1. admin@timesofpabna.com : admin :
  2. ceo@timesofpabna.com : Pabna T : Pabna T
শুক্রবার, ০৫ জুন ২০২৬, ০৯:২১ অপরাহ্ন
ব্রেকিং নিউজ:
বিয়ের দাবীতে প্রেমিকের বাড়িতে প্রেমিকার অনশন, প্রেমিক লাপাত্তা পাবনায় চাঁন্দাই ডেভেলপমেন্ট ফাউন্ডেশনের উদ্যোগে গুণীজন সম্মাননা প্রদান দেশব্যাপী নারী শিশু ধর্ষণ ও বলাৎকার হত্যার প্রতিবাদে পাবনায় মানববন্ধন পাবনায় পাঠশালা সাংস্কৃতিক সংঘের উদ্যোগে হুইল চেয়ার বিতরণ ভাঙ্গুড়ায় রামিসাসহ শিশু ধর্ষণ ও হত্যার বিচার দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ ভাঙ্গুড়ায় পুকুর খনন ও মাটি বিক্রির অভিযোগে প্রশাসনের নীরবতা নিয়ে ক্ষোভ পাবনায় ২০ লাখ টাকা চাঁদার দাবীতে নির্মান কাজে বাঁধা গ্রেফতার ৩ ভাঙ্গুড়ায় বিয়ের প্রলোভনে তরুণীকে ধর্ষণের অভিযোগ, বিয়ে করতে অস্বীকৃতি পাবনা প্রেসক্লাবের সদস্য আ জ ম আব্দুল আওয়াল খান এর স্মরণসভা ও দোয়া মাহফিল  দুধ উৎপাদনে পরিবহন ও সংরক্ষণ বিষয়ক খামারি প্রশিক্ষণ অনুষ্ঠিত ভাঙ্গুড়ায়
শিরোনাম:

পাবনা প্রার্থীতা বাছাইয়ে ১ আসন দুই স্বতন্ত্র প্রার্থী বিএনপি নেতার মনোনয়ন বাতিল

  • প্রকাশিত : শুক্রবার, ২ জানুয়ারী, ২০২৬
  • ১৬৩ বার পড়া হয়েছে

শহর প্রতিনিধিঃ

ত্রয়োদশ সংসদ নির্বাচনে মনোনয়ন যাচাই বাছাইয়ে পাবনা ১ আসনে স্বতন্ত্র প্রার্থী দুই বিএনপি নেতার মনোনয়ন পত্র বাতিল হয়েছে। প্রার্থীতা বাতিল হওয়া দুজন হলেন, সাঁথিয়া উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক খায়রুন নাহার খানম ও কেন্দ্রীয় তাঁতীদলের সহ-সভাপতি ইউনুস আলী। শুক্রবার দুপুরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং অফিসার শাহেদ মোস্তফা এ ঘোষণা দেন।
রিটার্নিং অফিসার ও জেলা প্রশাসক শাহেদ মোস্তফা জানান, ৬৮ পাবনা ১ আসনে মনোনয়ন দাখিল করেন মোট ৭ জন প্রার্থী। এদের মধ্যে সমর্থক ভোটার তালিকায় স্বাক্ষর সহ তথ্যগত ভুল থাকায় স্বতন্ত্র প্রার্থী খায়রুন নাহার খানমের প্রার্থীতা বাতিল করা হয়। এছাড়া আরেক স্বতন্ত্র প্রার্থী ইউনুস আলী দাখিলকৃত মনোনয়নে বিএনপি প্রার্থী দাবি করলেও দলীয় প্রধান কর্তৃক কোনো প্রত্যয়ন না থাকায় তার প্রার্থীতা বাতিল করা হয়। এ প্রার্থীরও সমর্থক ভোটার তালিকায় স্বাক্ষর ও তথ্যগত ত্রুটি রয়েছে। আগামী ৫ থেকে ৯ জানুয়ারির মধ্যে বাতিল হওয়া প্রার্থীরা নির্বাচন কমিশনে আপিল করতে পারবেন বলেও জানান এ কর্মকর্তা।
সাঁথিয়া ও বেড়া উপজেলার চারটি ইউনিয়ন ও একটি পৌরসভা নিয়ে গঠিত এ আসনে মোট ভোটার সংখ্যা তিন লাখ ৪০ হাজার ৯৩১। আসনটিতে বিএনপি মনোনীত প্রার্থী সাঁথিয়া উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ভিপি শামসুর রহমান, জামায়াতে ইসলামীর ব্যারিস্টার নাজিবুর রহমান রহমান মোমেন ও ইসলামী আন্দোলন বাংলাদেশের আব্দুল গণি দলীয় প্রার্থী হয়েছেন। এছাড়া যুবদলের কেন্দ্রীয় কমিটির সদস্য মাসুদুল হক ও সাবেক তথ্য প্রতিমন্ত্রী অধ্যাপক আবু সাইয়িদ স্বতন্ত্র প্রার্থী রয়েছেন। দাখিলকৃত মনোনয়নে ত্রুটি না থাকায় তাদের প্রার্থীতা বৈধ বলে ঘোষণা দেন রিটার্নিং অফিসার।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
Theme Designed By FriliX Group