1. admin@timesofpabna.com : admin :
  2. ceo@timesofpabna.com : Pabna T : Pabna T
মঙ্গলবার, ১৪ এপ্রিল ২০২৬, ০৬:২৭ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ:
অধ্যাপক ডাঃ কামরুল ইসলামের পাশে শেকড় পাবনা ফাউন্ডেশন জরুরি ভিত্তিতে জনবল নিয়োগ দেবে রাজা মবিল অ্যান্ড ডিজেল ফিল্টার প্রাইভেট লিমিটেড পাবনায় সাংবাদিকের বাড়িতে দুর্ধর্ষ চুরি: স্বর্ণালঙ্কার ও নগদ অর্থ লুট শেকড় পাবনা ফাউন্ডেশন এর পক্ষ থেকে অভিনন্দন বার্তা সরকারের অঙ্গীকারের ২৫ কোটি বৃক্ষরোপণের উদ্বোধন হলো আজ রাষ্ট্রপতির সাথে পাবনা চেম্বার অফ কমার্স এন্ড ইন্ডাস্ট্রির নেতৃবৃন্দের সাক্ষাৎ গানে কবিতায় মানুষের জাগরণ: পাবনায় এক অনন্য সাংস্কৃতিক সন্ধ্যা পাবনায় পদ্মা নদীতে ডুবে তরুণের মৃত্যু ঐতিহ্যবাহী জুবলি ট্যাংক পরিষ্কারে মাহাতাব বিশ্বাস ফাউন্ডেশন ও পিপিলিকার উদ্যোগ পাবনায় এসোর্ট স্পেশালাইজড হসপিটালের উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত
শিরোনাম:

বৃষ্টিতে জলাবদ্ধতা পাবনায়, ভোগান্তিতে শহরবাসী

  • প্রকাশিত : শুক্রবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৪
  • ২৭৪ বার পড়া হয়েছে

পাবনা প্রতিনিধি

টানা দুইদিনের বৃষ্টিতে পাবনা শহরের বিভিন্ন এলাকায় জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে। এতে চরম দুর্ভোগে পড়েছে শহরবাসী। শহরের শিবরামপুর কবিরাজ লেন, নারিকেল বাগান, পাথরতলা, বড় বাজার, মোজাহিদ ক্লাব, শালগাড়িয়া, পার হাউস পাড়া, চক ছাতিয়ানি, আটুয়া চামড়ার আড়ত, দিলালপুর, গোপালপুর, দক্ষিণ রাঘবপুর, কুঠিপাড়া, রাধানগর, যুগীপাড়াসহ বিভিন্ন এলাকায় ড্রেন ও রাস্তাঘাট ডুবে গেছে।

এসব এলাকার অনেক পানি বাসা বাড়িতেও পানি ঢুকে গেছে। ‘সঠিকভাবে’ পানি নিষ্কাশন না হওয়ায় এই জলাবদ্ধতা সৃষ্টি হচ্ছে বলে জানান শহরবাসী। ঈশ্বরদী আবহাওয়া অধিদপ্তরের পর্যবেক্ষক নাজমুল হাসান রঞ্জন জানান, শুক্রবার সকাল ৬ টায় ৮৬ দশমিক ৭ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। তবে শনিবার আবহাওয়া ভালো থাকার সম্ভাবনা রয়েছে।

সরেজমিনে দেখা যায়, পানির কারণে অলি-গলিতে রিকশা ও অটোরিকশা ঢুকতে পারছে না। বাচ্চাদের স্কুলে নিতে ভোগান্তি পোহাচ্ছেন অভিভাবকরা। চাকরিজীবীরাও অফিসে যেতে দুর্ভেগে পড়ছেন। যাদের বাসায় রান্নাঘর নিচু, পানি ঢোকায় তারা রান্নাও করতে পারছেন না।

শহরের শিবরামপুর কবিরাজ লেন এলাকার মামুন আজিজ বলেন, “শহরের বেশির ভাগ রাস্তা-ঘাট ভাঙাচোরা। তারপর আবার সড়কসহ বাড়ি তলিয়ে গেছে। তাই বৃষ্টিতে চলাচলে মারাত্মক ভোগান্তিতে পড়তে হচ্ছে।”

গোপালপুর এলাকার মো. আব্দুস সামাদ জানান, বৃষ্টি হলেই শহরের সড়কগুলো ডুবে যায়, বাসায় পানি ঢুকে। অপরিকল্পিত বাড়িঘর নির্মাণ ও সঠিক ড্রেনেজ ব্যবস্থা না করার কারণে পানি নামতে দীর্ঘ সময় লেগে যায়। এতে করে জলাবদ্ধতা ও ভোগান্তি বেড়ে যায়।

তিনি বলেন, “শহরের বেশির ভাগ ড্রেন ময়লা-আর্বজনায় বন্ধ থাকে। যার ফলে অতি বৃষ্টিতে ড্রেনগুলো ডুবে রাস্তায় পানি উঠে জলাবদ্ধতার সৃষ্টি হয়।” হেমায়েতপুর এলাকার শায়খ পল্লব বলেন, “এলাকায় পানি নিষ্কাশনের তেমন কোনো পথ নেই। তাই প্রতিবছর ভারি বৃষ্টি হলে শহরের রাস্তাঘাট ঢুকে জলাবদ্ধতা সৃষ্টি হয়।”

বৃষ্টি হলে প্রতিবারই স্কুল কলেজের ছাত্র-ছাত্রীসহ বিভিন্ন পেশাজীবী হাজারো মানুষকে চরম ভোগান্তিতে পড়তে হয় বলে বাংলা বাজার এলাকার জহুরুল ইসলাম জানান।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
Theme Designed By FriliX Group