্বর্ণালঙ্কার ও নগদ অর্থ লুট শেকড় পাবনা ফাউন্ডেশন এর পক্ষ থেকে অভিনন্দন বার্তা সরকারের অঙ্গীকারের ২৫ কোটি বৃক্ষরোপণের উদ্বোধন হলো আজ রাষ্ট্রপতির সাথে পাবনা চেম্বার অফ কমার্স এন্ড ইন্ডাস্ট্রির নেতৃবৃন্দের সাক্ষাৎ গানে কবিতায় মানুষের জাগরণ: পাবনায় এক অনন্য সাংস্কৃতিক সন্ধ্যা পাবনায় পদ্মা নদীতে ডুবে তরুণের মৃত্যু ঐতিহ্যবাহী জুবলি ট্যাংক পরিষ্কারে মাহাতাব বিশ্বাস ফাউন্ডেশন ও পিপিলিকার উদ্যোগ পাবনায় এসোর্ট স্পেশালাইজড হসপিটালের উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত
শিরোনাম:
অধ্যাপক ডাঃ কামরুল ইসলামের পাশে শেকড় পাবনা ফাউন্ডেশন জরুরি ভিত্তিতে জনবল নিয়োগ দেবে রাজা মবিল অ্যান্ড ডিজেল ফিল্টার প্রাইভেট লিমিটেড পাবনায় সাংবাদিকের বাড়িতে দুর্ধর্ষ চুরি: স্বর্ণালঙ্কার ও নগদ অর্থ লুট শেকড় পাবনা ফাউন্ডেশন এর পক্ষ থেকে অভিনন্দন বার্তা সরকারের অঙ্গীকারের ২৫ কোটি বৃক্ষরোপণের উদ্বোধন হলো আজ রাষ্ট্রপতির সাথে পাবনা চেম্বার অফ কমার্স এন্ড ইন্ডাস্ট্রির নেতৃবৃন্দের সাক্ষাৎ গানে কবিতায় মানুষের জাগরণ: পাবনায় এক অনন্য সাংস্কৃতিক সন্ধ্যা পাবনায় পদ্মা নদীতে ডুবে তরুণের মৃত্যু ঐতিহ্যবাহী জুবলি ট্যাংক পরিষ্কারে মাহাতাব বিশ্বাস ফাউন্ডেশন ও পিপিলিকার উদ্যোগ পাবনায় এসোর্ট স্পেশালাইজড হসপিটালের উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত

বিএনপি গণমানুষের দল হিসেবে আস্থা অর্জন করেছে -এ্যাড শিমুল বিশ্বাস

  • প্রকাশিত : শনিবার, ২৪ মে, ২০২৫
  • ১৭৬ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টারঃ

বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার বিশেষ সহকারী ও জাতীয়তাবাদী শ্রমিক দলের প্রধান সমন্বয়ক এ্যাডভোকেট শামছুর রহমান শিমুল বিশ্বাস বলেছেন বিএনপি গণমানুষের দল হিসেবে আস্থা অর্জন করেছে। আগামীর সমৃদ্ধ বাংলাদেশ গড়তে সেই আস্থা ধরে রাখতে কাজ করতে হবে। সেখানে দেশের সকল শ্রেণি পেশার মানুষের সম্পৃক্ততা প্রয়োজন, দেশ গঠনে মানুষের মাঝে কোন ভেদাভেদ সৃষ্টি করা যাবেনা। গতকাল শনিবার পাবনা সদর উপজেলার অন্তর্গত সাদুল্লাপুর ইউনিয়ন বিএনপির আয়োজিত কর্মী সমাবেশে ইউনিয়ন বিএনপির যুগ্ম-আহবায়ক মোঃ শহীদুল ইসলাম শহীদ এর সঞ্চালনায় ও ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি মোঃ আব্দুল মান্নান মন্টু বিশ্বাস এর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।  তিনি আরো বলেন বিএনপির কাছে জনগনের প্রত্যাশা অনেক বেশি জনগনের প্রত্যাশা পূর্ণ করতে আমাদের ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে। তিনি নেতাকর্মীদের উদ্দেশ্যে বলেন আপনাদের মনের রাখতে হবে জনগনই আমাদের প্রাণ শক্তি তাই জনগনের জন্য নিবেদিত হয়ে কাজ করতে হবে।  দলের নেতাকর্মীদের সতর্ক করে বলেন আপনারা এমন কোন কাজ করবেন না যাতে দলেন মান মর্যাদা ভাবগাম্ভীর্যের ক্ষতি হয়। আপনারা জানেন দেশনেত্রী বেগম খালেদা জিয়া একজন আপোষহীন নেত্রী গণতন্ত্র প্রতিষ্ঠার ক্ষেত্রে কোন আপোষ করেননি, এবং আমাদের নেতা তারেক রহমানের হাতকে শক্তিশালী করতে এবং দেশ গঠনে তার উদ্দেশ্য বাস্তবায়ন করতে আমাদের নিরলসভাবে কাজ করতে হবে। আগামী নির্বাচনে জনগণের ভোটের রায়ে বিএনপি সরকার গঠন করলে আগামী প্রজন্মকে একটি দুর্নীতিমুক্ত বাংলাদেশ উপহার দিবেন। আমি জানি এই সাদুল্লাপুর ইউনিয়ন বিএনপির ঘাঁটি এখান থেকে ঐক্যের ডাক দিতে হবে। নিজেদের মাঝে ভেদাভেদ সৃষ্টি করা যাবেনা আগামী নির্বাচনে বিএনপি কে বিজয়ী করতে বাংলাদেশ গড়তে যে পরিকল্পনা সেটা জনগণের কাছে পৌছাতে হবে। তিনি বিগত সরকারের অন্যায় জুলুমের কথা স্মরণ করিয়ে দিয়ে বলেন গত ১৬ বছর একটি রাজনৈতিক দলের কর্মকাণ্ডের কাছে সকল রাজনৈতিক দল তথা জনগণ জিম্মি ছিলো যেখানে মানুষ ভুলে গিয়েছিলো স্বাধীনতা কি,  কিন্তু পাঁচই আগষ্ট ছাত্রজনতার আন্দোলন এর মুখে শেখ হাসিনা সরকারের পতনের পর জনগণ আবার আশার আলোর দেখছে এই আলো যেন কোনভাবেই নিভে না যায় সেদিকে সজাগ দৃষ্টি রাখতে হবে। আর যেন কখনো বাংলার মাটিতে কেউ স্বৈরাচারী আচরণ করার দুঃসাহস না পায়। উক্ত কর্মী সভায় প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন পাবনা সদর উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মোঃ রেহানুল ইসলাম বুলাল, বিশেষ বক্তা হিসেবে বক্তব্য রাখেন পাবনা জেলা বিএনপির সাবেক দপ্তর সম্পাদক মোঃ জহুরুল ইসলাম,
সদর উপজেলা বিএনপির সাবেক যুগ্ম-সম্পাদক মোঃ মোকাদ্দেস আলী মানু, সদর উপজেলা বিএনপির সাবেক দপ্তর সম্পাদক মোঃ ওহীদুর রহমান মাস্টার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পাবনা জেলা বিএনপির সাবেক সভাপতি আলহাজ্ব মাহাতাব উদ্দিন বিশ্বাস,
পাবনা জেলা বিএনপির সাবেক আহবায়ক এ্যাড. মির্জা আজিজুর রহমান,পাবনা সদর উপজেলা বিএনপির সাবেক সভাপতি এ.কে.এম মুসা, সাধারণ সম্পাদক শহীদুল ইসলাম লালু, হাজী কসিম উদ্দিন ডিগ্রি কলেজের সাবেক অধ্যক্ষ নাজমুল হোসেন বিশ্বাস, জেলা বিএনপির সাবেক প্রচার সম্পাদক মোঃ ফরহাদ জোয়ার্দার , সদর উপজেলা বিএনপির সাবেক সহ-সভাপতি এ্যাড. রাজিউল্লাহ রঞ্জু, সাদুল্লা পুর ইউনিয়ন চেয়ারম্যান মোঃ আব্দুল আলিম মোল্লা,জেলা বিএনপির সাবেক সদস্য মোঃ শাহাদত হোসেন, সদর উপজেলা বিএনপির সাবেক সহ-সভাপতি মোঃ মোজাহার প্রামানিক, সাদুল্লা পুর ইউনিয়ন বিএনপির সাবেক যুগ্ম আহবায়ক মোঃ তাছের উদ্দিন প্রামানিক, অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিশিষ্ট সমাজ সেবক মোঃ আব্দুস সাত্তার বিশ্বাস। সরকারি এডওয়ার্ড কলেজের সাবেক এজিএস পলাশ। উক্ত কর্মীসভার সার্বিক  তত্বাবধানে ছিলেন সাদুল্লা পুর ইউনিয়ন বিএনপির মোঃ আলাউদ্দীন খান সহ ইউনিয়ন বিএনপির বিভিন্ন ইউনিট এর নেতাকর্মীবৃন্দ।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
Theme Designed By FriliX Group