1. admin@timesofpabna.com : admin :
  2. ceo@timesofpabna.com : Pabna T : Pabna T
বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০২:০৩ অপরাহ্ন
ব্রেকিং নিউজ:
পাবনায় দণ্ডপ্রাপ্ত আসামিকে বিএনপির পদ প্রদান, বিক্ষোভ, ঝাড়ু মিছিল পাবনায় শিশুদের জন্য ইনডোর প্লে গ্রাউন্ড‘পিএস ডিজনিল্যান্ডে’ অভিভাবকদের প্রবেশ মূল্য সম্পূর্ণ ফ্রি পাবনা পৌরসভার উদ্যোগে কুকুরের এন্টি রেবিস টিকা প্রদান কার্যক্রম উদ্বোধন পাবনায় আহ্বানের আয়োজনে সুকান্ত জন্মশতবর্ষ উদ্‌যাপন পাবনা’র ঈশ্বরদীতে ৭৫০ গ্রাম গাঁজাসহ গ্রেফতার-২ ভাঙ্গুড়া পৌর শ্রমিক দলের পার্টি অফিসের শুভ উদ্বোধন জুমার ইমামতী নিয়ে দ্বন্দের জেরে ছাত্রদল নেতাকে কুপিয়ে জখম, এনসিপি ও জামায়াত নেতাসহ ১৫ জনের নামে মামলা সাঁথিয়ায় ধর্ষিতার পরিবারকে মামলা তুলে নেওয়ার হুমকি পাবনায় পাগলা কুকুরের কামড়ে শিশুসহ ১১ জন হাসপাতালে ভর্তি সাঁথিয়ায় মসজিদে ইমামতি নিয়ে সংঘাত: জামায়াত এমপির বিরুদ্ধে পরিকল্পিত নৈরাজ্যে সৃষ্টির অভিযোগ বিএনপির
শিরোনাম:

পাবনা প্রতিশ্রুতি’র উদ্যোগে SMART-তাঁত উপ-প্রকল্পের অবহিতকরণ কর্মশালা

  • প্রকাশিত : বুধবার, ১৮ জুন, ২০২৫
  • ২৬৫ বার পড়া হয়েছে
নিজস্ব প্রতিনিধিঃ
পাবনায় বেসরকারী উন্নয়ন সংস্থা (এনজিও) পাবনা প্রতিশ্রুতি কর্তৃক বাস্তবায়িত Sustainable Microenterprise and Resilient Transformation (SMART) প্রকল্পের আওতায় “Promoting sustainable growth in Loom sub-sector through RECP practices” শিরোনামের উপ-প্রকল্পের অবহিতকরণ কর্মশালা (Inception Workshop) ১৮ জুন ২০২৫ খ্রিস্টাব্দ তারিখ রোজ বুধবার পাবনা টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজ এর সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়েছে। পাবনা প্রতিশ্রুতি’র সভাপতি ও পাবনা সংবাদপত্র পরিষদের সভাপতি বিশিষ্ট সাংবাদিক মোঃ আব্দুল মতীন খান এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পাবনা টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজ এর অধ্যক্ষ ইঞ্জিঃ মোঃ বখতিয়ার হোসেন এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পরিবেশ অধিদপ্তর পাবনা’র সহকারী পরিচালক মোঃ আব্দুল গফুর। এছাড়াও উক্ত কর্মশালায় উপস্থিত ছিলেন পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, পাবনা টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজ, পাবনা কলেজ ও শহিদ এম মনসুর আলী কলেজ এর শিক্ষকবৃন্দ, তাঁত বোর্ড এর লিয়াঁজো অফিসার , সাংবাদিকবৃন্দ, পাবনায় কর্মরত বিভিন্ন এনজিও’র প্রতিনিধিবৃন্দ, স্থানীয় তাঁত উদ্যোক্তা, SMART-তাঁত উপপ্রকল্পের কর্মকর্তাগণ ও সংস্থার পরিচালক খোন্দকার বোরহানুর হাসানসহ বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাবৃন্দ । পাবনা প্রতিশ্রুতি’র মাধ্যমে SMART প্রকল্পের তাঁত উপ-প্রকল্পটি বাস্তবায়ন ও আর্থিক সহযোগিতা প্রদান করার জন্য সভায় স্বাগত বক্তব্যে পাবনা প্রতিশ্রুতি’র পরিচালক এবং SMART প্রোজেক্ট এর ফোকাল পার্সন মোঃ মনির হোসেন পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ) ও বিশ্ব ব্যাংককে আন্তরিক ধন্যবাদ জ্ঞাপন করেন । এছাড়াও সকলের আন্তরিক প্রচেষ্ঠায় পাবনা প্রতিশ্রুতি’র SMART-তাঁত উপপ্রকল্পটি সফল হবে তথা কর্ম এলাকার তাঁত উদ্যোক্তাদের জীবন-মানের উন্নয়ন সাধিত হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
প্রধান অতিথি ইঞ্জিঃ মোঃ বখতিয়ার হোসেন তার বক্তব্যে প্রকল্পটি পাবনা জেলার তাঁত শিল্প উন্নয়নে অগ্রগামী ভূমিকা পালন করবে বলে আশাবাদ ব্যক্ত করেন। পাশাপাশি তিনি পরিবেশবান্ধব উৎপাদনের জন্য প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহনের নিমিত্তে দিক নির্দেশনা প্রদান করেন।
প্রকল্প ব্যবস্থাপক মো. সামছুর রহমান প্রকল্পটির সার-সংক্ষেপ পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশনের মাধ্যমে উপস্থাপন করেন। ক্ষুদ্র উদ্যোক্তাদের প্রযুক্তি নির্ভর ও পরিবেশ সম্মত এবং সম্পদের কার্যকরী ব্যবহারের মাধ্যমে পরিচ্ছন্ন উৎপাদন (Resource Efficient and Cleaner Production-RECP) নিশ্চিত করার পাশাপাশি সবুজ প্রবৃদ্ধি সঞ্চার করাই প্রকল্পটির মূল উদ্দেশ্য বলে তিনি উল্লেখ করেন। SMART-তাঁত উপপ্রকল্পটি পাবনা জেলার পাবনা সদর, আটঘরিয়া, সুজানগর ও সাথিয়া উপজেলার ৮০০ জন তাঁত উদ্যোক্তাদের সম্পদ সাশ্রয়ী ও পরিচ্ছন্ন উৎপাদন বাস্তবায়নের লক্ষ্যে ফেব্রুয়ারী-২০২৫ থেকে ৩০ জুন ২০২৮ সাল পর্যন্ত চলমান থাকবে। দিনব্যাপি এ কর্মশালায় জলবায়ু পরিবর্তনের প্রভাব, পরিবেশ দূষনের কারন ও প্রতিকার, তাঁতশিল্পে আধুনিক মেশিন এর ব্যবহার ও বাস্তবায়নসহ বিভিন্ন বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়।  SMART প্রকল্পটি দেশব্যাপী প্রক্রিয়াজাত, কৃষি এবং সেবা খাতের অন্তর্ভুক্ত ৮০,০০০ ক্ষুদ্র উদ্যোগে RECP প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে পরিবেশগত টেকসহিতা অক্ষুণ্ন রেখে ক্ষুদ্র উদ্যোগগুলোর সম্পদ সাশ্রয় ও উৎপাদনশীলতা বৃদ্ধি করার লক্ষ্যমাত্রা নিশ্চিতে অঙ্গীকারবদ্ধ।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
Theme Designed By FriliX Group