1. admin@timesofpabna.com : admin :
  2. ceo@timesofpabna.com : Pabna T : Pabna T
শুক্রবার, ০৫ জুন ২০২৬, ১০:৩৬ অপরাহ্ন
ব্রেকিং নিউজ:
বিয়ের দাবীতে প্রেমিকের বাড়িতে প্রেমিকার অনশন, প্রেমিক লাপাত্তা পাবনায় চাঁন্দাই ডেভেলপমেন্ট ফাউন্ডেশনের উদ্যোগে গুণীজন সম্মাননা প্রদান দেশব্যাপী নারী শিশু ধর্ষণ ও বলাৎকার হত্যার প্রতিবাদে পাবনায় মানববন্ধন পাবনায় পাঠশালা সাংস্কৃতিক সংঘের উদ্যোগে হুইল চেয়ার বিতরণ ভাঙ্গুড়ায় রামিসাসহ শিশু ধর্ষণ ও হত্যার বিচার দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ ভাঙ্গুড়ায় পুকুর খনন ও মাটি বিক্রির অভিযোগে প্রশাসনের নীরবতা নিয়ে ক্ষোভ পাবনায় ২০ লাখ টাকা চাঁদার দাবীতে নির্মান কাজে বাঁধা গ্রেফতার ৩ ভাঙ্গুড়ায় বিয়ের প্রলোভনে তরুণীকে ধর্ষণের অভিযোগ, বিয়ে করতে অস্বীকৃতি পাবনা প্রেসক্লাবের সদস্য আ জ ম আব্দুল আওয়াল খান এর স্মরণসভা ও দোয়া মাহফিল  দুধ উৎপাদনে পরিবহন ও সংরক্ষণ বিষয়ক খামারি প্রশিক্ষণ অনুষ্ঠিত ভাঙ্গুড়ায়
শিরোনাম:

পাবনা ৩ আসনে গণঅধিকার পরিষদ সংসদ সদস্য প্রার্থী হিসেবে ট্রাক প্রতিক গ্রহন

  • প্রকাশিত : বুধবার, ২১ জানুয়ারী, ২০২৬
  • ৯৮ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিনিধিঃ

পাবনা-৩ (ভাঙ্গুড়া, চাটমোহর ও ফরিদপুর) জাতীয় সংসদ আসনে গণ অধিকার পরিষদ (জিওপি)-এর মনোনীত প্রার্থী হাসানুল ইসলাম রাজা আনুষ্ঠানিকভাবে ‘ট্রাক’ মার্কার প্রতীক লাভ করেছেন। এর মধ্য দিয়ে এই আসনে জনগণের অধিকার, ভোটের মর্যাদা ও গণতন্ত্র পুনরুদ্ধারের সংগ্রাম দৃশ্যমানভাবে শুরু হলো।
বুধবার (২১ জানুয়ারি) জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ দেওয়া হয়। প্রতীক বরাদ্দ সংক্রান্ত নথিতে ২১ জানুয়ারি ২০২৬ তারিখে জেলা প্রশাসক, পাবনা ও রিটার্নিং অফিসার (দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন-২০২৬) শাহেদ মোল্লা স্বাক্ষর করেন, যা নির্বাচন প্রক্রিয়ার আনুষ্ঠানিক বৈধতা নিশ্চিত করে।
প্রতীক গ্রহণের পর হাসানুল ইসলাম রাজা বলেন,
“ট্রাক প্রতীক নিছক কোনো চিহ্ন নয়—এটি বঞ্চিত মানুষের কণ্ঠস্বর। ক্ষমতার দম্ভ নয়, জনগণের শক্তিতেই এই লড়াই। পাবনা-৩-এর মানুষ এবার পরিবর্তনের পক্ষে রায় দেবে।”
তিনি আরও বলেন,
“ভাঙ্গুড়া, চাটমোহর ও ফরিদপুরের মানুষ দীর্ঘদিন ধরে অবহেলিত। এই নির্বাচন হবে সেই বঞ্চনার জবাব।”
উল্লেখ্য, প্রতীক বরাদ্দের মধ্য দিয়ে পাবনা-৩ আসনে সব প্রার্থীর নির্বাচনী প্রচারণা আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে। রাজনৈতিক অঙ্গনে ইতোমধ্যেই এই আসনে তীব্র প্রতিদ্বন্দ্বিতা ও জনমতের স্পষ্ট লড়াইয়ের আভাস মিলছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
Theme Designed By FriliX Group