1. admin@timesofpabna.com : admin :
  2. ceo@timesofpabna.com : Pabna T : Pabna T
রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০২:০১ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ:
পাবনায় দণ্ডপ্রাপ্ত আসামিকে বিএনপির পদ প্রদান, বিক্ষোভ, ঝাড়ু মিছিল পাবনায় শিশুদের জন্য ইনডোর প্লে গ্রাউন্ড‘পিএস ডিজনিল্যান্ডে’ অভিভাবকদের প্রবেশ মূল্য সম্পূর্ণ ফ্রি পাবনা পৌরসভার উদ্যোগে কুকুরের এন্টি রেবিস টিকা প্রদান কার্যক্রম উদ্বোধন পাবনায় আহ্বানের আয়োজনে সুকান্ত জন্মশতবর্ষ উদ্‌যাপন পাবনা’র ঈশ্বরদীতে ৭৫০ গ্রাম গাঁজাসহ গ্রেফতার-২ ভাঙ্গুড়া পৌর শ্রমিক দলের পার্টি অফিসের শুভ উদ্বোধন জুমার ইমামতী নিয়ে দ্বন্দের জেরে ছাত্রদল নেতাকে কুপিয়ে জখম, এনসিপি ও জামায়াত নেতাসহ ১৫ জনের নামে মামলা সাঁথিয়ায় ধর্ষিতার পরিবারকে মামলা তুলে নেওয়ার হুমকি পাবনায় পাগলা কুকুরের কামড়ে শিশুসহ ১১ জন হাসপাতালে ভর্তি সাঁথিয়ায় মসজিদে ইমামতি নিয়ে সংঘাত: জামায়াত এমপির বিরুদ্ধে পরিকল্পিত নৈরাজ্যে সৃষ্টির অভিযোগ বিএনপির
শিরোনাম:

পাবনায় ছাত্রদলে যোগ দিল বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন, এনসিপি ও জাতীয় ছাত্রশক্তির শতাধিক নেতাকর্মী

  • প্রকাশিত : বুধবার, ১৪ জানুয়ারী, ২০২৬
  • ১৩৯ বার পড়া হয়েছে
জুবায়ের খান প্রিন্সঃ
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন, এনসিপির ছাত্র সংগঠন জাতীয় ছাত্রশক্তি ও জুলাই যোদ্ধাদের শতাধিক নেতাকর্মী বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলে যোগদান করেছেন।
বুধবার (১৪ জানুয়ারি) বিকাল ৪টায় পাবনার হাজীরহাট, ব্রজনাথপুর ও দোগাছী এলাকায় আয়োজিত এক যোগদান অনুষ্ঠানে তারা আনুষ্ঠানিকভাবে ছাত্রদলে যোগ দেন। অনুষ্ঠানটির আয়োজন করে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল, পাবনা জেলা শাখা।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন
সদ্য প্রয়াত বিএনপি চেয়ারপারসনের বিশেষ সহকারী, অ্যাডভোকেট শামছুর রহমান শিমুল বিশ্বাস,  তিনি নবাগতদের শুভেচ্ছা জানিয়ে বলেন, ছাত্রদল গণতন্ত্র, ন্যায় ও অধিকারভিত্তিক রাজনীতির সংগঠন। তরুণদের সক্রিয় অংশগ্রহণে গণতান্ত্রিক আন্দোলন আরও শক্তিশালী হবে।
প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন কামরুজ্জামান প্রিন্স, সাধারণ সম্পাদক, পাবনা জেলা ছাত্রদল।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এ কে এম মূসা, সাবেক সভাপতি, পাবনা সদর উপজেলা বিএনপি; রেহানুল ইসলাম বুলাল, সাবেক সাধারণ সম্পাদক, পাবনা সদর উপজেলা বিএনপি এবং কাজী রকিবুন্নবী সুজন, বিএনপি নেতা, পাবনা সদর থানা শাখা।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আবুল কালাম আজাদ। বিশেষ বক্তা হিসেবে বক্তব্য দেন মাহমুদুল হাসান (সিনিয়র যুগ্ম সম্পাদক), মো. সাদ্দাম হোসেন (সাংগঠনিক সম্পাদক) ও মাহাবুব ইসলাম তরুণ (সহ-সাধারণ সম্পাদক), পাবনা জেলা ছাত্রদল। শহীদ নিলয়ের গর্বিত পিতাও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন এস কে নূরুজ্জামান সাগর, ১নং যুগ্ম আহ্বায়ক, স্বেচ্ছাসেবক দল, পাবনা জেলা শাখা।
এসময় অ্যাডভোকেট শামছুর রহমান শিমুল বিশ্বাসের হাতে ছাত্রদলে যোগদান করেন হাবিবুর রহমান শান্ত, মাহমুদুল হাসান, সিয়াম রহমান, মো. তরুন হেসেন, মো. রোহান হোসেন, অমিত হাসান রুমন, তামিম হাসান রাতুল, শাহিনুর রহমান শান্ত, হাবিবুর রহমান রুপন, আহমেদ আল রাতুল ও সিরাজুল ইসলাম আবিরসহ শতাধিক নেতাকর্মী।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
Theme Designed By FriliX Group