1. admin@timesofpabna.com : admin :
  2. ceo@timesofpabna.com : Pabna T : Pabna T
বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০১:২৬ অপরাহ্ন
ব্রেকিং নিউজ:
পাবনায় দণ্ডপ্রাপ্ত আসামিকে বিএনপির পদ প্রদান, বিক্ষোভ, ঝাড়ু মিছিল পাবনায় শিশুদের জন্য ইনডোর প্লে গ্রাউন্ড‘পিএস ডিজনিল্যান্ডে’ অভিভাবকদের প্রবেশ মূল্য সম্পূর্ণ ফ্রি পাবনা পৌরসভার উদ্যোগে কুকুরের এন্টি রেবিস টিকা প্রদান কার্যক্রম উদ্বোধন পাবনায় আহ্বানের আয়োজনে সুকান্ত জন্মশতবর্ষ উদ্‌যাপন পাবনা’র ঈশ্বরদীতে ৭৫০ গ্রাম গাঁজাসহ গ্রেফতার-২ ভাঙ্গুড়া পৌর শ্রমিক দলের পার্টি অফিসের শুভ উদ্বোধন জুমার ইমামতী নিয়ে দ্বন্দের জেরে ছাত্রদল নেতাকে কুপিয়ে জখম, এনসিপি ও জামায়াত নেতাসহ ১৫ জনের নামে মামলা সাঁথিয়ায় ধর্ষিতার পরিবারকে মামলা তুলে নেওয়ার হুমকি পাবনায় পাগলা কুকুরের কামড়ে শিশুসহ ১১ জন হাসপাতালে ভর্তি সাঁথিয়ায় মসজিদে ইমামতি নিয়ে সংঘাত: জামায়াত এমপির বিরুদ্ধে পরিকল্পিত নৈরাজ্যে সৃষ্টির অভিযোগ বিএনপির
শিরোনাম:

আইডিএবি মেম্বার’স অ্যাওয়ার্ড’ পেলেন ভাঙ্গুড়া প্রেসক্লাবের ক্রীড়া সম্পাদক সাখাওয়াত 

  • প্রকাশিত : রবিবার, ২১ সেপ্টেম্বর, ২০২৫
  • ১৮০ বার পড়া হয়েছে

বিশেষ প্রতিনিধি

সাংবাদিকতায় বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ ‘আইডিএবি মেম্বার অ্যাওয়ার্ড-২০২৫’ পেয়েছেন পাবনার ভাঙ্গুড়া প্রেসক্লাবের ক্রীড়া সম্পাদক শেখ সাখাওয়াত হোসেন। তিনি দীর্ঘদিন যাবত সাহসিকতা ও সুনামের সঙ্গে মফস্বল সাংবাদিকতার সঙ্গে জড়িত।

গত শনিবার সন্ধ্যায় রাজধানীর পল্টনের পল্টন টাওয়ারের ই আর এফ হলরুমে ইন্স্যুরেন্স ডেভেলপমেন্ট এ্যাসোসিয়েশন বাংলাদেশ (আইডিএবি’র) পক্ষ থেকে তাকে এ সম্মাননা প্রদান করা হয়।

ইন্স্যুরেন্স ডেভেলপমেন্ট এ্যাসোসিয়েশন বাংলাদেশ আইডিএবি’র ৯তম বর্ষপূর্তি উদযাপন অনুষ্ঠান উপলক্ষ্যে এই সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। আইডিএবি দীর্ঘদিন ধরে স্বেচ্ছায় স্ব-প্রনোদিত হয়ে বিমা কর্মীদের ও বিমা গ্রাহকদের স্বার্থ সংশ্লিষ্ট বিষয় নিয়ে কাজ করে আসছে। পাশাপাশি তারা সমাজের বিভিন্ন পেশায় বিশেষ অবদানের জন্য পুরস্কারের আয়োজন করে থাকে।

জানা গেছে, শেখ সাখাওয়াত হোসেন ভাঙ্গুড়া উপজেলা ক্রীড়া সংস্থার অ্যাডহক কমিটির ক্রীড়া সাংবাদিক, ভাঙ্গুড়া প্রেসক্লাবের ক্রীড়া সম্পাদক, দৈনিক রুপালি বাংলাদেশ পত্রিকার ভাঙ্গুড়া উপজেলা প্রতিনিধি এবং ভাঙ্গুড়া পৌর শহরের চৌবাড়ীয়া মাষ্টার পাড়া মহল্লার আলহাজ্ব শেখ আব্দুস সামাদ মাষ্টারের ছেলে।

আইডিএবি এক্সিলেন্স অ্যাওয়ার্ড-২০২৫ ‘ইন্স্যুরেন্স সেলস এন্ড লিডারশীপ প্রশিক্ষণ কর্মশালা ও লাইফ মেম্বার অ্যাওয়ার্ড (সংবর্ধনা)’ অনুষ্ঠানে ইন্স্যুরেন্স ডেভেলপমেন্ট এ্যাসোসিয়েশন বাংলাদেশ আইডিএবি’র প্রতিষ্ঠাতা চেয়ারম্যান এম জি এম সজলের সভাপতিত্বে অনুষ্ঠানের প্রধান অতিথি অর্থ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (অব.) ও সংস্কৃতি ব্যক্তিত্ব পীরজাদা শহীদুল হারুনসহ আমন্ত্রিত অতিথিরা সাংবাদিক শেখ সাখাওয়াত হোসেনের হাতে এ সম্মাননা তুলে দেন।

শেখ সাখাওয়াত হোসেন সাংবাদিকতায় বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ এর আগে তিনি কেএসপি সাংস্কৃতিক জোটের পক্ষ থেকে ‘সুস্থ সংস্কৃতির বিকাশে আমাদের করণীয়’ শীর্ষক আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে শেরে বাংলা আইকনিক অ্যাওয়ার্ড-২০২৫ লাভ করেন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
Theme Designed By FriliX Group